কলকাতা 

বছরের শুরুতেই দেশবাসীর কাছে দুঃসংবাদ! বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটাই বাড়লো!

বাংলার জনরব ডেস্ক : বছরের শুরুতেই এক ধাক্কায় অনেকটাই বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বাড়ছে ১১১ টাকা করে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। সেই মতোই নতুন বছরের প্রথম দিন দাম বাড়ানো হল। শুক্রবার থেকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৬৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা। দিল্লিতে আগে যেখানে দাম ছিল ১৫৮০.৫০ টাকা, সেটা বেড়ে বর্তমানে হয়েছে ১৬৯১.৫০ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম ১৬৪২.৫০ টাকা।…

আরও পড়ুন
কলকাতা 

প্রথম বাঙালি মহিলা মুখ্য সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন নন্দিনী চক্রবর্তী

বাংলার জনরব ডেস্ক : পয়লা জানুয়ারি ২০২৬ পশ্চিমবাংলার ইতিহাসে একটি মাইলে স্টোন হিসাবে চিহ্নিত হবে। এই দিন পশ্চিমবাংলার প্রথম বাঙালি মহিলা মুখ্য সচিব হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন নন্দিনী চক্রবর্তী। গতকাল ৩১ শে ডিসেম্বর ২০২৫ বছরের শেষ দিন বুধবার সন্ধ্যায় নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব (প্রিন্সিপাল সেক্রেটারি) পদে নিয়োগ করা হয়েছে। নন্দিনী এতদিন স্বরাষ্ট্র, পাহাড় ও পর্যটন দফতরের সচিব পদে কর্মরত ছিলেন। জগদীশ প্রসাদ মিনাকে দেওয়া হয়েছে নন্দিনীর স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব। ১৯৯৪ সালের আইএএস আধিকারিক নন্দিনী। তাঁর অবসর ২০২৯…

আরও পড়ুন
কলকাতা 

১৮ বছর পর শীতলতম ইংরেজি নববর্ষকে স্বাগত জানালো কলকাতা!

বাংলার জনরব ডেস্ক : ২০০৮ সালের বছরের প্রথম দিনে তাপমাত্রা ছিল ১১.৪ ঠিক ১৮ বছর পর ২০২৬ সালের পয়লা জানুয়ারি সেই তাপমাত্রা ১১.৬ অর্থাৎ শীতলতম কলকাতা। স্বাগত জানালো ইংরেজি নববর্ষকে। বুধবার মরসুমের শীতলতম দিন কাটিয়ে ফেলেছে কলকাতা। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ভোরে তা সামান্য বেড়ে ১১.৬ ডিগ্রি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার-পাঁচ দিনই কুয়াশা থাকবে। বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,…

আরও পড়ুন
কলকাতা 

বছরের শীতলতম দিন মঙ্গলবার! কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রিতে পৌঁছালো

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতার উষ্ণতা ১২.৬ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। ভোরের দিকে এই তাপমাত্রা ছিল ১১ ডিগ্রির কাছাকাছি। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার দিনের তাপমাত্রার স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম ছিল! সেই কারণে দিনভর প্রবল শীত অনুভূত হয়েছে। আর মঙ্গলে তা আরও কমেছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭.২ ডিগ্রি কম। যদিও গত সপ্তাহান্তেও তাপমাত্রা এমনই ছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষশেষে যতই শীত জাঁকিয়ে পড়ুক না কেন, বর্ষবরণে এতটা মনোরম আবহাওয়া থাকবে না। দক্ষিণবঙ্গ ঢেকে যেতে পারে কুয়াশায়। কয়েক…

আরও পড়ুন
কলকাতা 

উত্তুরে হাওয়ার দাপটে বাংলা জুড়ে শীতের প্রকোপ!

বাংলার জনরব ডেস্ক :  কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে তাপমাত্রার পারদ নামছে। সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। যে সমস্ত জায়গায় তাপমাত্রা খুব নীচে নামেনি, সেখানেও কনকনে ঠান্ডা হাওয়া ঝোড়ো ব্যাটিং করছে। রাজ্য জুড়ে রয়েছে কুয়াশার মোড়ক। দক্ষিণবঙ্গের শীতে গত কয়েক দিনে নতুন এক শহর শীর্ষে পৌঁছে গিয়েছে। কলকাতায় রবিবারের চেয়ে তাপমাত্রা কমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও ২১.৪ ডিগ্রির বেশি ওঠেনি (স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি নীচে)। গত কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির…

