কলকাতা 

এসআইআরে ব্যর্থ এবার কোরআন নিয়ে অবান্তর মন্তব্য করে বিজেপির ভোট রক্ষার চেষ্টা করছেন বিধায়ক অসীম সরকার

বুলবুল চৌধুরী : নদীয়া জেলার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার সম্প্রতি কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি যা বলেছেন তা এক কথায় ধর্মীয় অবমাননা বললে কম বলা হবে না। হঠাৎ করে কোরআনকে টেনে আনলেন কেন একজন গায়ক অসীম সরকার। শোনা যায় এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বাংলাদেশের নাগরিক। সেখান থেকে তিনি বেশ কয়েক বছর আগে পশ্চিমবাংলায় এসেছেন এবং বিজেপির বদৌলতে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হয়েছেন। তিনি নানা সময় নানা ভাবে এই রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে নিশানা করেছেন এবং তাদের বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন। কিন্তু তাতে খুব একটা কিছু হচ্ছিল…

আরও পড়ুন
কলকাতা 

সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মা বোনসহ চারজনকে এসআইআর শুনানিতে তলব! অকারনেই হেনস্থা করা হচ্ছে অভিযোগ তৃণমূল সাংসদের

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানিতে তলব করা হয়েছে। নির্বাচন কমিশনের নোটিস পেয়েছেন কাকলির নবতিপর মা ইরা মিত্র-সহ চার জন। কমিশনের বিরুদ্ধে অকারণ হেনস্থার অভিযোগ তুলেছেন বারাসতের সাংসদ। শনিবার থেকে রাজ্যে এসআইআর-শুনানি শুরু হয়েছে। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ডাকা হচ্ছে ‘নো ম্যাপিং’ তালিকায় থাকা ভোটারদের। যাঁরা এনুমারেশন ফর্মে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নিজেদের কোনও যোগ দেখাতে পারেননি, তাঁরা ‘নো ম্যাপিং’ তালিকাভুক্ত। শুনানিতে তাঁদের নথি খতিয়ে দেখা হবে। সেই পর্বেই ডাক পেয়েছেন কাকলির পরিবারের সদস্যেরা। মা ছাড়াও ডাকা হয়েছে কাকলির বোন…

আরও পড়ুন
কলকাতা 

শীতের প্রকোপে কাঁপছে বাংলার উত্তর থেকে দক্ষিণ, শনিবার মরশুমের শীতলতম দিন!

বাংলার জনরব ডেস্ক : শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে প্রত্যেকদিন তাপমাত্রা কমছে আর প্রতিদিনই মরশুমের শীতলা তম দিন হিসাবে চিহ্নিত হচ্ছে। আজ শনিবার ছিল এই মরশুমের মরশুমের শীতলতম দিন। গতকাল শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১২.৯ ডিগ্রি তা কমে শনিবার হয়েছে ১২.৮ ডিগ্রি। তাই শনিবার গত দুদিনের তাপমাত্রা কে কমিয়ে ছাপিয়ে গেল। এবং এই মরশুমের শীতলতম দিন হিসাবে চিহ্নিত হলো। শনিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে। কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। হালকা…

আরও পড়ুন
কলকাতা 

মরসুমের শীতলতম দিন শুক্রবার, কলকাতার পারদ নামল বারোর ঘরে

বড়দিনে ১৩.৭ ডিগ্রি হয়েছিল কলকাতার তাপমাত্রা। তার ঠিক পরের দিন কলকাতায় তাপমাত্রা আরও নামল। ১২-র ঘরে পারদ নামায় এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিনের তকমা ছিনিয়ে নিল শুক্রবার। সেই সঙ্গে রাজ্যের নানা প্রান্তে উত্তুরে হাওয়ার দাপট হাড় কাঁপাতে শুরু করেছে। কোচবিহারে প্রবল ঠান্ডার পরিস্থিতি নিয়ে আলাদা করে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় শুক্রবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১.২ ডিগ্রির উপরে ওঠেনি, যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। শহরে দিনভর মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে…

আরও পড়ুন
কলকাতা 

এস আই আর শিবিরে গিয়ে বচসা,গ্রেফতার ২

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে (এসআইআর) কেন্দ্র করে পাড়ার মোড়ে মোড়ে যে সমস্ত ক্যাম্প বা শিবির গড়ে উঠেছে, তেমনই একটি শিবিরে পিতা ও পুত্রের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতার বচসা হয়েছিল। পরে তা গড়ায় হাতাহাতিতে। নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতারই করল পুলিশ। তবে পাল্টা নেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন ধৃতেরাও। অভিযুক্ত পিতা নওশাদ আলি এবং পুত্র ইরশাদ জ়াহিদ। তিলজলায় তপসিয়া রোডের একটি এসআইআর শিবিরে কিছু দিন আগে স্থানীয় এক নেতার সঙ্গে তাঁরা বচসায় জড়িয়ে পড়েছিলেন। বচসাকে কেন্দ্র করে শিবির যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল। অভিযোগ, সে দিনের মতো…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গ্রন্থ প্রকাশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : সাহিত্য ও সংস্কৃতির মিলনক্ষেত্রে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে অভিযান বুক ক্যাফেতে আয়োজিত হলো গ্রন্থ প্রকাশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রাবন্ধিক, গবেষক অধ্যাপক আব্দুর রহিম গাজী রচিত ‘বাংলা ছোটগল্পে সম্প্রীতি সাধনা’ শীর্ষক গ্রন্থটির মোড়ক উন্মোচন ও আলোচনা সভা এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল। একইসঙ্গে সাহিত্যচর্চায় তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি স্বরূপ লেখক অধ্যাপক আব্দুর রহিম গাজীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিষ্ঠ অধ্যাপক বরুণকুমার চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘পুবের কলম’-এর সম্পাদক আহমাদ হাসান ইমরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিষ্ঠ অধ্যাপিকা সত্যবতী গিরি, তিনি বক্তব্যে…

