দেশ 

মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া মোড়৷ বিজেপিকে আটকাতে MNS এর সঙ্গে জোট শিন্ডের

মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া মোড়৷ কল্যাণ- ডোমবিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়র পদ দখলে রাখতে একনাথ শিন্ডের শিবসেনাকে সমর্থন করল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷ বিজেপি যাতে মেয়র পদ দখল করতে না পারে, সেই জন্যই জোট বাঁধলেন রাজ এবং একনাথ৷ মহারাষ্ট্রের পুরভোটে দীর্ঘদিন পর একজোট হয়ে লড়েছিলেন উদ্ধব এবং রাজ ঠাকরে৷ যদিও একনাথ শিন্ডের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়ে উদ্ধবকে ফের ধাক্কা দিলেন রাজ্য ৷ কল্যাণ- ডোমবিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট ১২২টি আসন রয়েছে৷ তার মধ্যে শিন্ডের শিবসেনা সর্বাধিক ৫৩টি আসনে জয়ী হয়েছে৷ ৫০টি আসন পেয়ে দু নম্বরে রয়েছে বিজেপি৷ উদ্ধব ঠাকরের শিবসেনা…

আরও পড়ুন
দেশ 

কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে রাজ্য তদন্ত করতে পারে অনুমতি ছাড়াই নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : দেশের বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে  দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে সংশ্লিষ্ট রাজ্য তদন্ত করতে পারে। সেজন্য আলাদা করে কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তাৎপর্যপূর্ণ রায়ে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে একাধিক রাজ্যের সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের রাজনৈতিক টানাপোড়েন চলছে। সেই প্রেক্ষিতে এই রায় বেশ তাৎপর্যপূর্ণ। মূল মামলাটি রাজস্থানের। সে রাজ্যের এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে রাজস্থানের সীমানায় কেন্দ্রের প্রকল্পেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। ওই আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করছে রাজস্থান পুলিশ। চার্জশিটও পেশ করা হয়েছে। নবল কিশোর মীনা নামের ওই আধিকারিকের দাবি ছিল, তিনি…

আরও পড়ুন
দেশ 

পাচার হওয়া থেকে দেড় হাজার শিশুকে উদ্ধার করে রেলের সর্বোচ্চ পুরস্কার পেলেন আরপিএফ অফিসার চন্দনা সিংহ!

বাংলার জনরব ডেস্ক :  পাচার থেকে দেড় হাজার শিশুকে উদ্ধার করে রেলে সর্বোচ্চ সম্মান পেলেন উত্তরপ্রদেশের আরপিএফ অফিসার চন্দনা সিংহ। তিনি স্টেশন থেকে নিখোঁজ হয়ে যাওয়া শিশুদের উপরে কয়েকবছর ধরে কাজ করছিলেন এ পর্যন্ত দেড় হাজারের বেশি শিশুকে উদ্ধার করতে সমর্থ হয়েছে। জানা গিয়েছে, চন্দনার তৈরি দল শিশুপাচারের বেশ কয়েকটি চক্রের হদিস দিয়েছে। এমনকি সেই চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপও করেছেন চন্দনা। তিনি নিজে ১৫২টি শিশুকে পাচার হওয়ার হাত থেকে উদ্ধার করেছেন। তাঁর এই কাজের জন্য রেলের তরফে ‘অতি বিশিষ্ট রেল সেবা’ পুরস্কার দেওয়া হয়েছে। লখনউয়ের চারবাগ স্টেশন থেকে চন্দনার এই…

আরও পড়ুন
দেশ 

বোমাতঙ্কের কারণে দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার পথে লখনউয়ে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার পথে ইন্ডিগো সংস্থার বিমানের জরুরি অবতরণ লখনউয়ে। বোমাতঙ্কের কারণে রবিবার সকালে লখনউয়ে জরুরি ইন্দিগো বিমানটি অবতরণ করে বলে জানা গেছে,তাতে ২৩৮ জন যাত্রী ছিল। লখনউয়ের এসিপি (অ্যাসিসট্যান্ট কমিশনার) রজনীশ বর্মা জানিয়েছেন, বিমানের শৌচালয়ে একটি টিস্যু পেপার মেলে, যাতে লেখা ছিল, ‘বিমানে বোমা রয়েছে’। তা দেখার পরে আতঙ্ক ছড়ায় বিমানে। দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার সময়ে মাঝ-আকাশে সেই টিস্যু কাগজ উদ্ধার হয়। বিমানটিকে তড়িঘড়ি লখনউ বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয় সেটিকে। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এসিপি বর্মা জানিয়েছেন, বিমানে শুরু হয় তল্লাশি। লখনউ…

