শীতের ভোরে প্রবলভাবে কেঁপে উঠলো উত্তর পূর্বাঞ্চল!
বাংলার জনরব ডেস্ক : শীতের ভোরে গভীর ঘুমে আচ্ছন্ন অসমের মানুষ ঠিক তখনই কেঁপে উঠল সমগ্র অসাম সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলি। ঘড়ির কাঁটায় তখন সময় চারটে 17 মিনিট। সোমবার কেঁপে উঠলো অসমসহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল সে -রাজ্যের মরিগাঁও জেলায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১ । অসম ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। ভোর রাতে এমন কম্পনে আতঙ্কিত মানুষ। অনেকেই ঘুম ভেঙে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। অনেকেই আফটার শকের আশঙ্কা করছিলেন।

অসম ছাড়াও মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলেও ভূমিকম্পের প্রভাব দেখা গেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে, যার ফলে ঝাঁকুনি অনেক দূর পর্যন্ত অনুভূত হয়েছে। কিছু এলাকায় হালকা ঝাঁকুনি এবং কোথাও কোথাও তীব্র কম্পন অনুভূত হয়েছে।
এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতির উপর নজর রাখছে। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য স্পর্শকাতর এলাকাগুলো থেকে ক্রমাগত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
অসমে যখনি ভূমিকম্প হয় তখনই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে ১৯৮৭ সালের ১২ই জুন যে ভূমিকম্প হয়েছিল তাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল অসমবাসী।। সেই আতঙ্কে অসম সহ উত্তর পূর্বাঞ্চলে সাধারণ মানুষ।

