জেলা 

ভোট পাখি আসে,ভোট পাখি যায়, বাংলা নিজের মেয়েকেই চায়, মুর্শিদাবাদে একেএম ফারহাদ

ইসরাফিল বৈদ্য, বহরমপুর, মুর্শিদাবাদ : ব্রিগেডে শাসকদলের ‘জনগর্জন সভা’ সফলের লক্ষ্যে মঙ্গলবার প্রয়োজনীয় প্রস্তুতি আলোচনা সারল মুর্শিদাবাদ জেলা WBTMTA, সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত এই শিক্ষক সংগঠনের উদ্যোগে রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর পৌরহিত্যে জেলা কমিটির এই প্রস্তুতি বৈঠকের পাশাপাশি সাংগঠনিক আলোচনা হয় কয়েকশো শিক্ষক শিক্ষিকা উপস্থিতিতে। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক,সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ১০ ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন সভা তারই প্রস্তুতি সভা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার মুর্শিদাবাদ…

আরও পড়ুন
জেলা 

‘দিল্লি সরকারের গ্যারান্টি ভোটের আগে গ্যাস বেলুন, ভোট চলে গেলেই ফুটো হয়ে যায়’ : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : মেদিনীপুরের সভা থেকে বিজেপিকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বিজেপি নয় একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন তিনি। তিনি মোদিকে আক্রমণ করতে গিয়ে বলেছেন,‘‘ মনে রাখবেন বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা রক্ষা হয়! আর দিল্লি সরকার দিলে তা বর্জন হয়। দিল্লি সরকারের গ্যারান্টি কাজে লাগে না। ভোটের আগে গ্যাসবেলুন। ভোট চলে গেলেই গ্যাসবেলুন ফুটো হয়ে যায়।’’ মেদিনীপুর শহরের ঐতিহ্যের কথা বলছিলেন মমতা। একে একে টেনে আনছিলেন মেদিনীপুরের বিপ্লবীদের কথা ! স্বাধীনতা সংগ্রামের কথা। আচমকাই বলে উঠলেন, ‘‘ এ মাটি আনুগত্যের মাটি। এ মাটি…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

৩৬ বর্ষ সাহিত্য সভায় বাংলার রেনেসাঁ পুরস্কারে পুরস্কৃত হলেন খাজিম আহমেদ

বিশেষ প্রতিনিধি : বাংলার রেনেসাঁ ৩৬ তম ও লাব্বাইক মিশনের ২৬ তম সাহিত্য ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নেতড়াতে। অংশ নেন রাজ্যের বিভিন্ন জেলার সাহিত্য ও শিক্ষা প্রেমি জনতা। বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এদিন বাংলার রেনেসাঁ পুরস্কার প্রদান করা হয় ইতিহাসবেত্তা খাজিম আহমেদকে। তাকে স্মারক ও মানপত্র প্রদান করা হয়। সেই সঙ্গে অর্ধশতাধিক বিভিন্ন গুণী মানুষকে সমাজ ভাবনায় তাদের স্ব-স্ব অবদানের জন্য মানপত্র প্রদানের মধ্যে দিয়ে সংবর্ধিত করা হয়। খাজিম আহমেদ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বাংলা সাহিত্যের গবেষক সা’দুল ইসলাম বলেন,…

আরও পড়ুন
জেলা প্রচ্ছদ 

গণিত মানে মজার, গণিত মানে যুক্তির : মুক্তি সাপোর্ট স্কুলের শিক্ষকদের নিয়ে সারাদিনের হাতে-কলমে গণিত কর্মশালা

বিশেষ প্রতিনিধি : গণিত মানে আসলেই যে মজার, গণিত মানে তেমন কোনো ভয়ের ব্যাপার নয়, যেমনটি সাধারণ অর্থে আমাদের সমাজে দেখা যায়, এই কথাটাই কিশোরমতি ছাত্র-ছাত্রীদের সবথেকে প্রথম বোঝাতে হবে। তাহলেই যাবতীয় ভয়-ভীতি কেটে যাবে, আর তারপরই অল্প অল্প করে কিশোর মনে উৎসাহ সৃষ্টি করার দায়িত্ব শিক্ষক-শিক্ষিকাদের। সম্প্রতি গণিতের শিক্ষকদের নিয়ে মুক্তি সাপোর্ট স্কুল আয়োজিত সারা দিনের এক গণিত কর্মশালার সূচনা করতে গিয়ে কথাগুলি বলছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. অলকানন্দা ঘোষ। তিনি আরো বলেন এই কর্মশালা গণিতের কোনো কোচিং ক্লাস নয়, বরং এটা হল মুক্তি সাপোর্ট স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে খোলামেলাভাবে…

আরও পড়ুন
জেলা 

হারিয়ে যাচ্ছে ভারতবর্ষের জীব বৈচিত্রের সম্পদ – আন্তর্জাতিক আলোচনা চক্রে বললেন বিজ্ঞানীরা

নায়ীমুল হক : যদিও ২৮শে ফেব্রুয়ারি পেরিয়েছে ক্যালেন্ডারের পাতায় তবুও বিজ্ঞান দিবসের আবেশ রয়ে গেছে এখনো। ২৯ শে ফেব্রুয়ারি প্রত্যেক চার বছর পর পর আসে। তাই এই দিনটিকে স্মরণ করে রাখবার জন্য অভিনব উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক আন্তর্জাতিক বিজ্ঞান আলোচনা চক্র। ফ্রন্টিয়ার ইন সায়েন্স – ২০২৪। অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম রাজ কলেজে। ঝাড়গ্রাম রাজ কলেজ এবং মহিষাদল রাজ কলেজের যৌথ ব্যবস্থাপনায় এবং পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দফতরের আর্থিক আনুকুল্যে এই একদিনের আন্তর্জাতিক আলোচনা সভা । ২০২৪ সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সঙ্গী করে বিজ্ঞান পঠন পাঠন এবং বিজ্ঞান গবেষণা কোন দিকে এগোবে…

আরও পড়ুন
জেলা 

ফের আরাবুল ইসলামকে হেফাজতে নিল কলকাতা পুলিশ!

