কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতা প্রেসক্লাবে প্রকাশিত হলো ‘সিরজা’র পঞ্চম বর্ষ সংখ্যা 

সংবাদদাতা, বাংলার জনরব: গত ১৬ জানুয়ারি ২০২৪ কলকাতা প্রেসক্লাবে প্রকাশিত হলো গল্পপত্র ‘সিরজা’র ৫ম বর্ষ ১ম সংখ্যা। সিরজা আয়োজিত এদিন ‘গল্প পাঠের বৈঠক’ এ গল্পকার সঞ্জিত কুমার দুবে সম্পাদিত পত্রিকা উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন সাহিত্যিক সুকুমার রুজ, অসীম চৌধুরী, উপেক্ষিত শর্মা, ইন্দুভূষণ দাস ও হরি সাধন চন্দ্র। অনুষ্ঠানের সূচনা সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কবি ও সংগীত শিল্পী চন্দ্রা ব্যানার্জী। নাতিদীর্ঘ আলোচনা সভায় গল্প চর্চা ও পত্রিকা বিষয়ে আলোকপাত করেন মঞ্চাসীন সাহিত্যিকরা। লিটিল ম্যাগাজিনের বিভিন্ন দিক নিয়ে প্রাঞ্জল আলোচনা করেন দেবশ্রী দে ও চন্দ্রাবলি বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

হরিপালের কাশীপুরে প্রকাশিত হলো ‘তারার আলো’র দ্বিবার্ষিক সংখ্যা 

সংবাদদাতা, বাংলার জনরব : গত ১২ জানুয়ারি ২০২৪ যখন চারিদিকে যুবনেতা স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মোৎসব নিয়ে মাতোয়ারা, তখন হুগলী জেলার হরিপাল থানার অন্তর্গত কাশীপুর গ্রামের কয়েকজন সাহিত্য মোদী মানুষ গ্রামীণ সাহিত্য পত্রিকা ‘তারার আলো’ দ্বিতীয় বার্ষিক সংখ্যার প্রকাশ নিয়ে উদ্বেল। পত্রিকা সম্পাদক তথা বর্ষিয়ান কবি তারাপদ ধলের কাশীপুরের বাসগৃহের সামনে সুসজ্জিত মঞ্চে কথায়, কবিতায়, আলোচনায়, গানে, শ্রুতিনাটকে মুখর হয় পত্রিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বিশিষ্ট সাহিত্যিক তরুণ অধিকারীর সভাপতিত্বে আয়োজিত পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. দেবপ্রসন্ন বিশ্বাস, বিশিষ্ট কথাসাহিত্যিক সেখ আব্দুল মান্নান, লেখক মহম্মদ মহসীন, সাহিত্যিক রেণুপদ ঘোষ,অধ্যাপক…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো ইদানীং লিটিল ম্যাগাজিন সংখ্যা ২০২৪

সংবাদদাতা, বাংলার জনরব: গত ১০ জানুয়ারি ২০২৪ থেকে কলকাতা রবীন্দ্র সদন প্রাঙ্গণে শুরু হয়েছে লিটিল ম্যাগাজিন মেলা। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা মিলিয়ে ৪৭০ টি লিটিল ম্যাগাজিন অংশ নিয়েছে এবারের মেলায়। রাজ্য সরকারের তত্ত্বাবধানে এবার দৈনিক গান, কবিতা, গল্পপাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনায় মুখর মেলা প্রাঙ্গণ। অন্যান্য বছরের মত এবারও মেলায় স্টল বরাদ্দ পেয়েছে কলকাতা শহরের জনপ্রিয় নাট্যগোষ্ঠীর সাহিত্য পত্র ‘ইদানীং’, ‘চোখ’, ‘পদার্পণ’ সহ বিভিন্ন পত্রিকা। উল্লেখ্য গত ১১ জানুয়ায়ি ২০২৪ বিকেলে নাট্য ব্যক্তিত্ব ও সাহিত্যিক জয়ন্ত রসিক সম্পাদিত ‘ ইদানীং ‘ সাহিত্য পত্রিকার ৪৯ বছরের অন্তিম সংখ্যার মোড়ক উন্মোচন হয় সম্পাদক…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাংলা কীর্তনের হারানো গরিমা ফিরিয়ে আনতে ফিরছে ‘দরবারী পদাবলি’

