অন্যান্য কলকাতা 

Hike Price: জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া পিঁয়াজ হাফ সেঞ্চুরির পথে, ডিম মুরগির মাংস দাম বেড়েই চলেছে, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই!

সেখ ইবাদুল ইসলাম: গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণ মানুষের স্বার্থে সরকার পরিচালিত হয়। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সরকার পরিচালিত হচ্ছে ব্যবসায়ীদের স্বার্থে। দুঃখের হলেও সত্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই রাজ্যের সাধারণ মানুষের আস্থা সবচেয়ে বেশি ছিল কারণ তিনি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেছেন তবে ইদানিং যেন মনে করা হচ্ছে তিনিও আদানি আম্বানিদের খপ্পরে পড়েছেন। ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির রুখতে তৈরি করেছিলেন টাস্ক ফোর্স। এই সংস্থার কাজ ছিল জিনিসপত্রের মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা কিন্তু সেই টাস্ক ফোর্স এর আদৌ কোন অস্তিত্ব…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে গেরুয়া শিবিরের সাংসদ বিধায়কের সৌজন্য সাক্ষাৎকার বাংলার মানুষ ভালো চোখে দেখছে না/ মোহাম্মদ সাদউদ্দিন

মোহাম্মদ সাদউদ্দিন: অটলবিহারী বাজপেয়ী আমলের একটা ঘটনাকে দিয়ে আমার এই প্রতিবেদনটি শুরু করতে চাই।সে সময় সিপিআই(এম) দুই সাংসদ ব্রতীন সেনগুপ্ত (পশ্চিমবঙ্গ) ও আব্দুল্লা কূট্টি (কেরালা) প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে দেখা করতে যান।একজন সাংসদ দেশের একজন প্রধানমন্ত্রীকে দেখা করতেই পারেন ।কিন্তু তাদের‌ দেখা করাটা একধিকবার‌ হয়ে যাওয়ার জন্য দলের কেন্দ্রীয় কমিটি ভালো চোখে নেয়নি।দুজনকেই শো-কজ করার পর দল তাদেরকে বহিস্কার করে।ব্রতীন পরবর্তীতে সিপিআইএম থেকে বহিস্কৃত কিছুদিনের জন্য তৃণমূলে যান।পরে বিজেপির প্রতীকে বারাসত লোকসভায় ভোটে দাঁড়ান।কেরালার আব্দুল্লা কুট্টি কংগ্রেসে যোগ দেন।কেরালার ইউডিএফ সরকারের মন্ত্রীও হন। কিন্তু তারপরে তিনি ঐ দলেও থাকতে পারেননি।…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

গতি বাড়াচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় সিত্রাং, ‘আলোর উৎসব’-এ পাল্লা দিচ্ছে মাইক ও শব্দবাজি!/ সুকুমার মিত্র

সুকুমার মিত্র : ‘মাগো কত রঙ্গ দেখবি বল’। মাইকে গান হচ্ছে। উদ্যোক্তারাও নিজেদের অজান্তেই নিষ্ঠুর এক সত্য গানের মধ্যে দিয়ে স্বীকার করে নিচ্ছেন বলেই মনে হল। প্রতিবেশী বাংলাদেশ ঘূর্ণিঝড়ে চুলোয় যাক। অতো সব ভাবার সময় নেই। কিন্তু এই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী তিনটি জেলার প্রায় এক কোটি বাসিন্দা ঘূর্ণিঝড় সিত্রাং-এর আশংকায় ভয়ে শিঁটিয়ে রয়েছেন। গ্রাম, মফস্বল এমনকী শহরাঞ্চলের দূর্বল ঘরবাড়িতে যাঁরা বসবাস করেন তাঁরাও বিধ্বংসী সিত্রাং, অতিভারী বৃষ্টি ও অমাবস্যার কটালের ত্রিফলার বিপদের মুখে দাঁড়িয়ে। ২৪ অক্টোবর, সোমবার এখন সন্ধ্যে সাতটা। চারিদিকে মাইক ও শব্দবাজিতে দীপাবলী উদযাপন চলছে। বঙ্গোপসাগরে সিত্রাং যত গতি…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

কবি ও সাহিত্যিকের চোখে শারদীয় উৎসব : ‘ দূর্গাপুজো এলেই মনে হয় আমার বাবার কথা, যিনি আমার লেখালেখির জীবনে প্রথম অনুপ্রেরণা দিয়েছেন’/ সুলতা পাত্র

