দেশ 

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাবে সায় কংগ্রেসসহ বিরোধী দলগুলির

দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট (বরখাস্ত) প্রস্তাব আনতে চেয়ে মঙ্গলবার বার্তা দিয়েছিলেন তিনি। বুধবার কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ একাধিক বিরোধী দল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পদক্ষেপ সমর্থনের বার্তা দিল। কংগ্রেস নেতা তথা এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বুধবার বলেন, ‘‘দেশের সব বিরোধী দল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট (অভিশংসন) প্রস্তাব আনার জন্য একসঙ্গে পদক্ষেপ করবে।’’ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ঘনিষ্ট এই কংগ্রেস নেতার কথায়, ‘‘তৃণমূল ইতিমধ্যেই এ বিষয়ে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে, আমার মনে হয় গোটা বিরোধী শিবির তৃণমূলের উত্থাপিত সবচেয়ে প্রাসঙ্গিক এই…

আরও পড়ুন
কলকাতা দেশ 

সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় জয়! নির্বাচন কমিশনকে নোটিশ শীর্ষ আদালতের

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। আজ বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়। যেখানে ‘পার্টি ইন পার্সন’ হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই নির্বাচন কমিশনকে নোটিস জারির পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের সহানুভূতিশীল হতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এসআইআর শুনানিতে মাইক্রো অবজার্ভারদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসাবে প্রথমে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান। আদালতে তিনি জানান, চূড়ান্ত…

আরও পড়ুন
কলকাতা দেশ 

“রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই” মমতার সওয়ালের পর মন্তব্য শীর্ষ আদালতের

এসআইআরে শুধু মাত্র বাংলাতেই নিয়োগ করা হয়েছে মাইক্রো অবর্জাভার। এই নিয়ে প্রশ্ন তুলে বারবার বাংলা থেকে মাইক্রো অবজার্ভার প্রত্যাহারের দাবি জানিয়েছে তৃণমূল। এদিন সুপ্রিম কোর্টে নিজের দায়ের করা মামলায় বঙ্গবাসীর হয়ে সওয়াল করে মাইক্রো অবর্জাভার প্রত্যাহারের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা কেন শুধুমাত্র বাংলায় মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে, তা জানায় কমিশন। দু’পক্ষের বক্তব্য শুনে আদালতের পর্ষবেক্ষন, “রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই।” পাশাপাশি কমিশনকে সংবেদনশীল হওয়ার পরামর্শও দিয়েছে আদালত। বুধবার সু্প্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে ছিল এসআইআর সংক্রান্ত…

আরও পড়ুন
কলকাতা দেশ 

বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে? আসামকে নয় কেন? হুজুর, গণতন্ত্রকে বাঁচান প্রধান বিচারপতির এজলাসে হাতজোড় করে সাওয়াল করলেন মমতা

বিশেষ প্রতিনিধি : গণতান্ত্রিক ভারতে এই প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি নিজের গায়ে আইনজীবীর কোট লাগিয়ে শীর্ষ আদালতে সওয়াল করছেন। মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্ট আগমনে যথাযথ সম্মান দিলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। যে সম্মান জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার দিতে পারতেন সেই সম্মান কিন্তু দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এদিন এস আই আর মামলার শুনানি সুপ্রিম কোর্টে শুরু হওয়ার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন,”আমি কি বলতে পারি? কারণ আমি এই রাজ্যের।” অনুমতি পেতেই মমতা বলেন, ”আমাদের আইনজীবীরা লড়াই করছেন। আমরা যখন কোথাওই জাস্টিস পাচ্ছি না,…