বিশেষ প্রতিনিধি : বাংলার পদাবলী ‘কীর্তন’ ভারতীয় সংগীতের এমন একটি অধ্যায়, যার সাংগীতিক উপাদান, ভাষা, দর্শন এবং নান্দনিক আবেদন সবই অভিজাত শ্রেণীর। বর্তমানে বাংলা সংগীতের এই সুবিশাল সম্পদ সঠিক সংরক্ষণ ও চর্চার অভাবে শিক্ষিত ও রুচিশীল গুণগ্রাহীর কদর পায় না। সেই সব হারিয়ে যাওয়া , অপ্রচলিত উচ্চাঙ্গের কীর্তনকে জনসমক্ষে ফিরিয়ে আনার এক অভিনব উদ্যোগ হল ‘দরবারী পদাবলী’। মধ্যযুগের কবি জয়দেব রাজা লক্ষ্মণ সেনের দরবারে যে ‘গীত গোবিন্দম্’ এর পরিবেশনা করতেন, তার সুর-তাল ও কাঠামোর ভিত্তি ছিল প্রাচীন রাগ-রাগিনী ও গান্ধর্ব সংগীত থেকে জাত বিভিন্ন প্রবন্ধ গীতে ব্যবহৃত তাল। দরবার থেকেই…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

পাঁচিল টপকে সলমন খানের বাড়িতে ঢোকার চেষ্টা, আটক দুই

বাংলার জনরব ডেস্ক : পাঁচিল টপকে সলমন খানের (Salman Khan) বাড়িতে ঢোকার চেষ্টা। মাশুল গুনতে হল দুই তরুণকে। হাতেনাতে ধরে ফেললেন নিরাপত্তারক্ষীরা। দুই অনুপ্রবেশকারীর ঠাঁই হল জেলে। বান্দ্রার গ্য়ালাক্সি অ্যাপার্টমেন্টে নয়, সলমন খানের পানভেল ফার্মহাউজে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে। অজেশ কুমার গিলা এবং গুরুসেবক সিং নামে দুই তরুণ এদিন পাঁচিল টপকে বলিউড সুপারস্টারের বিলাসবহুল বাংলোয় ঢোকার চেষ্টা করে। দুজনের বয়স ২৩। পানভেল ফার্মহাউসের বাগানে ঢুকেও যায় তারা। এরপরই পুলিশ আটক করে ওই দুই অনুপ্রবেশকারীকে। পুলিশ সূত্রে খবর, ওদের দুজনেরই বাড়ি পাঞ্জাবে। তবে আধার কার্ডে ভুয়ো ছবি, ভুয়ো নাম-ঠিকানা রয়েছে।…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গ্রন্থ প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : ৬ জানুয়ারি ২০২৪, শনিবার হাওড়ার উলুবেড়িয়া – ১ নং বিডিও -এর মিটিং হলে কবিতা দেশ-এর উদ্যোগে ও সুলেখা সাহিত্য পত্রিকা আয়োজিত গ্রন্থ প্রকাশ, পুরস্কার প্রদান ও কবিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি সেখ নুরুল হুদা সম্পাদিত “এই সময়ের শ্রেষ্ঠ কবিতা” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক। দ্বিতীয় গ্রন্থ লেখক সেখ নুরুল হুদা রচিত “ইসলামি অনুসঙ্গ ভাবনা অনু-ভাবনা” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উলুবেড়িয়া- ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক। মঞ্চে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড.সুরঞ্জন মিদ্দে,…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

দশরথকে প্লানচেট করে ডেকে এনে জানা হোক রামের জন্মভূমি কোথায়! বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী

বাংলার জনরব ডেস্ক : প্রখ্যাত ও জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ববাদীদের নিশানায় পড়েছেন। সম্প্রতি আরামবাগ পুরসভার উদ্যোগে আয়োজিত এক গানের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে রামের জন্মভূমি নিয়ে কটাক্ষ করেছেন বাংলার প্রখ্যাত জীবনমুখী গানের জনপ্রিয় শিল্পী জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। জানুয়ারি মাসের ২২ তারিখে রাম মন্দিরের উদ্বোধন হবে আর এই মন্দিরের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, আর তা নিয়ে সমগ্র দেশ জুড়ে গেরুয়া শিবির উল্লাসে মেতেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নচিকেতা চক্রবর্তী গান গাইতে গিয়ে বলেছেন, “এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ধ্যাস্টামি চলে আমাদের দেশে, এটা তো ধর্মের ব্যাপার…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

চোখের জলে শেষ বিদায় নিলেন কবি আবদুর রব খান

মোহাম্মদ সাদউদ্দিন, ভাঙড় , দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ফিরে: অজস্র ছাত্র-ছাত্রী, গুনগ্রাহী ও মানুষের চোখের জলে শেষ বিদায় নিলেন কবি আব্দুর রব খান। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানার পোলেরহাট লাগোয়া শ্যামনগর (ভাঙড় বিধানসভা)গ্রামের নিজ বাসভবন সংলগ্ন পারিবারিক কবর স্হানে তার শেষকৃত্যু সম্পন্ন হল। ফুসফুসের সংক্রমণ জনিত কারণে তিনি ভুগছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় পরিস্হিতির অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও তিনি বাড়িতেই মারা যান। রেখে যান স্ত্রী হাসনুহানা বেগম, ছেলে জাভেদ ফেরদৌস খান ও মেয়ে ডোলা খান , আত্মীয় -স্বজন ও গুনগ্রাহী। শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছিলেন কয়েক বছর।…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

রবীন্দ্রসঙ্গীত গুরু সুবিনয় রায়ের জন্মবার্ষিকী উদযাপন

বিশেষ প্রতিনিধি : আনন্দী কম্যুনিকেশন সেন্টার এর উদ্যোগে এবং হিন্দুস্তান রেকর্ড ও বাংলা লাইভ ডট কমের সহযোগিতায় কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এর বিবেকানন্দ হলে রবীন্দ্রসঙ্গীত গুরু আচার্য সুবিনয় রায় এর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হল। এ উপলক্ষে পরিবেশিত হয় একটি গীতি আলেখ্য। বিশিষ্ট সাংবাদিক, লেখক শঙ্করলাল ভট্টাচার্য রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কীর্তন এর প্রভাব বিষয়ে একটি গীতি আলেক্ষ পরিবেশিত হয়। অংশ নেন সাগরময় ভট্টাচার্য,ডঃ সৌম্য ভট্টাচার্য,রিমা দে, সুদীপ্তা মুখোপাধ্যায়, মানসী রায়চৌধুরী, প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন আনন্দী কম্যুনিকেশনের কর্নধার ইন্দ্রানী ভট্টাচার্য। তিনি বলেন, এবার…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবি বেনজির নাজ ও হুমায়ুন রশিদের কাব্যগ্রন্হ প্রকাশিত হল

দিশা ইয়াসমিন, কলকাতা:শুক্রবার । ১৫ ডিসেম্বর । কলকাতার শিয়ালদার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে পদাতিক প্রকাশনী প্রকাশিত কবি বেনজির নাজ ও কবি হুমায়ুন রশিদ(পিয়াস রশিদ নামেই পরিচিত বেশি)-এর দুটি কাব্যগ্রন্হ প্রকাশিত হল। কবি বেনজির নাজের কাব্যগ্রন্হের নাম “বিহ্বল জীবনতরী” ও কবি হুমায়ুন রশিদের কাব্যগ্রন্হটির নাম ” ভাংচুর”। পদাতিক প্রকাশনী বইটি বের করে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য বলেন বিশিষ্ট কবি-সাহিত্যিক-সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন । কবি বেনজির নাজের ” বিহব্বল জীবনতরী ” ও হুমায়ুন রশিদের ” ভাঙচুর” কাব্যগ্রন্হ প্রকাশ আরো অতিথি ছিলেন তারা হলেন কবি -গল্পকার রক্তিম ইসলাম, গল্পকার মুসা আলী, কবি আশিস ব্যানার্জি , কবি…

আরও পড়ুন