মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১০ এর ঘরে!
বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় এ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৭ ডিগ্রি কম। সকাল থেকেই রোদেরও দেখা মেলেনি কলকাতায়। ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকে ছিল শহর। বেলা বাড়লেও ঠান্ডার অনুভূতি কমেনি। সকাল থেকেই হিমেল হাওয়ায় আরও জাঁকিয়ে বসেছে শীত। শহরতলি এবং সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও ভোরের দিকে পারদ ১০ ডিগ্রিরও নীচে নেমে যায়। কলকাতা সংলগ্ন জেলাগুলি সোমবার বেশি রাতের দিক থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকতে শুরু করে। মঙ্গলবার ভোরের দিকেও কুয়াশায় ঢেকে ছিল শহরতলি এবং সংলগ্ন এলাকায়। কলকাতা-সংলগ্ন…
আরও পড়ুন