দেশ 

অসমে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা! কতজন বাংলাদেশী পেল নির্বাচন কমিশন? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : অসমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ গেল মাত্র ০.৯৭ শতাংশ। প্রসঙ্গত বলা প্রয়োজন অসমে ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়নি বিশেষ সংশোধন হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, ১২৬টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে এই মুহূর্তে রাজ্যের মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯। (Assam Final Voter List)। মঙ্গলবার অসমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অসমের চিফ ইলেক্টোরাল অফিসার জানিয়েছেন, খসড়া তালিকা থেকে ২ লক্ষ ৪৩ হাজার ৪৮৫ জনের নামই বাদ গিয়েছে। খসড়া ভোটার তালিকায়…

আরও পড়ুন
দেশ 

হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত ভিডিও নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য প্রধান বিচারপতির

নির্বাচন এলেই রাজনৈতিক লড়াই আরও বেশি করে আদালতে পৌঁছে যাচ্ছে বলে এবার মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি বিতর্কিত ভিডিও নিয়ে আদালতে আর্জি জমা পড়েছে। সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করলেন CJI সূর্যকান্ত। (Supreme Court)। ভিডিও ঘিরে বিতর্ক, সেটি বিজেপি-ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভিডিও-য় দেখা যায়, দুই ব্যক্তির দিকে রাইফেল তাক করে রয়েছেন হিমন্ত। নিশানায় থাকা দুই ব্যক্তির মধ্যে একজনের মাথায় টুপি রয়েছে, যেমনটা মুসলিমরা পরেন। অন্যজনের লম্বা দাড়ি রয়েছে। হিমন্ত ট্রিগারে চাপ দিতেই গুলি ছুটে যায় ওই দু’জনের দিকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায়…

আরও পড়ুন
দেশ 

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেস শর্ত মানলে স্বাক্ষর করবে তৃণমূল জানালেন অভিষেক

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস যে অনাস্থা প্রস্তাব আনার দৌত্য শুরু করেছে, সে সম্পর্কে তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার দলনেতা হিসাবে অভিষেক মঙ্গলবার জানালেন, কংগ্রেস যে অনাস্থা প্রস্তাব আনতে চায় তাতে তৃণমূলের সাংসদদের সই করতে কোনও আপত্তি নেই। কিন্তু তার আগে বিজেপি-বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’-ভুক্ত দলগুলির যৌথ বিবৃতি দাবি করেছেন অভিষেক। জানিয়ে দিয়েছেন, সে প্রক্রিয়া মানলে তবেই তৃণমূল তাতে সই করবে। অভিষেক মঙ্গলবার বলেন, ‘‘স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে আপত্তি নেই। ‘ইন্ডিয়া’র দলগুলো সই করে একটা চিঠি লোকসভার স্পিকারকে দিক। যে চারটি বিষয়কে কেন্দ্র করে অনাস্থা…

আরও পড়ুন
দেশ 

বিরোধীরা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিতেই,বিজেপির সাংসদরা পূর্ণ আস্থা জ্ঞাপন করলেন

বিশেষ প্রতিনিধি : লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে তোড়জোড় শুরু করেছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। এটা একটা গণতন্ত্রের পক্ষে অশুভ লক্ষণ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার লক্ষ্যে মঙ্গলবার স্পিকারের প্রতি ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করে তাঁকে চিঠি লিখলেন এগারো জন বিজেপি সাংসদ। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর শারীরিক হামলার আ্রশঙ্কায় অধিবেশন মুলতুবি করেন স্পিকার ওম বিড়লা। বিষয়টিকে ভালো ভাবে নেয়নি কংগ্রেস-সহ দেশের বিরোধী দলগুলি। শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে এনে ওমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট অধিবেশনেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব…

আরও পড়ুন
দেশ 

শাসক দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন অভিযোগে লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনছে বিরোধীরা

এবার লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা! গত কয়েক দিনের লোকসভা অধিবেশনে শাসক-বিরোধী দ্বন্দ্ব তুঙ্গে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর শারীরিক হামলার আ্রশঙ্কায় অধিবেশন মুলতুবি করেন স্পিকার ওম বিড়লা। বিষয়টিকে ভালো ভাবে নেয়নি কংগ্রেস-সহ দেশের বিরোধী দলগুলি। সূত্রের খবর, শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে এবার ওমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট অধিবেশনেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্ততি নিচ্ছে বিরোধীরা। এর জন্য ২০ দিনের নোটিস প্রয়োজন হয়। বিরোধীদের অভিযোগ, একাধিক বিষয়ে আলোচনার দাবি জানালেও ক্ষমতাসীন সরকার আলোচনার অনুমতি দিতে রাজি নয়। এমনকী বিরোধী দলের…

