দেশ 

সংশোধিত নাগরিকত্ব আইনের বৈধতা এবং বাতিলের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে শীঘ্রই শুনানি

বাংলার জনরব ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল ২০১৯ এ তাপ প্রায় ৭ বছর পর শুনতে রাজি হলো সুপ্রিম কোর্ট। ফলে এই আইনের বৈধতা এবং সাংবিধানিক বিধিবদ্ধতা নিয়ে আলোচনা হবে সুপ্রিম কোর্টে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আবেদনগুলি বিবেচনার পরে বিচারপক্রিয়া এগিয়ে নিতে চাইছে শীর্ষ আদালত। ২০১৯ সালের ডিসেম্বরে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। সে বছরের ১৮ ডিসেম্বর সিএএ-র বিরুদ্ধে আর্জির প্রথম শুনানি শুরু হয়েছিল শীর্ষ আদালতে। তার পরেও অবশ্য ২০২০-র ১ জানুয়ারি বিলটি রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয়েছিল।…

আরও পড়ুন
দেশ 

নাগরিকদের জন্য কর্মসংস্কৃতির ব্যবস্থা করা উচিত তা না করে খয়রাতির আয়োজন করা হচ্ছে ক্ষোভ প্রকাশ করে বলল সুপ্রিম কোর্ট

দেশের বিভিন্ন রাজ্যে ‘খয়রাতি সংস্কৃতি’ নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার করা একটি আর্জির প্রেক্ষিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “দেশের অধিকাংশ রাজ্যে রাজস্ব ঘাটতি সত্ত্বেও খয়রাতির রমরমা চলছে।” তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা রাজ্যের সব মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দিতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। মামলাটির শুনানি হয় দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। তামিলনাড়ু সরকারের উদ্দেশে প্রধান বিচারপতির প্রশ্ন, “দেশে কী ধরনের সংস্কৃতি তৈরি করছি আমরা?” একই সঙ্গে তিন বিচারপতির বেঞ্চের সংযোজন, “আমরা বুঝতে পারছি, যাঁরা বিদ্যুতের বিল…

আরও পড়ুন
দেশ 

আইপ্যাক মামলার শুনানি আজও হল না শীর্ষ আদালতে! রহস্য? কবে হবে শুনানি?

আজ বুধবারও সুপ্রিম কোর্টে হল না আইপ্যাক মামলার শুনানি। হলফনামা দাখিলের জন্য সময় চাইল ED। সলিসিটর জেনারেল বুধবার আদালতে আর্জি জানান, ED-র হলফনামা তৈরি হয়ে গেলেও, এখনও অফিসিয়ালি ফাইল করা হয়নি, তাই যেন শুনানির জন্য অন্য দিন দেওয়া হয়। তখন পরবর্তী দিন দেওয়া হয় ১৮ মার্চ। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় ১০ ফেব্রুয়ারির শুনানি পিছিয়ে আজ করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর হলফনামার জবাবে সুপ্রিম কোর্টে ED কী বলে, সেদিকেই নজর ছিল সবার। কিন্তু, এদিন শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতিদের জানান, ED-র তরফে পাল্টা হলফনামা তৈরি হয়ে গেলেও…

আরও পড়ুন
দেশ 

নাবালিকার স্তন খামচে ধরা, পাজামার দড়ি ছিঁড়ে দেওয়া ধর্ষণের চেষ্টা এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত রায়কে খারিজ করে জানালো শীর্ষ আদালত

পাজামার দড়ি খুলে দেওয়াও ধর্ষণের চেষ্টা, জানিয়ে দিল দেশের সুপ্রিম কোর্ট। নাবালিকাকে নিগ্রহ মামলায় এলাহাবাদ হাই কোর্ট বলেছিল , নাবালিকার স্তন খামচে ধরা, পাজামার দড়ি ছিঁড়ে দেওয়া, সাঁকোর নীচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা ধর্ষণের চেষ্টা নয়। হাইকোর্টের সেই রায় খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। (Supreme Court)। কিছু আদালতের মতে পায়জামার দড়ি খুলে দেওয়ার ঘটনাকেও ধর্ষণের চেষ্টা বলা হবে। এলাহাবাদ হাইকোর্টের ওই রায়ের তীব্র সমালোচনা করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জারিয়া। সর্বোচ্চ আদালত জানায়, যৌন অপরাধ সংক্রান্ত মামলার রায়ে আইনি কার্যকারণ এবং সহানুভূতি প্রয়োজন। বিচারপতিরা বলেন,…

আরও পড়ুন
দেশ 

তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি নন, উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার

বাংলার জনরব ডেস্ক : ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোঃ ইউনুস। কিন্তু ভারতে যেহেতু ফ্রান্সের রাষ্ট্রপ্রধান থাকবেন ওই সময় সুতরাং প্রধানমন্ত্রীর পক্ষে যাওয়া সম্ভব নয় এমনকি বিদেশমন্ত্রীর পক্ষেও যাওয়া সম্ভব নয়। তাই ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিদেশমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ভারত এবং বাংলাদেশের গভীর এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের স্বীকৃতি হিসেবেই ওম বিড়লা তারেক রহমানের…

আরও পড়ুন
দেশ 

লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আলোচনার দিনক্ষণ জানিয়ে দিলেন সংসদীয় মন্ত্রী! কবে হবে?

লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী শিবিরের একাংশ। তা নিয়ে সংসদের নিম্নকক্ষে আলোচনা এবং ভোটাভুটি হবে নিয়ম মেনেই। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানালেন, আগামী ৯ মার্চ লোকসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হলে এ বিষয়ে ভোটাভুটি হবে। প্রধান বিরোধী দল কংগ্রেস ছাড়াও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন ডিএমকে, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব), এনসিপি (শরদ), আরজেডি এবং বামপন্থী দলগুলির ১১৮ জন সাংসদ। রবিবার সংবাদসংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকারে রিজিজু বলেন, ‘‘৯ মার্চ স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আমরা লোকসভায় আলোচনা করব। নিয়ম অনুযায়ী, বিরতির পর সভা শুরু হলে…

আরও পড়ুন
দেশ 

ভ্যালেন্টাইন্‌স ডে-র দুপুরে নয়ডায় গাড়ির ভিতর থেকে উদ্ধার হল যুগলের গুলিবিদ্ধ দেহ!

ভ্যালেন্টাইন্‌স ডে-র দুপুরে নয়ডায় গাড়ির ভিতর থেকে উদ্ধার হল যুগলের গুলিবিদ্ধ দেহ। উভয়েরই মাথায় গুলি লেগেছে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, তরুণীকে গুলি করে খুনের পরে আত্মঘাতী হয়েছেন তরুণ। নিহতদের নাম সুমিত (৩২) এবং রেখা (২৬)। দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে নয়ডায় সেক্টর ১০৭-এ দাদরি রোডের ধারে একটি গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। এলাকাটি পড়ে সেক্টর ৩৯ থানার মধ্যে। গাড়িটি দীর্ঘক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের। তাঁরাই খবর দেন থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতর থেকে যুগলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। গাড়িটি ভিতর…

আরও পড়ুন
দেশ 

চূড়ান্ত ভোটার তালিকায় কোন গরমিল হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে নির্বাচন কমিশন!

চূড়ান্ত ভোটার তালিকায় কোনও গরমিল বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। বিদেশি কোনও নাগরিক যাতে চূড়ান্ত তালিকায় থেকে না-যান, তা নিশ্চিত করতে হবে। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর এবং জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনটাই বার্তা দিল নির্বাচন কমিশন। কমিশনের সম্পূর্ণ বেঞ্চ ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক করেছে। সেখানে বলা হয়েছে, চূড়ান্ত তালিকায় কোনও বিদেশি নাগরিককে যদি পাঁচ বছর পরেও শনাক্ত করা যায়, তা হলেও সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। বহু বছর পর্যন্ত এই সমস্ত নথি সংরক্ষিত থাকবে কমিশনের কাছে। কমিশনের সম্পূর্ণ বেঞ্চের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার…

আরও পড়ুন
দেশ 

দিল্লি বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখাকালীন সময়ে আক্রান্ত হলেন বিশিষ্ট ঐতিহাসিক ইরফান হাবিব!

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির আক্রমণের মুখে পড়লেন ইতিহাসবিদ ইরফান হাবিব। ৯৪ বছর বয়সি ইরফানের বক্তৃতার মাঝে জলভর্তি বালতি ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ভবনের সামনে ছিলেন ইরফান। বাম ছাত্র সংগঠন আইসা-র উদ্যোগে পিপল্‌‌স লিটারেচার ফেস্টিভ্যালে আমন্ত্রিত ছিলেন প্রবীণ ইতিহাসবিদ। কয়েক মিনিট তিনি বক্তৃতা করেছেন। হঠাৎ শুরু হয় বিশৃঙ্খলা। হাবিবের কথায়, ‘‘ছাত্র-ছাত্রীদের সামনে কিছু বলার জন্য আমায় ডাকা হয়েছিল। প্রায় ২০০ শিক্ষার্থী ছিলেন। প্রায় ২০ মিনিট বলেছি, সেই সময় পিছনের পাঁচিল থেকে আমার দিকে বালতিভর্তি জল ছুড়ে…

আরও পড়ুন
দেশ 

শুক্রবারই বদল হচ্ছে মোদির দফতর! ঠিকানা বদলের আগে সাউথ ব্লকে শেষ বৈঠকও করবেন প্রধানমন্ত্রী

কলকাতা থেকে ব্রিটিশেরা দেশের রাজধানী দিল্লিতে সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পরে রাইসিনা হিলসের উপরে তৈরি হয়েছিল নর্থ ব্লক এবং সাউথ ব্লক। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমল থেকে সেই সাউথ ব্লকেই প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও-র কাজ চলে আসছে। সেখান থেকে প্রধানমন্ত্রীর দফতর সরে যাচ্ছে নতুন তৈরি এগজিকিউটিভ কনক্লেভে। যার নামকরণ হয়েছে ‘সেবা তীর্থ’। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাউথ ব্লকের দফতর খালি করা হবে। তার পরেই শুরু হবে স্থানান্তর প্রক্রিয়া। তবে ঠিকানা বদলের আগে বর্তমান দপ্তরে মন্ত্রিসভার বৈঠকও সারবেন প্রধানমন্ত্রী। মোদি সরকারের সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে ১০টি নতুন…

আরও পড়ুন