বাংলার জনরব ডেস্ক : ফের আরাবুল ইসলামকে হেফাজতে নিল কলকাতা পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এলাকার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা আরাবুল ইসলামকে বিভিন্ন মামলায় পুলিশ একের পর এক হেফাজতে নিচ্ছে।শুক্রবার আরাবুলকে তোলা হয়েছিল বারুইপুর মহকুমা আদালতে। পোলেরহাট থানার একটি মামলায় পুলিশের পক্ষ থেকে তৃণমূল নেতাকে ১৩ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। শেষমেশ আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালত সূত্রে খবর, তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের চেষ্টা (৩০৭ ধারা) এবং আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে (২৫/২৭ অস্ত্র আইন) আরাবুলের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। আরাবুলকে নিজেদের হেফাজতে নিতে আদালতে…

আরও পড়ুন
জেলা 

সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার আইএসএফ নেত্রী জুবি সাহা

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরো এক আইএসএফ নেত্রীকে। এক সময় কার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রী এবং বর্তমানে আইএসএফের অন্যতম মুখ জুবি সাহাকে আজ সকালে নিউটাউন থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজই ধৃতকে তোলা হবে আদালতে। গত কয়েকদিন ধরে স্থানীয়দের ক্ষোভের আগুনে কার্যত জ্বলছিল সন্দেশখালি। সেই অশান্তির নেপথ্যে বিরোধীরা বলেই বারবার দাবি করেছে শাসকদল। জানা গিয়েছে, অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ ছিল জুবি সাহার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতেই তাঁকে গ্রেফতার করতে নিউটাউনে পৌঁছয় সন্দেশখালি থানার পুলিশ। নিউটাউনের নাতাশা খান নামে এক মহিলার বাড়িতে থাকাকালীন রাতভর পুলিশ জিজ্ঞাসাবাদ করে জুবিকে। পরবর্তীতে…

আরও পড়ুন
জেলা 

শ্রীল প্রভুপাদের দুষ্প্রাপ্য ছবি, পাণ্ডুলিপি নিয়ে বিশ্বের বৃহত্তম প্রদর্শনী মায়াপুর ইস্কনে 

বিশেষ প্রতিনিধি : বিশিষ্ট আধ্যাত্মিক গুরু, আচার্য ও গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের জীবন ও তাঁর কর্মকাণ্ড নিয়ে ২০০০ বর্গ মিটার জায়গা জুড়ে বিশ্বের বৃহত্তম প্রদর্শনী শুরু হল মায়াপুরে ইসকনের ‘টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়ামে’। সারস্বত বৈষ্ণব সমাজের সহযোগিতায় আজ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী সাজিয়ে তোলা হয়েছে কলকাতার ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে । উল্লেখ্য, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারে তৎকালীন ভারতে ৬৪টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের বাইরে ব্রম্ভদেশ, জার্মানী এবং ইংল্যান্ডেও গৌড়ীয় বৈষ্ণব প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এর সুবাদে দেশের বাইরেও…

আরও পড়ুন
জেলা 

সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ গ্রেফতার!

বাংলার জনরব ডেস্ক : অবশেষে গ্রেফতার হলেন সন্দেশখালীর তৃণমূল নেতা শাজাহান শেখ। এই তৃণমূল নেতাকে উত্তর ২৪ পরগনার মিনাখা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। ৫৫ দিন ধরে চলা আন্দোলন শাজাহান শেখের গ্রেফতারের মধ্য দিয়ে শেষ হতে পারে বলে প্রত্যাশা করতে রাজনৈতিক মহল দীর্ঘ দেড় মাসের বেশি সময় ধরে শাজাহান শেখকে গ্রেফতার করার নামে যে টালবাহনা করা হচ্ছিল সেই টালবাহানেরও অবসান হলো বলে মনে করা হচ্ছে। আজ বৃহস্পতিবার তাঁকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, আদালতের লকআপে রাখা হয়েছে তাঁকে। বৃহস্পতিবারই তাঁকে আদালতে হাজির করানো হবে। সকাল…

আরও পড়ুন
জেলা 

খান বাহাদুর ওয়াছেল মোল্লার স্মরণ সভা মহেশতলার দুই মাদ্রাসায়

মতিয়ার রহমান : আজ থেকে দেড়শত বছর আগে যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল তখন পরাধীন বাংলার অবিভক্ত ২৪ পরগনার মহেশতলার অন্তর্গত সন্তোষপুরে অত্যন্ত এক সাধারণ পরিবারে খান বাহাদুর ওয়াছেল মোল্লা নামে এক মহৎ ব্যক্তি জন্মেছিলেন। নিজ অধ্যাবসায় ,দক্ষতা ও কর্ম কুশলতায় খুব অল্পদিনেই তিনি এক বিশাল ব্যবসা স্থাপন করে বিত্তবান ব্যবসায়ী হিসেবে সকলের নেক নজরে চলে আসেন ।তৎকালীন সময়ে গরিব-দুঃখী আর অসহায় মানুষের কাছে তিনি দানশীল মানুষ হিসেবে পরিচিত ছিলেন ।নিজ সম্পদ ও ঐশ্বর্য তিনি মানুষের কল্যাণে খরচ করার মনস্থির করার সাথে সাথে শুরু হয়ে যায় তার জীবনের দ্বিতীয়…

আরও পড়ুন