আরও পড়ুন
দেশ 

বিহারের সরকারি স্কুলের মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া

বাংলার জনরব ডেস্ক : বিহারের মাধেপুরায় সরকারি স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৭০ জন পড়ুয়া। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক পড়ুয়ার অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, মাধেপুরা থানার অন্তর্গত সাহুগড় গ্রামের এক স্কুলে এই ঘটনাটি ঘটেছে শনিবার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিড ডে মিল খাওয়ার কিছু ক্ষণ পর কয়েক জন পড়ুয়া অসুস্থ বোধ করতে থাকে। তাদের মধ্যে কেউ বমি করছিল, কারও আবার পেটে যন্ত্রণা শুরু হয়। তার পর বিভিন্ন ক্লাস থেকে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করে। একের পর এক পড়ুয়া অসুস্থ হতে…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

কোন কোন শর্তে আমেরিকার সঙ্গে অন্তবর্তী বাণিজ্য সমঝোতায় সম্মত হয়েছে ভারত!

আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতায় সম্মত হয়েছে ভারত। শনিবার ভোরে (ভারতীয় সময়) যৌথ বিবৃতি দিয়ে অন্তর্বর্তী এই সমঝোতার বিভিন্ন দিকগুলি প্রকাশ করা হয়েছে। ভারতের পণ্যের উপর চাপানো বাড়তি ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সার্বিক শুল্কও ২৫ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে ১৮ শতাংশে। এই পরিস্থিতিতে ভারতও বেশ কিছু ক্ষেত্রে আমেরিকার শর্ত মেনে নিয়েছে। আমেরিকার কাছ থেকে আগামী পাঁচ বছরে ৫০ হাজার কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ কোটি টাকার বেশি) পণ্য আমদানি করতে সম্মত হয়েছে নয়াদিল্লি। ভারত-আমেরিকা যৌথ বিবৃতি অনুযায়ী, সমস্ত মার্কিন বাণিজ্যিক পণ্য এবং…

আরও পড়ুন
দেশ 

“অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতে দৌড়চ্ছে তৃণমূল!” : মোদি

বুধে এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টে ইন-পার্সন সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবার তা নিয়েই নাম না করে বাংলার মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, “অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতে দৌড়চ্ছে তৃণমূল!” রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবের জবাবে বৃহস্পতিবার রাজ্যসভার মোদি বলেন, “আমার তৃণমূলের বন্ধুরা অনেক অভিযোগ করছেন। তাঁদের বলি, রাজ্যটার কী অবস্থা করেছেন। মহিলারা নির্যাতিতা। দুর্নীতির পর দুর্নীতি। আজ বিশ্বের উন্নত দেশগুলো অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিচ্ছে। তৃণমূল তাঁদের বাঁচাতে আদালতে দৌড়চ্ছে। ভারতীয়দের রুজিরুটি কেড়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। আমরা তাদের তাড়াব। আদালতের উপর চাপ সৃষ্টি করছে তৃণমূল। বাংলায় অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা হচ্ছে।” ভোটমুখী বাংলার রাজনীতি…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাবে সায় কংগ্রেসসহ বিরোধী দলগুলির

দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট (বরখাস্ত) প্রস্তাব আনতে চেয়ে মঙ্গলবার বার্তা দিয়েছিলেন তিনি। বুধবার কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ একাধিক বিরোধী দল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পদক্ষেপ সমর্থনের বার্তা দিল। কংগ্রেস নেতা তথা এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বুধবার বলেন, ‘‘দেশের সব বিরোধী দল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট (অভিশংসন) প্রস্তাব আনার জন্য একসঙ্গে পদক্ষেপ করবে।’’ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ঘনিষ্ট এই কংগ্রেস নেতার কথায়, ‘‘তৃণমূল ইতিমধ্যেই এ বিষয়ে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে, আমার মনে হয় গোটা বিরোধী শিবির তৃণমূলের উত্থাপিত সবচেয়ে প্রাসঙ্গিক এই…

আরও পড়ুন
কলকাতা দেশ 

সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় জয়! নির্বাচন কমিশনকে নোটিশ শীর্ষ আদালতের

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। আজ বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়। যেখানে ‘পার্টি ইন পার্সন’ হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই নির্বাচন কমিশনকে নোটিস জারির পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের সহানুভূতিশীল হতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এসআইআর শুনানিতে মাইক্রো অবজার্ভারদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসাবে প্রথমে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান। আদালতে তিনি জানান, চূড়ান্ত…

আরও পড়ুন