আন্তর্জাতিক 

ইরানে হামলা আমেরিকার, পাল্টা প্রত্যাঘাতে মার্কিন হেলিকপ্টার ভূপতিত !

ইরানের বিরুদ্ধে হামলা শুরু করল মার্কিন বাহিনী। পাল্টা জবাব তেহরানেরও। দু’পক্ষের সংঘর্ষে আবার উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম এশিয়া। মঙ্গলবার হরমুজ় প্রণালীর কাছে ভেঙে পড়ে মার্কিন সেনার একটি অ্যাপাচে হেলিকপ্টার। মার্কিন বাহিনীর দাবি, ইরান ওই হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর তার পরই জবাবি হামলার পথে আমেরিকা। মার্কিন কর্তাদের মতে, হরমুজ় প্রণালীর আশপাশে থাকা ইরানের বেশ কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা-সহ সামরিক শক্তিতে আঘাত হানা হয়েছে। মার্কিন হামলার ‘কঠোর জবাব দেওয়া’র অঙ্গীকার তেহরানেরও। ইতিমধ্যেই আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা চালিয়েছে ইরান। আল জাজ়িরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের জাস্ক এবং বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ…

আরও পড়ুন
কলকাতা 

কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে সিআইডি, তারপর কী হল?

বিশেষ প্রতিনিধি : কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে পৌঁছে গেল সিআইডি-র দল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন এই কার্যালয়টি। সই-কাণ্ডের তদন্তের সূত্র ধরেই মঙ্গলবার দুপুরে তৃণমূলের ওই কার্যালয়ে গিয়েছে রাজ্যের গোয়েন্দা দফতর। সঙ্গে রয়েছে কালীঘাট থানার পুলিশও। মঙ্গলবার দুপুরে সিআইডি-র একটা বড় দল কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে পৌঁছোয়। বাসে করে মহিলা পুলিশকেও নিয়ে যাওয়া হয়। তবে প্রথমে অফিসের বাইরে বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকতে হল সিআইডি-র দলকে। তার পরে গেট খুলে বেরিয়ে আসেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। সিআইডি-র দলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। শুভাশিস দাবি…

আরও পড়ুন
কলকাতা 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত!

গ্রেফতার করা হল তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই সোমবার বেশি রাতের দিকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন সল্টলেকের এক ব্যবসায়ী। তোলাবাজির পাশাপাশি হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিল। ওই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতেই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। সূত্রের খবর,…

আরও পড়ুন
দেশ 

খান স্যারকে এখনই গ্রেফতার করা যাবে না নির্দেশ পাটনার জেলা আদালতের! স্বস্তিতে শিক্ষাগুরু

কোচিং সেন্টারের বাইরে গুলি চলার ঘটনায় এখনই গ্রেফতার করা যাবে না খান স্যারকে বলে নির্দেশ দিয়েছেন পাটনা জেলা আদালত। মঙ্গলবার নির্দেশ দিয়েছে, খান স্যরকে গ্রেফতার করা যাবে না। গ্রেফতারি রুখতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন খান স্যর। তার পরই তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার পাটনার জেলা আদালতে মামলার শুনানি হয়। আগাম জামিনের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন খান স্যর। স্বস্তি দিলেও আদালত নির্দেশ দিয়েছে, তদন্তকারীদের সব রকম ভাবে সহযোগিতা করতে হবে খান স্যরকে। তাঁকে গ্রেফতার করা যাবে না ঠিকই, কিন্তু তদন্তকারীরা জেরা করতে পারবেন। খান স্যরের বিরুদ্ধে বলপূর্বক কোনও…

আরও পড়ুন
জেলা 

২৬ বছরের শিক্ষাসেবার সমাপ্তি: চাকারবেড়িয়া ধোপাগাছি নিঃ বু: বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা প্রধান শিক্ষক আতিয়ার রহমান গাজীকে

বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ ২৬ বছর ধরে শিক্ষার আলো ছড়ানোর পর অবসর গ্রহণ করলেন চাকারবেড়িয়া ধোপাগাছি নিঃ বু: বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আতিয়ার রহমান গাজী। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হল এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান। ২০০৮ সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করে তিনি শুধু বিদ্যালয়ের পরিকাঠামো ও পঠনপাঠনের উন্নতিই করেননি, পাশাপাশি বারুইপুর থানার অন্তর্গত এই এলাকার গরিব-ধনী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ঘরের ছেলেমেয়েদের শিক্ষার মূল স্রোতে নিয়ে এসে এক নজির সৃষ্টি করেছেন। তাঁর বিদায়বেলায় এলাকার মানুষ, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সমাজসেবীদের…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ধনিয়াখালীতে রবীন্দ্র নজরুল জয়ন্তী 

