মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজারের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করতে চলেছেন পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্কর
স্মৃতি সামন্ত,কলকাতা : রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে, পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্কর ৩১.০৫.২০২৬-এর পর থেকে নিজের দায়িত্বের পাশাপাশি মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজারের পদের দায়িত্বও সামলাবেন।
শ্রী মিলিন্দ দেওস্কর ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসের একজন আধিকারিক এবং তিনি মূলত ইন্ডিয়ান রেলওয়ে স্টোর্স সার্ভিসের (১৯৮৭ ব্যাচ) সদস্য ছিলেন। তিনি ভারতীয় রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাহী ও ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার/দক্ষিণ পশ্চিম রেলওয়ে, অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার/পুনে ডিভিশন এবং সচিব/রেলওয়ে বোর্ড।
তিনি সিঙ্গাপুর/মালয়েশিয়ার ইনসিড (INSEAD) থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট এবং হায়দরাবাদের ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস থেকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বিষয়ের ওপর কর্মশালা সহ একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে এবং তিনি সর্বদা এই ধরণের ক্রিয়াকলাপের উন্নয়নে পৃষ্ঠপোষকতা করেছেন।
শ্রী মিলিন্দকে দেওস্কর তাঁর অসামান্য কৃতিত্বের জন্য ২০০৩ সালে মাননীয় রেলমন্ত্রীর কাছ থেকে জাতীয় স্তরের রেল পুরস্কার লাভ করেন।

