দেশ 

এনসিআরটি কর্তৃক প্রকাশিত বিতর্কিত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তককে নিষিদ্ধ করলো সুপ্রিম কোর্ট, সংস্থার কর্তাকে নোটিশ

বিচারবিভাগের প্রতি অবমাননার মামলায় অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের বইটি সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে স্কুল শিক্ষা দফতর এবং এনসিইআরটি-র বিরুদ্ধে। গত সোমবার থেকেই এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে শুরু করেছে দেশের বিচারবিভাগ। কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভির তরফ থেকে বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করা হয়। মঙ্গলবারই তাঁরা প্রধান বিচারপতির এজলাসে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের কথা বলেন। এ বিষয়ে গুরুত্ব বিচার করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল…

আরও পড়ুন
দেশ 

ঘুষ নেওয়ার অভিযোগে ধৃত খনি কর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে আলমারি ঠাসা টাকা উদ্ধার

বাংলার জনরব ডেস্ক : ঘুষ নেওয়ার অভিযোগে মঙ্গলবার কটক সার্কলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর দেবব্রত মোহান্তিকে গ্রেফতার করেছিল ভিজিল্যান্স দফতর। এ বার সেই খনিকর্তার বাড়িতে তল্লাশি চালাতেই কোটি কোটি টাকা উদ্ধার হল। ওড়িশার ভুবনেশ্বরের ঘটনা। কয়লা ব্যবসায়ীদের কাছে থেকে ঘুষ নেওয়ারও অভিযোগ বার বার ওঠায় ওই আধিকারিককে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতেন রাজ্য ভিজিল্যান্স দফতরের আধিকারিকেরা। মঙ্গলবার এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় খনিকর্তাকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। তদন্তকারী সূত্রের খবর, ওই ব্যবসায়ীকে সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিচ্ছিলেন মোহান্তি। তার পরই তাঁকে গ্রেফতার করা…

আরও পড়ুন
দেশ 

সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের আগেই রাজ্যে নির্বাচন ঘোষণা?

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে অসুবিধা নেই বলে মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের মতে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে সব তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচনে যাওয়া হবে। রাজ্যে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও, এখনই ভোটারদের নাম বাদের হিসাব মিলবে না। আগামী শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, ২৮ তারিখের পরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। পরবর্তী…

আরও পড়ুন
দেশ 

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী, বিজেপি শাসিত অসমের ঘটনায় চাঞ্চল্য

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী। ৭ জন মিলে পরপর ধর্ষণ করল ২৮ বছরের এক যুবতীকে। শুধু তাই নয়, জোর করে নির্যাতিতার অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হল ১০ হাজার টাকা। ভয়ংকর এই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত অসমের (Assam) কাছাড় জেলায়। যুবতীর অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা কাছাড় জেলার শিলচর শহরের। গত ১৯ ফেব্রুয়ারি সেখানে বন্ধুর সঙ্গে সেখানে বেড়াতে গিয়েছিলেন যুবতী। অভিযোগ, সেখানেই একটি এসইউভি গাড়িতে করে এসে ৭ জন তাঁদের পথ আটকায়। কোথা থেকে এসেছে…

আরও পড়ুন
দেশ 

এনসিইআরটির পাঠ্যপুস্তকে বিচার ব্যবস্থার দুর্নীতি নিয়ে কটাক্ষ বড় পদক্ষেপের ইঙ্গিত সুপ্রিম কোর্টের

অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে বিচারব্যবস্থায় দুর্নীতির উল্লেখে ক্ষোভ প্রকাশ করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের কথায়, “পরিকল্পিত ভাবে বিচারব্যবস্থাকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। বিচারব্যবস্থার অবমাননা কোনও মতেই বরদাস্ত করা হবে না।” বুধবার আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের বইয়ের ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ অধ্যায়ের প্রসঙ্গটি শীর্ষ আদালতে পেশ করেন। সিব্বলের কথায়, “অষ্টম শ্রেণির পড়ুয়াদের শেখানো হচ্ছে যে, বিচারব্যবস্থায় দুর্নীতি হচ্ছে। আমরা মর্মাহত।” সংশ্লিষ্ট বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলার আর্জিও জানান তাঁরা। এর পরই আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানান, তিনি বিষয়টি সম্পর্কে…

আরও পড়ুন
দেশ 

চিকিৎসার জন্য রোগীকে নিয়ে চাটার্ড বিমানে দিল্লি যাওয়ার পথে সব শেষ!