আরও পড়ুন
কলকাতা 

রাসবিহারী স্মৃতি পুরস্কার উপলক্ষে ‘ভাইসরয় চিৎপটাং দিবস’ উদযাপন

বিশেষ প্রতিনিধি : ১৯১২ সালের ২৩ ডিসেম্বর মহাবিপ্লবী রাসবিহারী বসু ব্রিটিশ সম্রাটের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের আওয়াজ তুলতে রাজধানী দিল্লির প্রকাশ্য রাজপথে সেনাবাহিনী ও পুলিশবাহিনীর ঘেরাটোপে থাকা বিশাল রাজকীয় শোভাযাত্রায় বোমা বিস্ফোরন ঘটান। মূল উদ্দেশ্য ছিল সম্রাটের প্রতিভূ ভাইসরয় চার্লস হার্ডিঞ্জকে চিৎপটাং করে অপদস্ত করা। ১৫০ বছর পূর্তিতে বন্দেমাতরম সঙ্গীতকে শ্রদ্ধা জানিয়ে ২৩ ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে রাসবিহারী বসু স্মৃতি পুরস্কার দেওয়া উপলক্ষে “ভাইসরয় চিৎপটাং” দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, “দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার বিপ্লবীদের অবদান ভুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আমরা রাজ্য সরকারের…

আরও পড়ুন
কলকাতা 

বাংলাদেশি সন্দেহে ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিককে গণপিটুনি, মৃত্যু ১,আহত ২

বাংলার জনরব ডেস্ক :  বাংলাদেশি সন্দেহে ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের গণপিটুনি! এতে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের বাসিন্দার। পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বাংলার মন্ত্রী আখরুজ্জামানের প্রতিক্রিয়া, বিজেপি বাংলা বিরোধী। বিশেষ করে ওরা মুসলিম বিরোধী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুর জেলায়। মৃত পরিযায়ী শ্রমিকের নাম জুয়েল রানা। বয়স ৩০। তিনি মুর্শিদাবাদের সুতি ১ ব্লকের বাসিন্দা। আহতদের নাম আরিক শেখ ও পলাশ শেখ। তাঁরা প্রত্যেকেই মুর্শিদবাদের বাসিন্দা। জানা গিয়েছে, চলতি বছরের ২০ তারিখ ওড়িশার সম্বলপুরে যান জুয়েল-সহ…

আরও পড়ুন
কলকাতা 

৯ বছর পর বড়দিনে শহরের তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে, রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা

বাংলার জনরব ডেস্ক : ২৫শে ডিসেম্বর আগের দিন রাতে দক্ষিণবঙ্গে ৯ বছর পর শীতলা তম দিন হিসাবে আত্মপ্রকাশ করল। কলকাতা শহরের তাপমাত্রা নামল ১৩ ডিগ্রির ঘরে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো কমেছে জাঁকিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গজুড়ে। উত্তরে জাঁকিয়ে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৯ বছরে বড়দিনে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামল। ২০১৬ সালে শহরে কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি। এবার সেই তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। সঙ্গে কুয়াশাও রয়েছে। শুধু কলকাতা নয়, পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও একধাক্কায় অনেকটা নেমে গিয়েছে। পুরুলিয়ায় তাপমাত্রা ৯.৮ ডিগ্রির ঘরে। তবে একটানা এই ঠান্ডা থাকবে না। হাওয়া অফিস…

আরও পড়ুন
কলকাতা 

শিক্ষকের চাকরি বাতিলের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ১২ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। এর আগে বেআইনি নিয়োগের অভিযোগে ৩১৭ জনের চাকরি বাতিল করেছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। আগের শুনানিতে চাকরি বাতিল করে বিচারপতি মন্তব্য করেছিলেন, সেই নিয়োগ ছিল বেআইনি। সংশ্লিষ্ট ওই শিক্ষকদের নিয়োগ করেছিল জিটিএ। সেই নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। গত বুধবার এই মামলায় হাই কোর্টের পর্যবেক্ষণ, জিটিএ-র বৈঠকে রোশন গিরি সকল শিক্ষকের নিয়মিতকরণের প্রস্তাব দিয়েছিলেন। বিচারপতির বসুর বেঞ্চ…

আরও পড়ুন