জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ধনিয়াখালীতে রবীন্দ্র নজরুল জয়ন্তী 

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ধনিয়াখালি ব্লক যাত্রা লোকসংস্কৃতি ও বই মেলা উৎসব কমিটির উদ্যোগে ও পানিনি নাট্যগোষ্ঠীর পরিচালনায় ধনিয়াখালি (১) প্রাথমিক বিদ্যালয়ে রবিবার সন্ধ্যায় রবীন্দ্র ও নজরুল জয়ন্তী হয়ে গেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক , সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম ,স্বপন হালদার, ও নিশা বন্দ্যোপাধ্যায় আবৃত্তি করে প্রশংসিত হন পান্থ মল্লিক মনিমালা চট্টোপাধ্যায়, টুম্পা দাস।

পরমেশ্বর টুডু, কৌস্তভ মাইতি প্রমুখ। সংগীত পরিবেশনায় ছিলেন প্রখ্যাত শিল্পী দিশা হক, শামসুল হক, প্রতিমা সাঁধুকা, রিঞ্জিনী রায়, কাশীনাথ সামন্ত,মনোজ রায় পৃথ্বীরাজ চৌধুরী, মেখলা সিংহ রায়, কিংশুক সিংহ রায়, সাগরিকা চ্যাটার্জী, নির্মাল্য গাঙ্গুলী, পল্লবী সাধুকা , কৌশিক সেনগুপ্ত, এবং নবকুমার দত্ত। যন্ত্র সংগীত বাজিয়ে শোনান স্বদেশ চ্যাটার্জী। অনবদ্য তবলা সঙ্গতে করেন চন্দন চ্যাটার্জি এবং মুকুন্দ নন্দী ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সম্পাদক পার্থ দাস।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