নিজস্ব প্রতিনিধি: উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ধনিয়াখালি ব্লক যাত্রা লোকসংস্কৃতি ও বই মেলা উৎসব কমিটির উদ্যোগে ও পানিনি নাট্যগোষ্ঠীর পরিচালনায় ধনিয়াখালি (১) প্রাথমিক বিদ্যালয়ে রবিবার সন্ধ্যায় রবীন্দ্র ও নজরুল জয়ন্তী হয়ে গেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক , সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম ,স্বপন হালদার, ও নিশা বন্দ্যোপাধ্যায় আবৃত্তি করে প্রশংসিত হন পান্থ মল্লিক মনিমালা চট্টোপাধ্যায়, টুম্পা দাস। পরমেশ্বর টুডু, কৌস্তভ মাইতি প্রমুখ। সংগীত পরিবেশনায় ছিলেন প্রখ্যাত শিল্পী দিশা হক, শামসুল হক, প্রতিমা সাঁধুকা, রিঞ্জিনী রায়, কাশীনাথ সামন্ত,মনোজ রায় পৃথ্বীরাজ চৌধুরী,…

আরও পড়ুন
দেশ 

ইন্ডিয়া জোটের বৈঠকে ভোট চুরি থেকে শুরু করে নিট কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

বিশেষ প্রতিনিধি : নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত  ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয় জোটভুক্ত ২৫টি রাজনৈতিক দল। বৈঠক শেষে আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। জোটের নেতারা জানান, ভোটার তালিকায় কারচুপি, ভোট লুট এবং নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে যে গুরুতর প্রশ্ন উঠেছে, সেই বিষয়ে ভারতের প্রধান বিচারপতি (CJI)-র কাছে খুব শীঘ্রই একটি বিস্তারিত চিঠি পাঠানো হবে। এছাড়াও, NEET ও CBSE পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে ইন্ডিয়া জোট। নেতাদের অভিযোগ,…

আরও পড়ুন
কলকাতা 

জল্পনা সত্যি হলো তৃণমূলের সংসদীয় দলে ভাঙন !এনডিএ জোটের শরীক হতে চেয়ে কাকলির নেতৃত্বে লোকসভার স্পিকারকে চিঠি ২০ সাংসদের

বিশেষ প্রতিনিধি : এবার দিল্লিতে তৈরি হল নতুন তৃণমূল। তৃণমূলের সংসদীয় দলে ভাঙন। এতদিন যা জল্পনা ছিল তাই এবার সত্যি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ২৮ জন সাংসদ এর মধ্যে কুড়িজন সাংসদ এনডিএ জোটের শরিক হওয়ার জন্য আবেদন করে স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিয়েছেন।সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে চিঠি জমা দেওয়া হয়েছে। অর্থাৎ এবার বিধানসভার পর এবার লোকসভার রাশও ‘আসল তৃণমূলে’র হাতে। শোনা যাচ্ছে, বিদ্রোহী সাংসদের সংখ্যাটা বেড়ে ২১ হতে পারে। পালাবদলের একমাস পেরনোর আগেই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিষদীয় দলের ‘মালিকানা’…

আরও পড়ুন
জেলা 

উৎসব আবৃত্তি চর্চা কেন্দ্রের আবৃত্তি সম্মেলন

গালিব ইসলাম : কলকাতা থেকে ১২০/৩০ কিমি দূরে এক মফস্বলি গঞ্জ কাকদ্বীপ। পরিচ্ছন্ন তকমাও দেন অনেকেই। এখানে আবৃত্তি শিক্ষণের একটি চমৎকার প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তা সরেজমিনে তৃতীয় বার্ষিক সম্মেলনে না গেলে বুঝতে পারতাম না। ৭ জুন উৎসব আবৃত্তি চর্চা কেন্দ্রের তৃতীয় বার্ষিক সম্মেলনে প্রায় শতাধিক আবৃত্তিপ্রেমিক কচিকাঁচা থেকে চোদ্দ পনের বছরের কিশোর কিশোরীদের আবৃত্তি শোনার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে। প্রধান শিক্ষক প্রদীপ কুমার প্রামাণিক আবৃত্তি সম্মেলন প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করার পর আবৃত্তি সম্মেলনের সূচনা হয়। এই শহরের শিক্ষাসংস্কৃতির পরিসরে এখনও যে নামটি শোনা যায়, তিনি হলেন ষাটের দশকের কবিদের মধ্যে অন্যতম…

আরও পড়ুন
কলকাতা 

ভারতীয় জনতা পার্টির (BJP) বরানগর মণ্ডল ও জেলা নেতৃত্বের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৭০ জন রক্ত দান করেন

বাংলার জনরব ডেস্ক : মানবসেবার বার্তা নিয়ে বরানগরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির বরানগর মণ্ডল-৩ এবং কেএসডি (KSD) জেলা পার্টি নেতৃত্ব। আগামী ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তদানকে মহৎ ও জীবনরক্ষাকারী কাজ হিসেবে তুলে ধরতেই এই উদ্যোগ। “এক ফোঁটা রক্ত তোমার, নতুন আলো আনবে আবার। মুমূর্ষু ওই রোগীর পাশে, ছুটে আস নতুন টানে।” রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ‘চতুষ্কোণ ব্যাঙ্কোয়েট এ -এ, কে. মুখার্জি রোডে। আয়োজকদের দাবি, রক্তের অভাবে যাতে কোনও রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই…

আরও পড়ুন