কলকাতা 

মেট্রোর নয়া প্রকল্প 

শেয়ার করুন

স্মৃতি সামন্ত,কলকাতা : নোয়াপাড়া কারশেডে পরিকাঠামো উন্নয়ন সুবিধার উদ্বোধন করলেন জেনারেল ম্যানেজার কলকাতা মেট্রো রেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একাধিক উন্নত পরিকাঠামো নিয়ে আজ নোয়াপাড়া মেট্রো ডিপো কমপ্লেক্সে উদ্বোধন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শ্রী শুভ্রাংশু এস. মিশ্র। এই সুবিধাগুলির মধ্যে রয়েছে উন্নত লিফটিং বে এবং ইলেকট্রনিক ইন্টারলকিং (ইআই) সিমুলেটর। এটি কারশেডে রেক রক্ষণাবেক্ষণের কাজে একটি বাড়তি সুবিধা। এই উন্নত সুবিধাগুলি নির্ভরযোগ্য এবং নিরাপদ পরিষেবা প্রদানে অবদান রাখবে। ইআই সিমুলেটরটি দৈনন্দিন মেট্রো ট্রেন পরিষেবার সাথে যুক্ত অপারেশন কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজের জ্ঞান বৃদ্ধি করবে।

শ্রী মিশ্র আজ নোয়াপাড়ায় একটি আধুনিক মেট্রো রেল প্রশিক্ষণ একাডেমি এবং একটি নতুন পরিদর্শন-কাম-লিফটিং শেডের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই সমস্ত সুযোগ-সুবিধা সময়ের সাথে তাল মিলিয়ে মেট্রো রেলের উন্নত কার্যকারিতার পথ প্রশস্ত করবে।

মহাব্যবস্থাপক নোয়াপাড়ায় শিল্পবর্জ্য দিয়ে তৈরি দুটি ভাস্কর্যেরও (স্ক্র্যাপ টু আর্ট) উন্মোচন করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