বাংলার জনরব ডেস্ক :  সোমবার বিকেলে জানিয়েছিলেন, দিল্লি যেতে হচ্ছে এক রোগীকে নিয়ে। চিকিৎসক পুত্রের সঙ্গে ওটাই ছিল তাঁর শেষ কথা। তার পরই বিমান দুর্ঘটনার কথা জানতে পারেন। সংবাদ সংস্থা পিটিআইকে এমনই জানালেন রাঁচীতে চার্টার্ড বিমান দুর্ঘটনায় মৃত চিকিৎসক বিকাশকুমার গুপ্তের বাবা। ওই বিমান দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। সঞ্জয় কুমার নামে এক রোগীকে রেডবার্ড এয়ারওয়েজের বিচক্র্যাফ্ট সি৯০ এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। বিমানে সঞ্জয় ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী অর্চনা দেবী, আত্মীয় ধ্রুব কুমার, চিকিৎসক বিকাশকুমার গুপ্ত, নার্স সচিনকুমার মিশ্র, পাইলট বিবেক বিকাশ ভগত এবং সবরাজদীপ…

আরও পড়ুন
দেশ 

এসআইআর প্রক্রিয়া শেষ করতে ভিন রাজ্য থেকেও বিচারকদের নিতে পারবে কমিশন নির্দেশ সুপ্রিম কোর্টের

বিচারকেরা নথিযাচাই এবং নিষ্পত্তির কাজ শুরু করেছেন। কিন্তু বিচারকদের সংখ্যা পর্যাপ্ত নয়। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছ থেকে এই রিপোর্টই গিয়েছে সুপ্রিম কোর্টে। তার পরেই পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে মঙ্গলবার জরুরি শুনানিতে বসল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, সময়ের মধ্যে কাজ শেষ করতে ভিন্‌রাজ্য থেকেও বিচারক নেওয়া যাবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে জরুরি ভিত্তিতে শুনানি হয় রাজ্যের এসআইআর মামলার। এজলাস বসার পরে প্রথমেই শোনা হয় মামলাটি। সেখানে উঠে আসে হাই কোর্ট থেকে পাঠানো রিপোর্টের প্রসঙ্গও। প্রধান বিচারপতি কান্ত জানান, হাই কোর্ট…

আরও পড়ুন
দেশ 

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আক্রান্ত মালদহের পরিযায়ী শ্রমিক

মধ্যপ্রদেশে আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের মালদহের যুবক। অভিযোগ, তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়েছে। তাঁর হাতে এবং পেটে আঘাত রয়েছে। জানা গিয়েছে, ওই পরিযায়ী শ্রমিকের নাম সৈয়দ শেখ। তিনি মালদহের কালিয়াচকের পাহাড়পুরের বাসিন্দা। অভিযোগ, গত ১৯ ফেব্রুয়ারি তাঁর উপর হামলা চালানো হয়েছে। বর্তমানে সেখানকার বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি। তৃণমূলের দাবি, বিজেপিশাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে। তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়। এই প্রথম নয়, এর আগেও ভিন্‌রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হামলা এবং হেনস্থার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ তোলে তৃণমূল।…

আরও পড়ুন
দেশ 

গুরুতর অসুস্থ শারদ পাওয়ার ভর্তি হাসপাতালে!

এনসিপি নেতা শরদ পাওয়ারের শারীরিক অবস্থার অবনতি। বর্ষীয়ান নেতাকে ফের ভর্তি করা হয়েছে পুণের একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শরদের শরীরে জলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। বলে রাখা ভালো, চলতি মাসের শুরুতেই এনসিপি নেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এক সপ্তাহ আগেই তিনি ছাড়া পেয়েছিলেন। কিন্তু ফের তাঁর অবস্থার অবনতি হওয়ায় রবিবার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ষীয়ান নেতা দীর্ঘদিন ধরেই একাধিক বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। বাড়িতে থাকলেও চিকিৎসকদের নজরদারিতে ছিলেন। সম্প্রতি সর্দিকাশির সমস্যায় শ্বাসকষ্ট শুরু হয়। সমস্যা ক্রমশ বাড়ছিল। এর পর চিকিৎসকদের পরামর্শেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশে সম্পত্তির লোভে দাদা খুন, দেহ পুঁতে রাখেন বাড়িতে! তারপর কী হল?

বাংলার জনরব ডেস্ক : পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হলেন দাদা। তবে খুনের দোষ যাতে তাঁর উপর না-চাপে সেই কারণে দাদার দেহ বাড়িতেই পুঁতে দেন অভিযুক্ত। তার পরে নিজেই থানায় গিয়ে দাদার নামে নিখোঁজ ডায়েরি করেন তিনি! পুলিশ জানিয়েছে, ন’দিন ধরে বাড়ির চৌহদ্দিতে দেহ পোঁতা ছিল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। নিহত ব্যক্তির নাম তারেক বেগ (৩৮)। তিনি অবিবাহিত। থাকতেন ভাই মাসারিকের সঙ্গে। মাস দুই আগে মাসারিক বিয়ে করেন। তাঁদের বাবা মারা গিয়েছেন। মা থাকতেন না পুত্রদের সংসারে। জানা গিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি মাসারিক থানায় জানান তাঁর দাদা গত…

আরও পড়ুন