আরও পড়ুন
দেশ 

SIR-এর নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গণ্য হবে না বলে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR ঘিরে নিত্য নতুন অভিযোগ জমা পড়ছে। ক্ষণে ক্ষণে নতুন নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন খোদ BLO-রা। সেই আবহেই SIR নিয়ে নতুন নির্দেশ নির্বাচন কমিশনের। SIR-এর নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গণ্য় হবে না বলে জানিয়ে দিল তারা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড SIR-এর নথি হিসেবে গণ্য হবে না বলে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। (SIR in Bengal)। SIR নিয়ে প্রথম থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ হয়ে আসছিল। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেহেতু জন্মের তারিখ রয়েছে, সেক্ষেত্রে সেটি গ্রহণ করার কথা উঠে আসে। এমনকি যাঁরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড…

আরও পড়ুন
দেশ 

নাগরিকত্ব নিয়ে সামান্যতম সংশয় থাকলে ভোটার তালিকা থেকে বাদ যাবে নাম সুপ্রিম কোর্টে বলল কমিশন

এসআইআর-এর মূল উদ্দেশ্য অ-নাগরিকদের ভোটার তালিকা থেকে বের করে দেওয়া। নাগরিকত্ব খারিজ করা বা ডিপোর্টেশন নয়— সুপ্রিম কোর্টে এমনই জানাল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন অবস্থান স্পষ্ট করে জানান, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে ERO যদি কোনও ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেন, তার ফলে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক নন, এ বিষয়টি চূড়ান্ত হবে না। কারণ নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। SIR সংক্রান্ত শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, কেন্দ্রীয় সরকার কোনও ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ না করা…

আরও পড়ুন
কলকাতা দেশ 

SIR in Bengal verdict in Supreme Court : এস আই আর নিয়ে শীর্ষ আদালতের কাঠগোড়ায় নির্বাচন কমিশন!

বাংলার জনরব ডেস্ক :  পশ্চিমবঙ্গে এস আই আর এর নাম করে অযথা সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ১২ই জানুয়ারি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর চিঠিকে কতটা গুরুত্ব দেবেন জ্ঞানেশ কুমার তা বলা না গেলেও সুপ্রিমকোর্ট কিন্তু এই অভিযোগ কে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। বাংলার এস আই আর নিয়ে ১২ জানুয়ারি সোমবার ছিল সুপ্রিম কোর্টে শুনানি। এই শুনানিতে বেনজীর আইনি লড়াইয়ের সাক্ষী রইল দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের কাজের ধরন এবং স্বচ্ছতা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে সোমবার জাতীয় নির্বাচন কমিশনকে কড়াকড়িভাবে নোটিশ ইস্যু…

আরও পড়ুন
দেশ 

হিন্দি চাপানোর চেষ্টা করা হলে মুম্বাই থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে হুঁশিয়ারি রাজ ঠাকরের

মুম্বইয়ে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে ছুড়ে ফেলে দেওয়া হবে। রবিবার এই ভাষাতেই বিহার এবং উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের হুঁশিয়ারি দিলেন রাজ ঠাকরে। প্রয়াত বালাসাহেব ঠাকরের ভাইপো তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান বলেন, “আমি হিন্দিকে ঘৃণা করি না। কিন্তু আপনি যদি এটা চাপানোর চেষ্টা করেন, তা হলে আপনাকে ছুড়ে ফেলব।” আগামী ১৫ ফেব্রুয়ারি দেশের বৃহত্তম (জনসংখ্যার নিরিখে) এবং ধনীতম পুরসভা বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচন। দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বিতা ভুলে এই ভোটে জোট বেঁধে লড়ছেন রাজ এবং তাঁর তুতো ভাই তথা শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরে। ইতিমধ্যেই দুই ভাই জানিয়েছেন, তাঁরা ক্ষমতায় এলে…

আরও পড়ুন
দেশ 

আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে একতরফা শুনানি রুখতে, ইডিকে টেক্কা দিতে আগেভাগে সুপ্রিম কোর্টে রাজ্য

আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডির অভিযান নিয়ে রাজ্য রাজনীতি শোরগোল। শুক্রবারই ইডির দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। এরপরেই কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে খবর। তার আগেই ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। আজ শনিবার সুপ্রিম কোর্টে এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। একতরফা শুনানি ঠেকাতেই রাজ্যের তরফে এহেন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। ২০২০ সালের দিল্লির কয়লা পাচার মামলার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই মামলাতেই বৃহস্পতিবার আইপ্যাকের…

আরও পড়ুন
দেশ 

আইপ্যাকে ইডি হানা প্রতিবাদে অমিত শাহের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল সাংসদদের

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকার এবং তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের দফতরে ইডির হানার প্রতিবাদে শুক্রবার সকাল ৮টার কিছু পরে তৃণমূলের আট জন সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘণ্টা দেড়েক বিক্ষোভ চলার পরে পুলিশ তাঁদের জোর করে তোলার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। উত্তেজনা ছড়ায় এলাকায়। ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, বাপি হালদার, শতাব্দী রায়, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল, শর্মিলা সরকারের মতো তৃণমূলের মোট আট সাংসদ হাজির ছিলেন প্রতিবাদ-বিক্ষোভে। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পশ্চিমবঙ্গে…

আরও পড়ুন