কবি ও সাহিত্যিক সুলতা পাত্র:– শরতের শুভ্র মেঘের রথে দুর্গা মা যে ধরায় আসে, পৃথিবী জেগে ওঠে সপ্তসিন্ধু সম আনন্দ উচ্ছ্বাসে।   কলকাতার পুজোতে ভিড়ের মধ্যে আজকাল বেরোতে ভালো লাগে না। সপ্তমীর আগে বেশ কিছু ঠাকুর তাই দেখে নিই। তবে অষ্টমী ও নবমীর দিন মায়ের ভোগ খেতে যাই।পাড়া-প্রতিবেশী অনেকের সাথে হয়তো দেখা হয়ে ওঠে না, ওই দুটো দিনে সবার সাথে দেখা হয়। মনে পড়ে ছোটবেলার বহু স্মৃতি। বাবা- মা, ভাই, বোনের সাথে রামকৃষ্ণ মিশনে দূর্গা পুজোতে ভোগ খেতে যেতাম। বাবা ছিলেন হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার মশায়। বাবা অংক নিয়ে পড়াশোনা…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

মহাত্মা গান্ধী চেষ্টা করলে দেশভাগ রুখতে পারতেন দাবি নজরুলের, দেশ ভাগ নিয়তি ছিল, মহাত্মা গান্ধীর কিছু করার ছিল না বললেন আমজাদ, গান্ধীর জন্মদিনের সন্ধ্যায় দুই বিদগ্ধ বাঙালির আলোচনায় উঠে এলো এমনই অনেক অজানা তথ্য

সেখ ইবাদুল ইসলাম: মহাত্মা গান্ধী আমাদের দেশের আইকন। সমগ্র বিশ্বের কাছে এক নতুন আদর্শের জন্মদাতা হিসাবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছেন। বিশ্বের প্রথম সারির মহান পুরুষেরা সকলেই মহাত্মা গান্ধীর প্রশংসা করে গেছেন। তাই মহাত্মা গান্ধীকে নিয়ে ভারতীয় নাগরিকদের গর্বের শেষ নেই। কিন্তু মহাত্মা গান্ধীর আদর্শ নীতি তার অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। তা নিয়েই বাপুজির জন্মদিনের সন্ধ্যায় বাংলার জনরব ইউটিউব চ্যানেলে এক আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনায় অংশ নিয়েছিলেন দুই বিদগ্ধ বাঙালি সন্তান বর্ষীয়ান আইনজীবী ও প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলী এবং অবসরপ্রাপ্ত আইপি এস ডঃ নজরুল ইসলাম। ঠিক…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

‘রামকৃষ্ণ ভট্টাচার্যের মতো মানুষের মৃত্যু হয় না,এঁরা প্রজন্মান্তরে বেঁচে থাকেন’/ আলতাফ আহমেদ

আলতাফ আহমেদ : অধ্যাপক রামকৃষ্ণ ভট্টাচার্য বিশিষ্ট ভাবনাবিদ, দার্শনিক আজ, ২ রা অক্টোবর সকাল আটটা পঞ্চাশ মিনিটে সমস্ত ভাবনা থেকে চিরতরে বিরত হলেন। বিশিষ্ট চিন্তাবিদ, প্রাবন্ধিক অধ্যাপক ভট্টাচার্য্যের জন্ম ১৯৪৭ সালের ১০ই ডিসেম্বর। দার্শনিক, মার্কসবাদে প্রভূত প্রজ্ঞাবান এই মানুষটি অসংখ্য মূল্যবান বই রেখে গেলেন আমাদের জন্য। প্রাবন্ধিক, বিজ্ঞান বিষয়ক লেখক আশীষ লাহিড়ী বলে থাকেন — “রামকৃষ্ণদা আমাদের জন্যে লেখেন, আর আমরা অন্যদের জন্য লিখি”। রামকৃষ্ণ ভট্টাচার্য, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়কে বলেছিলেন — ” কন্টকিত অনেক বই তো লিখলেন, সাধারনের জন্যে কিছু লিখুন। ” কার্লমার্কস, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের ভাবনার প্রভাব ছিল রামকৃষ্ণ ভট্টাচার্যের ওপর।…

আরও পড়ুন
অন্যান্য মুখ্যমন্ত্রীর দরবার 

বামপন্থীদের রক্ত চক্ষু উপেক্ষা করে উদয়নারায়ণপুর এলাকায় তৃণমূলের সংগঠন গড়ার অন্যতম কারিগর বিধায়ক সমীর পাঁজার কন্ঠে বিদায়ের সুরে প্রতিফলিত হচ্ছে এ বাংলার একনিষ্ঠ তৃণমূল কর্মীদের ক্ষোভের বার্তা! মমতা বন্দ্যোপাধ্যায় কী শুনতে পাচ্ছেন ?/এস এম শামসুদ্দিন

হাওড়া জেলার উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর পাঁজা ফেসবুকে এক পোস্ট করেছিলেন যা নিয়ে রীতিমতো বাংলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। সমীর পাঁজার এই ধরনের পোস্টের নেপথ্যে রয়েছে এই রাজ্যের শাসকদলের একনিষ্ঠ কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। তা নিয়ে বাংলার জনরবে কলম ধরেছেন বিশিষ্ট লেখক ও শাসক দল তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এসএম শামসুদ্দিন। এই লেখাটি শামসুদ্দিন সাহেবের ফেসবুক পোস্ট থেকে নেওয়া হয়েছে। এস এম শামসুদ্দিন : গত কাল শনিবার ২৪ শে সেপ্টেম্বর সকালে উদয়নারায়ন পুরের জনপ্রিয় বিধায়ক ও মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের নির্ভিক সৈনিক বিধায়ক সমীর পাঁজার কিছু প্রতিক্রিয়া নিয়ে ফেবু থেকে…