আরও পড়ুন
কলকাতা 

শিয়ালদহ-রানাঘাট এসি ইএমইউতে আকস্মিক টিকিট চেকিং চলছে

স্মৃতি বিশ্বাস,কলকাতা : টিকিট সম্মতি নিশ্চিত করতে এবং যাত্রী শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে, শিয়ালদহ বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শিয়ালদহ-রানাঘাট এসি ইএমইউ লোকাল ট্রেনে একটি উচ্চ-স্তরের আকস্মিক টিকিট চেকিং অভিযান পরিচালনা করেছেন। নিবিড় অভিযানের সময়, বেশ কয়েকজন যাত্রীকে বৈধ টিকিট ছাড়াই বা ভুল ভ্রমণের অনুমতি ছাড়াই ভ্রমণ করতে দেখা গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও ছিলেন। জরিমানা আদায়ের স্বাভাবিক পদ্ধতির বাইরে, পরিদর্শনটি একটি সহানুভূতিশীল এবং শিক্ষামূলক মোড় নেয়। অপরাধীদের মধ্যে যুবকদের উপস্থিতি স্বীকার করে, সিনিয়র ডিসিএম ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সাথে একটি কাউন্সেলিং সেশনে অংশ নেন। *শিয়ালদহের জ্যেষ্ঠ ডিসিএম শ্রী জসরাম মীনা* জোর দিয়েছিলেন…

আরও পড়ুন
কলকাতা 

টালিগঞ্জ স্টেশনে ঢোকার আগেই থমকে গেল মেট্রো, বন্ধ হয়ে গেল কামরার এসি এবং বিদ্যুৎ! আলো বাতাসহীন রেকে দম বন্ধ পরিস্থিতি, বিক্ষোভে ফেটে পড়লো যাত্রীরা

কলকাতার মানুষ যখন নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে বিভিন্ন জায়গায় বেড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই রবিবার সকালে ঘটে গেল মেট্রো পরিষেবায় বিঘ্ন। রবিবার সকালে টালিগঞ্জ স্টেশনে ঢোকার ঠিক আগেই সুরঙ্গেই থমকে গেল মেট্রো। মেট্রোর ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে যাত্রীরা জানতে পারেন খারাপ হয়েছে রেক। যাত্রী বোঝাই মেট্রোর কামরায় বন্ধ হয়ে যায় এসি। কারেন্ট বন্ধ হয়ে যাওয়ায় ভিতরে যাত্রীরা সমস্যায় পরে। বার বার দরজা খুলে দিতে বললেও শোনা হয়নি কথা। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। দরজা খোলার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন রেকের মধ্যেই। এই সময় আপতকালীন…

আরও পড়ুন
কলকাতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবীর! কী সেই চ্যালেঞ্জ?

বাংলার জনরব ডেস্ক : মন্দির মসজিদ এবং রাজনীতি একসঙ্গে চলতে পারেনা যারা মসজিদ তৈরি করছেন বা মন্দির তৈরি করছেন তারা সেটাই করুন রাজনীতি করলে রাজনীতি করুন গতকাল শনিবার এক সাংবাদিক বৈঠকে এ কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারন সাংবাদিক রাগ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসা করেছিলেন হুমায়ুন যে নতুন দল তৈরি করেছেন সে সম্পর্কে। তার উত্তরে উপরোক্ত মন্তব্য তিনি করেছিলেন। এই পাল্টা হিসাবে রবিবার সকালে একটি ভিডিও প্রকাশ করেন তৃণমূল থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। যিনি সম্প্রতি জনতা উন্নয়ন পার্টি নামে একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন। ওই…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার তাপমাত্রা ২ ডিগ্রি বাড়লো! উত্তরে হাওয়ার দাপটে হাড় কাঁপাচ্ছে!

এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা দুই ডিগ্রি বেড়ে গেল। পারদ চড়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। তবে ঠান্ডা তেমন কমেনি। উত্তুরে হাওয়ার দাপট হাড় কাঁপাচ্ছে সর্বত্র। সঙ্গে সকালের দিকে রয়েছে কুয়াশার বাড়বাড়ন্ত। পর পর দু’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১২ ডিগ্রির ঘরে। আগের দু’দিনকে ছাপিয়ে শনিবার হয়েছিল মরসুমের শীতলতম দিন। পারদ নেমে গিয়েছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে রবিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি, যা স্বাভাবিকের চেয়েও ০.২ ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত…

আরও পড়ুন
কলকাতা 

১৮২ আসনে প্রার্থী দেবে হুমায়ুনের দল জনতা উন্নয়ন পার্টি! কার কার সঙ্গে জোট?

বাংলার জনরব ডেস্ক : জনতা উন্নয়ন দল আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার ১৮২ টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শনিবার জানিয়েছেন এই দলের প্রতিষ্ঠাতা ও বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন কংগ্রেস সিপিএম জোট করবে কিনা জানিনা তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আই এস এফ ও মিমের সঙ্গে জোট করে লড়াই করবেন।যদিও হুমায়ুনের দলের সঙ্গে জোটের প্রশ্নে আইএসএফের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। এর আগে হুমায়ুন জানিয়েছিলেন রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জনতা উন্নয়ন পার্টি। অন্তত ৯০টি আসন জেতাই তাঁর লক্ষ্য। শনিবার তিনি বলেন, ‘‘আমাদের একটাই লক্ষ্য,…

আরও পড়ুন