নৃশংসভাবে খুন জুয়েল রানার বাড়িতে জামাআতের প্রতিনিধি দল
বিশেষ প্রতিনিধি ; গত 24 ডিসেম্বর উড়িষ্যার সম্বলপুরে যে নৃশংস হত্যকাণ্ডের ঘটনা ঘটেছিল। মুর্শিদাবাদের 3 জনের উপর অমানবিক নির্যাতন করেছিল সন্ত্রাসীরা। তাতে সুতি-1 ব্লকের চক বাহাদুরপুর গ্রামের জুয়েল রানা নৃশংসভাবে খুন হয়।
আজকে জামায়াতের প্রতিনিধি দল সন্তানহারা পিতামাতার সঙ্গে দেখা করে শান্ত্বনা প্রদান করেন, ধৈর্য্য ধারণ করার আহ্বান রাখেন। জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের সেক্রেটারি হালকা মোঃ মসিউর রহমান এবং অরঙ্গাবাদ মোকামের মোকামী আমীর সাইফুদ্দিন সাহেব কিছু নসিহত পেশ করেন। জামাআতের পক্ষ কিছু আর্থিক সহায়তা প্রদানও করা হয়, পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

এছাড়াও মাজলিশুল উলামা সংগঠনের সভাপতি মৌলানা মাজহারুল ইসলাম সাহেব, সহকারী জেলা নাজিম আব্দুল্লাহি কাফি সাহেব, নয়া বাহাদুরপুর মোকামের মোকামী আমীর কামরুদ্দিন সাহেব, ডা: সামসুল হক সাহেব, ডা: অলিউল ইসলাম সাহেব, কাজী মুহাম্মদ আলী সাহেব প্রমুখ উপস্থিত ছিলেন।

