কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুসন্ধান কলকাতা আয়োজিত ছাত্র-ছাত্রীদের জন্য ‘অনলাইন ভাষা প্রতিযোগিতায়’ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদকঃ প্রতিবছরের মতো এ বছরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য অনুসন্ধান কলকাতা আয়োজন করেছিল অনলাইনে বিশেষ ভাষা প্রতিযোগিতা। গত রবিবার এই প্রতিযোগিতায় অংশ নেয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিশোর পড়ুয়ারা। এই প্রতিযোগিতা অনলাইনে হওয়ায় ঘরে বসেই দূর দুরান্তরের ছাত্র-ছাত্রীরা সহজে অংশ নিতে পেরেছে। দুটি বিভাগে হয় এই প্রতিযোগিতা। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য একটি বিভাগ, অপরটি ছিল অষ্টম-নবম-দশম এর জন্য। প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের নাম ঘোষণা করা হবে আগামী ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের মূল অনুষ্ঠানে, তার পর তাদের বাড়িতে কিংবা বিদ্যালয়ে উপহার পৌঁছে দেয়া হবে…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলামন্দিরে ইউনিয়ন ব্যাঙ্ক এসোসিয়েশনের নাটক ‘চিকিৎসা সংকট’

সংবাদদাতা, বাংলার জনরব: পশ্চিমবঙ্গ ও সিকিমের ইউনিয়ন ব্যাঙ্কের অফিসার এ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলকাতা কলামন্দির অডিটোরিয়ামে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের পাশাপাশি আকর্ষণীয় অনুষ্ঠান ছিল পরশুরাম রচিত কালজয়ী রসাত্মক নাটক ‘ চিকিৎসা সংকট’। নাটক শুরুর আগে বেনারস ঘরানার পন্ডিত রামলাল মিশ্রর সারেঙ্গি বাদন কানায় কানায় পূর্ণ দর্শক শ্রোতাদের মুগ্ধ করে দেয়। রুচিশীল সারেঙ্গির সাথে তবলায় সঙ্গত করেন ইউনিনয় ব্যাঙ্কের কলকাতা শাখার ম্যানেজার সরচিস চ্যাটার্জি। ব্যাঙ্ক কর্মী নাট্যকার তুলসীদাস বসুর পরিচালনায় পরিবেশিত ‘ চিকিৎসা সংকট’ নাটকটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। রসাত্মক নাটকটির মূল প্রতিপাদ্য বিষয়…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গল্প পত্রিকা ‘সিরজা’র বার্ষিক গল্পপাঠের অনুষ্ঠান

সংবাদদাতা বাংলার জনরব: গত ৮ ফেব্রুয়ারি ২০২৪ কলকাতার গল্প পত্রিকা ‘সিরজা’র বার্ষিক গল্পপাঠ ও এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হলো শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। শিল্পী চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়ের পরিবেশিত ‘ যখন এসেছিলেম অন্ধকারে চাঁদ ওঠেনি’ উদ্বোধনী রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে সূচনা হয় গল্প বিষয়ক প্রাঞ্জল সভা। পত্রিকা সম্পাদক সঞ্জিৎ কুমার দুবের অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যার পর বিশিষ্ট সাহিত্যিক সুকুমার রুজের সভাপতিত্বে এদিন ‘ সাহিত্যে স্বাদেশীকতা ও সাহিত্যিকের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন সাহিত্যিক অসীম কুমার চৌধুরী, বিশ্বনাথ সাউ, অমল কর, শান্তনু চক্রবর্তী, উপেক্ষিত শর্মা, হরিসাধন চন্দ্র ও অশোক চক্রবর্তী। ‘…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘দিদি নম্বর ওয়ানে’ বাংলার দিদি সঙ্গে কে ? শুটিং কবে ?

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম কোনো রিয়্যালিটি শোতে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নম্বর ওয়ান – এ এই অনুষ্ঠান হবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই শোতে অংশ নেবেন সৌরভ পত্নী  নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। শোয়ের শুটিং হবে আগামী বুধবার। ওই শোয়ের সঞ্চালিকা তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মুখ্যমন্ত্রীর মমতার সঙ্গে দেখা করে তাঁকে সেখানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। সম্প্রচারকারী চ্যানেল সূত্রের খবর, মমতা সম্মতি দিয়েছিলেন। তার পরেই শুটিংয়ের দিনক্ষণ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। ঠিক হয়েছে, এপিসোডটি শুট করা হবে…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

আমির খানের দঙ্গল সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দেওয়া অভিনেত্রীর হঠাৎ মৃত্যু!

বাংলার জনরব ডেস্ক : মাত্র ১৯ বছর বয়সে আমির খানের সঙ্গে দঙ্গল সিনেমায় অভিনয় করে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন যে মেয়েটি সেই মেয়েটি ভুল চিকিৎসার কারণে মারা গেলেন। ঘটনায় হতবাক মুম্বাইয়ের বলিউড। শোকের ছায়া দেখা দিয়েছে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ফাতিমা সানা শেখ, সান্য মলহোত্র ও সুহানি ভটনাগরের। এই তিন তরুণীকে দেখা যায় আমিরের মেয়ের চরিত্রে। মাত্র ১৯ বছরে প্রয়াত আমিরের পর্দার মেয়ে সুহানি। এই ছবিতে তাঁকে দেখা গিয়েছিল কিশোরী ‘ববিতা ফোগত’র চরিত্রে। শোনা যাচ্ছে, কিছু দিন আগেই পা ভেঙে যায় অভিনেত্রীর। দিল্লি এমস-এ ভর্তি…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘মোদীর গুণকীর্তন করে নাটক লিখে, বাংলার সব নাট্যদলকে অভিনয় করতে বলছে কেন্দ্র’! অভিযোগ ব্রাত্যের

