কলকাতা 

মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১০ এর ঘরে!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় এ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৭ ডিগ্রি কম। সকাল থেকেই রোদেরও দেখা মেলেনি কলকাতায়। ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকে ছিল শহর। বেলা বাড়লেও ঠান্ডার অনুভূতি কমেনি। সকাল থেকেই হিমেল হাওয়ায় আরও জাঁকিয়ে বসেছে শীত।

শহরতলি এবং সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও ভোরের দিকে পারদ ১০ ডিগ্রিরও নীচে নেমে যায়। কলকাতা সংলগ্ন জেলাগুলি সোমবার বেশি রাতের দিক থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকতে শুরু করে। মঙ্গলবার ভোরের দিকেও কুয়াশায় ঢেকে ছিল শহরতলি এবং সংলগ্ন এলাকায়। কলকাতা-সংলগ্ন বিভিন্ন এলাকায় মঙ্গলবার ভোরের দিকে দৃশ্যমানতা এতটাই নেমে যায় যে কুড়ি পা দূরে কী রয়েছে, তা-ও ঠাহর করা যাচ্ছিল না। এর জেরে ভোরের দিকে বেশ কিছু লোকাল ট্রেন চলাচলেও দেরি হয়। নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুটা দেরিতে চলে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের ভোরের লোকাল ট্রেনগুলি।

Advertisement

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম। এর আগে রবিবারই আবার শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৪.৯, স্বাভাবিকের চেয়ে বেশি। সেখান থেকে সোমবার এক ধাক্কায় দুই ডিগ্রি নেমে যায় পারদ। মঙ্গলবার আরও দুই ডিগ্রি পারাপতন হল শহরে। এমন শীত অবশ্য কলকাতায় আগেও পড়েছে। এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৯ ডিগ্রিতে। ১৮৯৯ সালের জানুয়ারিতে ৬.৭ ডিগ্রিতেও নেমেছিল কলকাতার পারদ।

চলতি সপ্তাহে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও কয়েক ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। তার পরের ৪-৫ দিন তাপমাত্রার বিশেষ হেরফর হবে না। এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি কম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দু’দিন আরও পারদ পতন হবে। আরও দুই ডিগ্রি পারদ নামতে পারে উত্তরের জেলাগুলিতেও।

চলতি সপ্তাহে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও কয়েক ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরওমঙ্গলবার দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু জায়গায় ‘শীতল দিন’ (দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়া)-এর পরিস্থিতি তৈরি হতে পারে। বুধবারও বাঁকুড়া বাদে বাকি জেলাগুলিতে থাকতে পারে ‘শীতল দিন’-এর পরিস্থিতি। মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশারও সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েক দিন প্রায় সব জেলাতেই ঘন কুয়াশা থাকতে পারে। ভোরের দিকে কুয়াশার কারণে কমে যেতে পারে দৃশ্যমানতা। উত্তরবঙ্গেও দুই দিনাজপুর এবং মালদহে ‘শীতল দিন’-এর পরিস্থিতি তৈরি হতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে ভোরের দিকে জেলায় জেলায় দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উত্তুরে হাওয়ার পথে এই মুহূর্তে কোনও বাধা নেই। ২ ডিগ্রি কমতে পারে। তার পরের ৪-৫ দিন তাপমাত্রার বিশেষ হেরফর হবে না।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