জেলা 

ভূমি পূজোর মাধ্যমে শুভ শক্তির সূচনা

শেয়ার করুন

স্মৃতি সামন্ত,কলকাতা : শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে নতুন মন্দির নির্মাণের শুভ সূচনায় আয়োজিত হলো পবিত্র ভূমি পুজো। ভক্তিময় ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরম পূজনীয় স্বামী কৃষ্ণানন্দ জী মহারাজ এবং শ্রদ্ধেয় শ্রী অলয় গোবিন্দ দাস জী (গৌড়ীয় ভক্ত)।

বর্তমান ব্যস্ত ও উদ্বেগপূর্ণ জীবনে ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান মানুষের মনে এনে দেয় মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও আশার আলো। এই ধরনের পবিত্র আয়োজন শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকে না, বরং মানুষের হৃদয়ে জাগিয়ে তোলে ভালোবাসা, সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবসেবার চেতনা। সমাজে ঐক্য ও শুভ চিন্তার পরিবেশ গড়ে তুলতেও এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সত্য, সেবা ও মানবকল্যাণের আদর্শকে সামনে রেখে ইতিবাচক বার্তা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ভূমি পুজো আগামী দিনের এক সুন্দর ও মানবিক পথচলার প্রতীক হয়ে উঠেছে।

এদিন স্বামী কৃষ্ণানন্দ জী মহারাজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পীটের প্রশংসা করে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে মন্দির নির্মাণ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যেভাবে ছাত্র-ছাত্রীদের মধ্যে কার পাশাপাশি প্রকৃত সংস্কার এর সঞ্চার করছেন সেটা অত্যন্ত প্রশংসার যোগ্য। শিক্ষার জ্ঞানের পাশাপাশি সনাতন ভারতের সংস্কৃতি ও আধ্যাত্মিক জ্ঞানের প্রসার ছাত্র-ছাত্রীদের আরো এগিয়ে নিয়ে যাবে। আমি চাইবো মলয়বাবু এরকম আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুন ও আরো এগিয়ে চলুন। আমি ওনার কাজকে সর্বত্রভাবে সমর্থন ও সহযোগিতা করবো।”

আয়োজকদের পক্ষ থেকে মলয় পীট জানান, “নতুন এই মন্দির কেবল উপাসনার স্থানই হবে না, বরং মানবিক মূল্যবোধ, আধ্যাত্মিক চেতনা ও সমাজকল্যাণের এক পবিত্র কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। প্রত্যেক মানুষের নিজস্ব ধর্ম পালনের পাশাপাশি মানব ধর্ম পালনের শিক্ষা এখান থেকে প্রদান করা হবে।”

আগামী দিনে এই উদ্যোগ মানুষের মনে শান্তি, ভক্তি ও ইতিবাচক শক্তির সঞ্চার করবে, এমনটাই প্রত্যাশা সকলের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