কলকাতা 

বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে কমিশন বিস্ফোরক দাবি মমতার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ ‘ভুলভাল’ হচ্ছে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও অভিযোগ যে, বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে কমিশন। বিষয়টিকে ‘অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই এসআইআর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভুলভাল (কাজ) করছে কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে। এবং অ্যাপ করেছে বিজেপির আইটি সেলকে দিয়ে। এগুলো অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক।”

Advertisement

ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তৃতীয় বার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। সোমবার গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী জানান, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। প্রয়োজনে সাধারণ মানুষের হয়ে তিনিও সওয়াল করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামী কাল (মঙ্গলবার) কোর্ট খুলবে। আমরাও আদালতে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যে ভাবে হেনস্থা করছে, তার বিরুদ্ধে আদালতে যাব।’’ একই সঙ্গে তিনি বলেন, “প্রয়োজন পড়লে নিজেও অনুমতি চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে প্লিড করব। মানুষের হয়ে কথা বলব। আমি আইনজীবী। কিন্তু আইনজীবী হয়ে যাব না। সাধারণ নাগরিক হিসাবে যাব। আমি আমার কথা বলতেই পারি। কথা বলার অনুমতি নেব। চোখে আঙুল দিয়ে দেখাব, তৃণমূল স্তরে কী চলছে, কী ভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