অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবীর! কী সেই চ্যালেঞ্জ?
বাংলার জনরব ডেস্ক : মন্দির মসজিদ এবং রাজনীতি একসঙ্গে চলতে পারেনা যারা মসজিদ তৈরি করছেন বা মন্দির তৈরি করছেন তারা সেটাই করুন রাজনীতি করলে রাজনীতি করুন গতকাল শনিবার এক সাংবাদিক বৈঠকে এ কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারন সাংবাদিক রাগ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসা করেছিলেন হুমায়ুন যে নতুন দল তৈরি করেছেন সে সম্পর্কে। তার উত্তরে উপরোক্ত মন্তব্য তিনি করেছিলেন।
এই পাল্টা হিসাবে রবিবার সকালে একটি ভিডিও প্রকাশ করেন তৃণমূল থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। যিনি সম্প্রতি জনতা উন্নয়ন পার্টি নামে একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন। ওই ভিডিও বার্তায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করে বলেছেন, আগে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি ছাড়তে হবে তিনি যদি ছাড়েন তাহলে তিনিও রাজনীতি ছেড়ে দেবেন।

হুমায়ুন কবীরের ভাষায়, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জন্য নিদান দিয়েছেন, মসজিদ করতে গেলে আমি যেন রাজনীতি ছেড়ে দিয়ে করি। আপনার কথা শিরোধার্য করব। আপনি আগে আপনার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি ছা়ড়তে বলুন। ২০২৬ সালের নির্বাচনে উনি যেন না-লড়েন।’’ হুমায়ূন দিঘার জগন্নাথ মন্দির ধাম নিয়ে বলতে গিয়ে বলেছেন, ‘‘পুরীর জগন্নাথ মন্দিরকে যে ভাবে দিঘাতে নিয়ে এসেছেন, সেখানে গিয়েই ওঁকে ধর্মকর্ম নিয়ে থাকতে বলুন। উনি যদি তা করেন, আমি বাংলার মানুষকে কথা দিচ্ছি, আমিও শুধু বাবরি মসজিদ নিয়ে থাকব। আমার দলের দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেব।’’
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ভোটে ল়ড়ার জন্যও অভিষেককে চ্যালেঞ্জ করেছেন হুমায়ুন। বলেছেন, ‘‘আপনার সাহস থাকলে, জনসংযোগ থাকলে, আত্মবিশ্বাস থাকলে, ২০২৬-এ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ভোটে লড়ুন। ভবানীপুরে বা নন্দীগ্রামে। মানুষের কাছে আপনি কত গ্রহণযোগ্য সেটা বোঝা যাবে।’’
হুমায়ুনের অভিযোগ, জনগণের করের টাকায় একের পর এক মন্দির তৈরি করেছেন মমতা। দিঘার জগন্নাথধামও সে ভাবেই তৈরি করা হয়েছে। এ ছাড়া, দুর্গাপুজোর অনুদান, কার্নিভাল, শিলিগুড়িতে মহাকাল মন্দিরের জন্য জমি চিহ্নিত করার প্রসঙ্গ তুলে মমতা ও অভিষেকের বিরুদ্ধে তোপ দেগেছেন হুমায়ুন।
মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ তৈরি করার কথা ঘোষণা করার পরেই ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে সাসপেন্ড করে তৃণমূল। তার পর গত ২২ ডিসেম্বর তিনি নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’-র ঘোষণা করেন। ২০২৬ সালে তাঁর দল ১৮২টি আসনে লড়বে, এ-ও ঘোষণা করেছেন তিনি। অভিষেক তাঁকে কটাক্ষ করে শনিবার ২০১৯ সালের প্রসঙ্গ টানেন। বলেন, ‘‘হুমায়ুন কবীর ২০১৯-এ বিজেপির প্রার্থী ছিলেন। বাবরি মসজিদের যে ঘটনা ঘটেছিল, সেটা ১৯৯২ সালে। যে দল বাবরি মসজিদ ভেঙেছিল, সেই দলের প্রার্থী হতে দিল্লি গিয়েছিলেন। তখন আপনার কিছু মনে হল না? এখন বোধোদয় হল? কারও যদি মনে হয় তৃণমূলকে হারাব, তবে নির্বাচনে লড়ুন, হারান তৃণমূলকে, জিতে আসুন।’

