উত্তরপ্রদেশে পুলিশের এনকাউন্টারে মৃত্যু কুখ্যাত দুষ্কৃতীর
উত্তরপ্রদেশে ফের ‘এনকাউন্টার’! পুলিশের গুলিতে মৃত্যু হল এক কুখ্যাত দুষ্কৃতীর। তার মাথার দাম ছিল ৫০ হাজার। পাশাপাশি, তার কাছ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং কার্তুজ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আমজাদ। পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় তার নাম ছিল। খুন, তোলাবাজি, অপহরণ-সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিল আমজাদ। বহুদিন ধরেই তার খোঁজ করছিল পুলিশ। বুধবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে মুজফ্ফরনগরের বুঢানায় বিজ্ঞান রোডের কাছে আমজাদকে দেখা গিয়েছে। এরপরই তাকে ধরতে অভিযানে নামে পুলিশ। এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশি অভিযানের মুখে পড়ে কোণঠাসা হয়ে পড়ে আমজাদ। অভিযোগ,…
আরও পড়ুন