যুব সমাজের ‘স্বপ্নের বাজেট’ : নরেন্দ্র মোদি
রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে বাজেট ঘোষণা করেছেন, তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বাজেটকে দেশের যুব সমাজের ‘স্বপ্নের বাজেট’ বলে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, মহিলাদের উন্নয়নের স্বার্থে, কৃষি ও শিক্ষার স্বার্থে এই বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে ভারত যে বাণিজ্যচুক্তি করছে, দেশের যুবসমাজ যাতে তার সুবিধা পেতে পারে, সে কথা মাথায় রেখেই বাজেট প্রস্তুত করা হয়েছে। নির্মলা বাজেট পেশ করার পরেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন মোদী। লিখেছেন, ‘‘১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন এই বাজেট। দেশের সংস্কারযাত্রা এতে আরও শক্তিশালী হল। বিকশিত ভারতের রোডম্যাপ…
আরও পড়ুন