মধ্যপ্রদেশের তিন ভাগ জলের মধ্যে এক ভাগ জল বিষাক্ত! কেন্দ্রের রিপোর্ট ঘিরে চাঞ্চল্য বিজেপি শাসিত রাজ্যে
বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রদেশের তিন ভাগ জলের মধ্যে এক ভাগ জল খাওয়ার অযোগ্য বলে উপর দিলো কেন্দ্র সরকার। কেন্দ্রের এই রিপোর্ট সামনে আসার পর রীতিমতো হইচই পড়ে গেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ‘জল জীবন মিশন’ প্রকল্পের নতুন রিপোর্টে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের গ্রামীণ এলাকায় মোট পানীয় জলের এক-তৃতীয়াংশেরও বেশি জল মানুষের ব্যবহারের অনুপযুক্ত। চলতি বছরের ৪ জানুয়ারি প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, পানীয় জলের গুণমানের পরীক্ষায় মধ্যপ্রদেশের মাত্র ৬৩.৩ শতাংশ জলের নমুনা উত্তীর্ণ হয়েছে, যা জাতীয় গড় ৭৬ শতাংশের থেকে অনেক কম। পাশাপাশি, জানা গিয়েছে, রাজ্যের গ্রামীণ এলাকার…
আরও পড়ুন