আরও পড়ুন
দেশ 

অনলাইনে গেম খেলতে নিষেধ করেছিল বাবা মা অভিমানে একসঙ্গে তিন বোন আত্মঘাতী

অনলাইনে গেম খেলতে নিষেধ করেছিলেন বাবা-মা। অভিমানে বহুতলের আবাসনের ১০তলা থেকে একসঙ্গে ঝাঁপ দিল তিন বোন। মঙ্গলবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১২, ১৪ এবং ১৬ বছর বয়সি ওই তিন নাবালিকার। জানা যাচ্ছে, তিন বোনই অনলাইনে গেমের প্রতি আসক্ত ছিল। করোনার অতিমারির সময় থেকেই মোবাইলে গেমের প্রতি ঝোঁক বাড়তে থাকে তাদের। সময়ের সঙ্গে সঙ্গে অনলাইন গেমের প্রতি আসক্তিও বৃদ্ধি পায় তিন বোনের। এমনকি মাঝেমধ্যে স্কুলে না গিয়ে গেম খেলতে বসে যেত তিন কিশোরী। তিন মেয়ের অনলাইন গেমের প্রতি এমন আসক্তি পছন্দ ছিল না বাবা-মায়ের। সারাক্ষণ…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা। দেশের সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি চলছে। অন্য বিরোধী দলগুলির সঙ্গে সেই নিয়ে তৃণমূল আলোচনা শুরু করেছে বলে খবর। সব ঠিক থাকলে, চলতি বাজেট অধিবেশনেই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে বলে জানা গিয়েছে। (SIR in Bengal)। ভোটার তালিকায় নিবিড় সংশোধন তথা SIR ঘিরে এই মুহূর্তে তরজা চরমে। নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য চরিতার্থ করতে নেমেছে, বৈধ ভোটারদের তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গতকালই দিল্লিতে জাতীয়…

আরও পড়ুন
দেশ 

নির্বাচন কমিশন মিথ্যাবাদী, বিজেপির নির্দেশে কাজ করছে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর মন্তব্য মমতার

বিশেষ প্রতিনিধি : জাতীয় নির্বাচন কমিশন মিথ্যাবাদী এবং বিজেপির নির্দেশে কাজ করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সুচি মেরে আজ দোসরা ফেব্রুয়ারি দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দফতরে প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের দফতর থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার তাদের সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করেছেন। তাঁর ভাষায়,”এত খারাপ ব্যবহার করেছে আমাদের সঙ্গে।আমাকে অপমান করা হয়েছে। বিচার তো পেলামই না।…

আরও পড়ুন
দেশ 

বঙ্গভবনে দিল্লী পুলিশের তল্লাশি ছুটে গেলেন মমতা!

বিশেষ প্রতিনিধি : মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফের শুরু হয়ে গেল দিল্লিতে মোদী শাহের সঙ্গে মমতার লড়াই। এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলো বঙ্গভবনে থাকা এসআইআর আতঙ্কে মৃত পরিবারদের ঘরে তল্লাশি চালানোর। এই অভিযোগ সামনে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান বঙ্গভবনে। সেখানে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে করতে দেখা যায় মমতাকে। দিল্লি পুলিশের ‘অতিসক্রিয়তা’র প্রতিবাদে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে ‘এক কাপড়ে’ দিল্লির বাসভবন থেকে বেরিয়ে বঙ্গভবনে বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Banga Bhawan)। মুখ্যমন্ত্রী এদিন নিজের বাসভবন থেকে বেরিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে…

আরও পড়ুন
দেশ 

যুব সমাজের রোজগার নেই কৃষকদের হাল বেহাল বাজেটে কোন দিশা নেই মোদি সরকারের বাজেট নিয়ে প্রতিক্রিয়া রাহুলের

২০২৬ সালের বাজেট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিলেও বিরোধিতায় সরব বিরোধী শিবির। মোদি সরকারের এই বাজেটকে ‘অন্ধ বাজেট’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ‘যুব সমাজের রোজগার নেই, কৃষকদের হাল বেহাল। দেশের মূল সমস্যার বিষয়ে এরা অজ্ঞাত।’ বাজেট ঘোষণার পর রবিবার সোশাল মিডিয়ায় এই বাজেটের বিরোধিতায় সরব হন রাহুল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দেশের যুবসমাজের রোজগার নেই, ম্যানুফেকচারিং লাগাতার নিচের দিকে নামছে, বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছেন, মানুষের ক্রয় ক্ষমতা লাগাতার কমছে। দেশের কৃষকদের অবস্থাও বেহাল।…

আরও পড়ুন
দেশ 

নির্মলার বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ছে আর কোন জিনিসের দাম কমলো? এক নজরে দেখে নিন

রবিবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে টানা নবম বারের জন্য বাজেট বক্তৃতা করলেন তিনি। নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে তৃতীয় বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে তাঁর সরকার। বাজেট ঘোষণার আগে থেকেই ২০২৬-’২৭ আর্থিক বছরের ব্যয় বরাদ্দকে কেন্দ্র করে আমজনতা থেকে শুরু করে শিল্প সংস্থার মধ্যে চড়ছিল প্রত্যাশার পারদ। রবিবার সকাল ১১টা নাগাদ সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন নির্মলা। তার আগে প্রথামাফিক রাষ্ট্রপতির কাছে যান তিনি। তবে নির্মলার বাজেটে প্রত্যাশা-পতন হয়েছে। বাংলা নিয়ে যেমন বড় কোনও ঘোষণা নেই, তেমনই হতাশ…

আরও পড়ুন