খান স্যারকে এখনই গ্রেফতার করা যাবে না নির্দেশ পাটনার জেলা আদালতের! স্বস্তিতে শিক্ষাগুরু
কোচিং সেন্টারের বাইরে গুলি চলার ঘটনায় এখনই গ্রেফতার করা যাবে না খান স্যারকে বলে নির্দেশ দিয়েছেন পাটনা জেলা আদালত। মঙ্গলবার নির্দেশ দিয়েছে, খান স্যরকে গ্রেফতার করা যাবে না। গ্রেফতারি রুখতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন খান স্যর। তার পরই তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার পাটনার জেলা আদালতে মামলার শুনানি হয়। আগাম জামিনের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন খান স্যর। স্বস্তি দিলেও আদালত নির্দেশ দিয়েছে, তদন্তকারীদের সব রকম ভাবে সহযোগিতা করতে হবে খান স্যরকে। তাঁকে গ্রেফতার করা যাবে না ঠিকই, কিন্তু তদন্তকারীরা জেরা করতে পারবেন। খান স্যরের বিরুদ্ধে বলপূর্বক কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।
সূত্রের খবর, শুনানির সময় আদালত পুলিশকে নির্দেশ দেয় যে, এই ঘটনার কেস ডায়েরি এবং তথ্যপ্রমাণ আদালতে পেশ করতে হবে। খান স্যরকে রক্ষাকবচ দিলেও তাঁর ‘প্রতিদ্বন্দ্বী’ কোচিং সেন্টারের মালিক তথা এই মামলার অন্য অভিযুক্ত রোশন আনন্দের জামিন হবে কি না, সে বিষয়ে রায়দান স্থগিত রেখেছে আদালত।
মঙ্গলবার পটনার জেলা আদালতে মামলার শুনানি হয়। আগাম জামিনের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন খান স্যর। স্বস্তি দিলেও আদালত নির্দেশ দিয়েছে, তদন্তকারীদের সব রকম ভাবে সহযোগিতা করতে হবে খান স্যরকে। তাঁকে গ্রেফতার করা যাবে না ঠিকই, কিন্তু তদন্তকারীরা জেরা করতে পারবেন। খান স্যরের বিরুদ্ধে বলপূর্বক কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।