আরও পড়ুন
অন্যান্য 

‘ভারতমাতার শ্রেষ্ঠ সন্তান’ মোহন ভাগবতকে ‘জাতির পিতা’ উপাধি সম্বোধন কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় / সুকুমার মিত্র

সুকুমার মিত্র : ‘হিন্দুত্ব’-এর প্রচারক বিনায়ক দামোদর সাভারকারের প্রিয় স্লোগান – ‘রাজনীতির হিন্দুত্বকরণ ও হিন্দুত্বের সামরিকীকরণ’ এই অবস্থান থেকে আর এস এস আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান পরিবর্তন করেছে এমন কোনও খবর নেই। তাহলে আর.এস.এস প্রধান মোহন ভাগবত-এর সঙ্গে মুসলিম সংগঠনের রুদ্ধদ্বার বৈঠক কেন? যদি দেশের সার্বিক স্বার্থে তা হয়ে থাকে তবে তা খোলামেলা আলোচনা হলে দেশের ১৩৫ কোটি দেশবাসী তাতে অনুপ্রাণিত হতে পারতেন। সম্প্রদায়ে-সম্প্রদায়ে বিভেদ যুগ যুগ ধরে জিইয়ে রাখার রাজনীতি তো মৌলবাদের জন্ম দেয়। মৌলবাদ জন্ম দেয় ধর্মান্ধতা। আমরা দেশবাসী এই ধরনের ধর্মান্ধতা থেকে মুক্ত সামাজিক সুরক্ষাদয় সুরক্ষিনত নাগরিক সমাজকে…

আরও পড়ুন
অন্যান্য 

সোস্যাল মিডিয়ার অপব্যবহার বাক-স্বাধীনতার অধিকার নয়/মোহাম্মদ সাদউদ্দিন

মোহাম্মদ সাদউদ্দিন : বাকস্বাধীনতা ও মত প্রকাশের অধিকার যে কোনো গণতন্ত্রের মূল নীতি।এটা ভুলে যাওয়া উচিত নয় যে, কোনো স্বাধীনতাই পরম ব্যবহারযোগ্য বা পুরোপুরি অনিয়ন্ত্রিত নয়।সামাজিক মাধ্যম বা সোস্যাল‌ মিডিয়া আমাদের সমাজের একটা অপরিহার্য অঙ্গ।কিন্তু তার ব্যবহারটা যখন অপপ্রয়োগে পরিণত হয় বা ফেক হয়ে যায়, অথবা অপব্যবহারে পরিণত হয় তখন তা একদিকে তার গুরুত্ব যেমন হারায়, তেমনি হারায় তার বিশ্বাসযোগ্যতা। এই অপব্যবহার বা অপপ্রয়োগগুলি হল শ্লীলতাকে ছাড়িয়ে যাওয়া।ভাষা-সন্ত্রাস , অপমানজনক শব্দের ব্যবহার, মানহানিকর কথা এবং বিদ্বেষমূলক মন্তব্য্য সেই অপপ্রয়োগকে চোখে হাত দিয়ে দেখিয়ে দেয়।আর এগুলো সোস্যাল মিডিয়ায় আকছার হচ্ছে। এগুলিকে…

আরও পড়ুন
অন্যান্য 

মুর্শিদাবাদ জেলা ভাগের সিদ্ধান্ত স্বাগত, নতুন নামকরণ জেলাবাসী মানবে না : স্বপন কুমার বিশ্বাস

আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীসভার সভা করার পর ঘোষণা করেছেন জনগণের কাজের এবং প্রশাসনিক সুবিধার জন্য রাজ্যে নতুন সাতটি জেলা গঠন করা হবে। এই সাতটি জেলার মধ্যে একটি হল বহরমপুর। অর্থাৎ মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলাকে বিভক্ত করে তিনটি জেলা করছেন। আগেই তিনি জেলাকে দুটি পুলিশ -জেলাতে ভাগ করেছেন। তখন মুর্শিদাবাদ জেলাবাসী মুখ্যমন্ত্রীর এই কাজকে স্বাগত জানিয়েছিলেন। এবং দাবি জানিয়েছিলেন জেলাকে পূর্ণাঙ্গ ভাবে অর্থাৎ প্রশাসনিক ভাবেও ভাগ করতে হবে। এসডিপিআই মুখ্যমন্ত্রীর এই কাজকে সমর্থন ও সাধুবাদ জানিয়ে তখন থেকেই জোরালো ভাবে দাবি তুলে আসছে জেলাকে প্রশাসনিক ভাবে দু জেলায় ভাগ করতে…

আরও পড়ুন