দেশ 

যোগীরাজ্যে খসড়া তালিকা থেকে বাদ ২ কোটি ৮৯ লক্ষ ভোটার !

শেয়ার করুন

ভোটার তালিকা থেকে ‘ভূত’ তাড়াতেই নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু করেছে দেশজুড়ে, বারবার এমন দাবি করেছেন বিজেপি নেতারা। আক্রমণ করা হয়েছে বিরোধী দলগুলিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনুপ্রবেশ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।। অথচ রেকর্ড সংখ্যক ভোটার বাদ পড়ল বিজেপি শাসিত উত্তরপ্রদেশে! যোগীরাজ্যে খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে ২ কোটি ৮৯ লক্ষ ভোটার, খবর নির্বাচন কমিশন সূত্রে। এর মধ্যে ৪৬ লক্ষ মৃত ভোটার বলে জানা গিয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশে ‘বৈধ’ ভোটারের সংখ্যা ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫ জন। যা ২০২৫-এর অক্টোবরে ছিল ১৫ কোটি ৪৪ লক্ষ।  বাদ পড়া ভোটারদের মধ্যে ২.১৭ কোটি স্থানান্তরিত। অর্থাৎ কিনা তাঁরা বর্তমানে সেই স্থানে থাকেন না, যেখানকার ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে। তাঁরা কি আদৌ উত্তরপ্রদেশের বাসিন্দা? উঠছে প্রশ্ন। অন্যদিকে ৪৬.২৩ লক্ষ মৃত ভোটার অর্থাৎ কিনা প্রকৃতপক্ষে ‘ভূত’ বাদ পড়েছে। এছাড়াও ২৫.১৭ লক্ষ এমন ভোটারের নাম বাদ পড়েছে, যাঁদের একাধিক স্থানের ভোটার তালিকায় নাম রয়েছে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