দেশ 

সম্পত্তির মামলায় হেরে নিজের বাবাকে খুন করলেন পুত্র

সম্পত্তির মামলায় হেরে গিয়েছিলেন নিজের বাবার কাছে। আইনি পথে লড়াই করে ছেলেকে বাড়ি থেকে উৎখাত করতে পেরেছিলেন ৮২ বছরের বৃদ্ধ। কিন্তু সেই বাড়ি ভোগ করা হল না। আদালত থেকে ফেরার পথেই বাবাকে কুপিয়ে খুন করলেন পুত্র। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। মহারাষ্ট্রের শম্ভাজিনগরের বাসিন্দা জাফর কামারুদ্দিন সইদ পটেল। জলসম্পদ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী তিনি। অভিযোগ, তাঁর পুত্র আব্দুল রহমান আব্দুল জাফর তাঁর উপর নিয়মিত অত্যাচার করতেন। মারধর করতেন বৃদ্ধ বাবাকে। আব্দুল পেশায় মেডিক্যাল রিপ্রেজ়েন্টেটিভ। দীর্ঘ দিন ধরে বাবার সঙ্গে তাঁর সংঘাত চলছিল। বাবাকে বাড়ি থেকে বার করেও দিয়েছিলেন। ছেলের অত্যাচার সহ্য করতে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

আরএসএসের প্রধান মোহন ভাগবতের ট্রেনের কামরা লক্ষ্য করে আবার ছোড়া হল পাথর!

উত্তরপ্রদেশে আরএসএসের প্রধান (সরসঙ্ঘচালক) মোহন ভাগবতের ট্রেনের কামরা লক্ষ্য করে আবার ছোড়া হল পাথর। পুলিশ জানিয়েছে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফিরোজাবাদ রেলওয়ে স্টেশনের কাছে লখনউ-দিল্লি শতাব্দী এক্সপ্রেসের একটি কামরা (কোচ) নিশানা করে বৃহস্পতিবার রাতে পাথর ছুড়েছেন। ওই কামরাতে সে সময় সফর করছিলেন ভাগবত। পুলিশি বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার রাত পৌনে ৮টা নাগাদ ইটাওয়া–টুন্ডলা শাখার পেমেশ্বর গেট সেতুর কাছে ঘটে। ১২০০৩ আপ শতাব্দী এক্সপ্রেসের ই-১ কামরা লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোড়েন এক ব্যক্তি। ঘটনাচক্রে, ওই কামরাতেই কানপুর থেকে সওয়ার হয়েছিলেন সঙ্ঘপ্রধান। পাথরের আঘাতে কামরার একটি জানলার কাচ ক্ষতিগ্রস্ত হলেও ভাগবত সম্পূর্ণ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত! দাবি ট্রাম্পের, এখনো কিছু হয়নি বলল ইরান

ইরানের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত হয়ে গিয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহান্তেই এই বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলেও দাবি করেছেন তিনি। ইরানের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা না-হলেও সে দেশের আধা সরকারি সংবাদসংস্থা ‘ফার্স নিউজ়’ জানিয়েছে, চুক্তিপত্রের খসড়া এখনও চূড়ান্ত করেনি তেহরান। ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে, ইরানে নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসছেন তিনি। ইরানে বোমা হামলার হুমকির পাশাপাশি সে দেশে তেল রফতানির কেন্দ্রস্থল খার্গ দ্বীপ দখলের ইচ্ছা প্রকাশও করেছিলেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় (ভারতীয় সময় অনুসারে) ইরানে হামলা ও বোমাবর্ষণের…

আরও পড়ুন
জেলা 

তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে হাফপ্যান্ট পরিয়ে ফলতার রাস্তায় ঘোরালো পুলিশ

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার তৃণমূল নেতা জাহাঙ্গির খান কে হাফপ্যান্ট পরিয়ে ফল তার রাস্তায় ঘোরালো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল জাহাঙ্গিরকে। তৃণমূলের দফতরেও নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানে তাঁর উপস্থিতিতে চলে তল্লাশি অভিযান। তোলাবাজির অভিযোগের প্রেক্ষিতে ঘটনার পুনর্নির্মাণও করা হয় বলে পুলিশ সূত্রে খবর। গত ৮ জুন নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গিরকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সূত্র মারফত এ-ও জানা যায় যে, নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন ‘পুষ্পা’। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফের আধিকারিকেরা। পাকড়াও করা হয় ফলতার…

আরও পড়ুন
কলকাতা 

সাহিত্য পত্রিকা ‘বিক্ষণ’ প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

সংবাদদাতা, বাংলার জনরব: গত ৬ জুন ২০২৬ দমদম নাগের বাজার থিয়া এ্যাপেক্স সভাগৃহে মহা সমারোহে আনুষ্ঠানিক প্রকাশিত হলো সাহিত্যিক সুব্রত নাথ মুখোপাধ্যায় সম্পাদিত পত্রিকা ‘বীক্ষণ’ । বিশিষ্ট সঙ্গীতকার কল্যাণ সেনবরাট ও স্বনামধন্য কবি শুভ দাসগুপ্তর উপস্থিতি পত্রিকা প্রকাশ অনুষ্ঠান কে আলোকিত করেছে । পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে কবি সাহিত্যিক ও বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জয়ন্ত রায়, শক্তি কুন্ডু, প্রবন পাল, পরিমল চক্রবর্তী, কৃষ্ণা গুহ, সংগীত বিশারদ সুগায়িকা পূরবী ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে শিশুশিল্পী সংস্থিতার সংগীত শ্রোতাদের প্রশংসা কুড়ায়। আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী শাশ্বতী গুহ, সোমা আইচ, জয়িতা ঘোষ হালদার, প্রদীপ ভট্টাচার্য,…

