কলকাতা 

বছরের শীতলতম দিন মঙ্গলবার! কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রিতে পৌঁছালো

শেয়ার করুন

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতার উষ্ণতা ১২.৬ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। ভোরের দিকে এই তাপমাত্রা ছিল ১১ ডিগ্রির কাছাকাছি। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার দিনের তাপমাত্রার স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম ছিল! সেই কারণে দিনভর প্রবল শীত অনুভূত হয়েছে। আর মঙ্গলে তা আরও কমেছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭.২ ডিগ্রি কম। যদিও গত সপ্তাহান্তেও তাপমাত্রা এমনই ছিল।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষশেষে যতই শীত জাঁকিয়ে পড়ুক না কেন, বর্ষবরণে এতটা মনোরম আবহাওয়া থাকবে না। দক্ষিণবঙ্গ ঢেকে যেতে পারে কুয়াশায়। কয়েক ডিগ্রি বাড়বে উষ্ণতা। ফলে দক্ষিণবঙ্গে ২০২৬ হতে চলেছে ‘উষ্ণ’ নববর্ষ। উত্তরবঙ্গে যদিও ঠিক এর বিপরীত আবহাওয়া থাকতে পারে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