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণ কীর্তন করে নাটক মঞ্চস্থ করলেন তবে কেন্দ্রীয় অনুদান পাওয়া যাবে বলে অভিযোগ করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী নাট্যকার ব্রাত্য বসু।তিনি মঙ্গলবার জানিয়েছেন, কেন্দ্রের তরফে যে নির্দেশিকাটি এসেছে বাংলার থিয়েটার গোষ্ঠীর কাছে, তার আদত মানে সেটিই দাঁড়ায়। মঙ্গলবার এক্স হ্যান্ডলে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ব্রাত্য। শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘‘কেন্দ্রের বিজেপি সরকার লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের সবক’টি থিয়েটার দলকে এ দেশের মাননীয় প্রধানমন্ত্রীর মহিমাবাচক ও গুণকীর্তন করা একটি ছোট নাটিকা পাঠিয়ে বলেছেন, এর অভিনয় সর্বত্র করতে হবে।’’ ব্রাত্য়ের মতে, যার অর্থ, ‘‘অভিনয়টি না করলে কেন্দ্রের পাঠানো…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার কবিতা পাঠের অনুষ্ঠান

শেখ সিরাজ:-বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১১ই ফেব্রুয়ারি রবিবার শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার উদ্যোগে এক ঝাঁক কবি, ছড়াকার, গল্পকার,সাহিত্যিক ও সাংবাদিক সহ পশিচম বাংলার বুদ্ধিজিবী মানুষেদের সমাগমে অনুষ্ঠিত হলো এক অসাধারণ কবিতা উৎসবের আসর। প্রদীপ প্রজ্জ্বলন এবং দেশাত্মবোধক সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার স্থায়ী সভাপতি শ্রী বীরেশ চন্দ্র ঘোষ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রখ্যাত সাহিত্যিক ও কবি অশোক সরকার। এছাড়া সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি সেখ সিরাজ এবং আনন্দম পত্রিকার সম্পাদক হারাধন ভট্টাচার্য্য,ও গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

বাংলার জনরব ডেস্ক : বুকে ব্যথা নিয়ে আচমকা হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। শনিবার সকাল ১০ টা নাগাদ অসুস্থ বোধ করেন অভিনেতা। সূত্রের খবর, প্রাথমিক ভাবে অভিনেতার এমআরআই করা হয়েছে। জানা গিয়েছে, শুটিং ফ্লোরেই একটি স্ট্রোক হয়ে যায় তাঁর। অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। এক মুহূর্তে দেরি না করেই তাঁকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত বছর পুজোয় তাঁর ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সেই ছবি প্রশংসা কুড়োয় দর্শক মহলে। এ বার সদ্য নতুন একটি ছবির কাজে হাত…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গ্রন্থমেলার ‘সমরেশ বসু’ মুক্তমঞ্চে ‘মুক্ত বলাকা’র সাহিত্য অনুষ্ঠান

সংবাদদাতা বাংলার জনরব: কলকাতা আন্তর্জাতিক গ্রন্থমেলায় গত ২৯ জানুয়ারি ২০২৪ ‘সমরেশ বসু’ মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘মুক্ত বলাকা’ সাহিত্য সংস্থা। মূলতঃ বিভিন্ন গুণীজনের উপস্থিতিতে একগুচ্ছ গ্রন্থ প্রকাশ ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য। বাচিক শিল্পী ও কবি সুলগ্না মিত্রের সঞ্চালনায় সংস্থার ‘থিম সং’ দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। গীতিকার কবি সুশান্ত পাড়ুই রচিত, সংগীতজ্ঞ বিশ্বজিৎ চক্রবর্তী সুরারোপিত এবং শিল্পী সোনালী মুখোপাধ্যায় পরিচালিত থিম সং এ কন্ঠ দেন সংস্থার শিল্পীবৃন্দ। এর আগে সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম ঢালী স্বাগতভাষণ প্রদান করেন। এদিন অনুষ্ঠানে আমন্ত্রিত গুণীজন ও সংস্থার পরিচালন সদস্যরা সমবেত ভাবে…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বিধায়ক রমেন্দু সিংহ রায়ের উদ্যোগে আনন্দমেলা

নিজস্ব প্রতিনিধি: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তারকেশ্বর বিধানসভার অন্তর্গত কোটালপুর বিপ্লবী সংঘের সম্পাদক, বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে কোটালপুর আনন্দমেলার উদ্বোধন হয়ে গেল শনিবার ২১শে জানুয়ারি কোটালপুর মাঠে। অনুষ্ঠানের উদ্বোধন করেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক। বিপ্লবী সংঘের পতাকা উত্তোলন করেন বিধায়ক ও তারকেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রামেন্দু সিংহরায়। প্রধান অতিথি ছিলেন হুগলী জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা,সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগরের মহকুমা শাসক বিষ্ণু দাস, তারকেশ্বরের বি.ডি.ও সীমা চন্দ, ধনিয়াখালীর বি.ডি.ও সারোয়ার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা খরাজ…

আরও পড়ুন