আরও পড়ুন
কলকাতা 

ফার্মা ও এফএমসিজি খাতে নকল পণ্যের বাড়বাড়ন্ত; প্রযুক্তিনির্ভর সমাধানে জোর দিচ্ছে Holoflex, দ্বিগুণ হারে বাড়ছে চাহিদা

মোল্লা জসিমউদ্দিন : ফার্মাসিউটিক্যালস, প্যাকেটজাত খাদ্য, ব্যক্তিগত পরিচর্যা এবং এফএমসিজি সহ গুরুত্বপূর্ণ খাতে নকল পণ্যের বিস্তার ক্রমশ বাড়ছে, যা ভোক্তা এবং ব্র্যান্ড—উভয়ের জন্যই বড় ঝুঁকি তৈরি করছে। শিল্প বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা আর বিচ্ছিন্ন নয়; এটি এখন সরবরাহ শৃঙ্খল, আয় এবং ব্র্যান্ডের সুনামের উপর সরাসরি প্রভাব ফেলছে। Holoflex-এর ডিরেক্টর মনোজ কোচার বলেন, “নকল পণ্য এখন আর শুধু বিলাসবহুল পণ্যে সীমাবদ্ধ নয়; ওষুধ ও দৈনন্দিন ব্যবহারের সামগ্রীতেও এর প্রভাব পড়ছে, যা অনেক বেশি উদ্বেগজনক। কিছু ক্ষেত্রে মোট আয়ের ২-৩% পর্যন্ত ক্ষতি হচ্ছে এবং নির্দিষ্ট সাপ্লাই চেইনে প্রতি দশটির মধ্যে একটি পণ্য ভুয়ো…

আরও পড়ুন
দেশ 

কর্নাটক থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে!

কর্নাটক থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন গ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে। এ ছাড়াও কংগ্রেসের দুই প্রার্থী, এআইসিসির সম্পাদক মনসুর আলি খান ও মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারপার্সন পবন খেড়া এবং বিজেপির এম নাগরাজা এ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কর্নাটক থেকে সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন। এর আগে ২০২০ সালের জুন মাসে কর্নাটক থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন খড়্গে। তাঁর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস-এর প্রতিষ্ঠাতা-প্রধান এইচডি দেবগৌড়া এবং বিজেপির এরান্না কালাডি ও নারায়ণ কোরগাপ্পাও রাজ্যসভায় বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। আগামী ২৫ জুন তাঁদের মেয়াদ শেষ হচ্ছে। চারটি আসনে জন্য আগামী…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত ভারতীয় নাবিক

ওমান উপকূলে থাকা ‘সেটেবেলো’ ট্যাঙ্কারকে দু’বার হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন বাহিনী। বাড়িতে শেষ বার ফোনে কথা বলার সময়ে এমনটাই জানিয়েছিলেন হামলায় নিহত ভারতীয় নাবিক আদিত্য শর্মা। গত মঙ্গলবার পালাউয়ের পতাকাবাহী ‘এমটি সেটেবেলো’তে হামলা চালায় মার্কিন নৌসেনা। হামলায় তিন জন ভারতীয় নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন হিমাচল প্রদেশের ২৩ বছর বয়সি আদিত্যও। নিহত ভারতীয় নাবিকের বাবা রাজেশ শর্মা ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানান, আদিত্যের সঙ্গে তাঁর প্রায় প্রতিদিনই কথা হত। তিনি বলেন, “রবিবার এক হোয়াটসঅ্যাপ কলে ও আমাকে বলল, গত ১৫ দিনে মার্কিন নৌবাহিনীর কাছ থেকে ওরা অন্তত দু’বার হুঁশিয়ার-বার্তা পেয়েছে। ওদের জাহাজ…

আরও পড়ুন
প্রচ্ছদ 

আমেরিকার আক্রমণের পাল্টা প্রত্যাঘাত মার্কিন ঘাঁটিতে, দিশেহারা ট্রাম্প

আমেরিকার হানার পর পশ্চিম এশিয়ার তিন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালাল ইরান। বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুসারে) জর্ডন, বাহরিন এবং কুয়েতের মার্কিন সেনাঘাঁটিতে তেহরান হামলা চালায়। ইরান সামরিক অভিযান শুরু করতেই তড়িঘড়ি কিছু সময়ের জন্য কুয়েত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। কয়েক দিন আগেই ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। সেই সময় আহত হন বেশ কয়েক জন। মৃত্যু হয় এক ভারতীয়ের। অন্য দিকে, আমেরিকার উপর চাপ বৃদ্ধি করতে হরমুজ় নিয়ে নতুন কৌশল অবলম্বন করছে ইরান। সে দেশের সংবাদমাধ্যমগুলির দাবি, তেহরানের উপরমহল থেকে পরবর্তী নির্দেশিকা না-আসা…

আরও পড়ুন
প্রচ্ছদ 

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ এবার দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে!

বাংলার জনরব ডেস্ক : উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পর তা ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে। তার আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রোজই বিক্ষিপ্ত ভাবে চলছে প্রাকবর্ষার বৃষ্টি। বৃহস্পতিবার দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। তিন জেলায় রয়েছে ভারী বর্ষণের পূ্র্বাভাস। আপাতত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে পরবর্তী তিন ঘণ্টা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, উত্তর ও…

আরও পড়ুন