আন্তর্জাতিক 

ইরানের উপর কোনরকম হামলা চালাতে ইসরাইলকে নিষেধ করল আমেরিকা

ইরানের সঙ্গে শান্তিচুক্তির বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ওই সূত্রের দাবি, নেতানিয়াহুকে ট্রাম্প জানিয়েছেন, সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে শীঘ্রই। সামরিক সংঘাতও শেষ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রশাসনের ওই সূত্রের দাবি, নেতানিয়াহুও ট্রাম্পকে কথা দিয়েছেন যে, ইরানের সঙ্গে এই শান্তিচুক্তিতে তিনি বাধা হয়ে দাঁড়াবেন না। মার্কিন প্রেসিডেন্ট যা সিদ্ধান্ত নেবেন, নেতানিয়াহু তা মেনে নেবেন। তবে শান্তিচুক্তিতে ‘নাক না গলানোর’ প্রতিশ্রুতি দিলেও ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে…

আরও পড়ুন
কলকাতা 

এবার তৃণমূলে বিদ্রোহী সুদীপ!

বাংলার জনরব ডেস্ক : এবার তৃণমূলে বিদ্রোহী সুদীপ ।বন্দ্যোপাধ্যায়। শনিবার দিল্লিতে বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে এক গাড়িতে দেখা গেল কলকাতা উত্তরের সাংসদকে। দিল্লি বিমানবন্দর থেকে শতাব্দীর সঙ্গে একই গাড়িতে চেপে তিনি রওনা দেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির উদ্দেশে। বিমানবন্দর থেকে দু’জনে সোজা পৌঁছে যান ভূপেন্দ্রের বাড়িতে। সেখানে ইতিমধ্যে একটি বৈঠক শুরু হয়েছে। উল্লেখ্য, গত কয়েক দিনে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বেশ কয়েক দফা বৈঠক হয়েছে এই কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। তৃণমূলের এই বিদ্রোহী শিবিরের নেতৃত্বে রয়েছেন বারাসতের কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী। এমতাবস্থায় ‘বেলাইন’ হয়ে যাওয়া শতাব্দীর…

আরও পড়ুন
কলকাতা 

মেসি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে তালব করল বিধান নগর দক্ষিণ থানা!

লিয়োনেল মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে তৃতীয় বার নোটিস দিল পুলিশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বলা হয়েছে। এর আগে দু’বার অরূপকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল পুলিশ। দু’বারই তিনি হাজিরা এড়িয়েছেন। অন্য দিকে, অরূপের ভাই স্বরূপ বিশ্বাসকে তোলাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে। মেসি-কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের রক্ষাকবচ পেয়েছেন অরূপ। আদালত জানিয়েছে, ১৭ অগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে প্রাক্তন মন্ত্রীকে কিছু শর্তও মানতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছিলেন, আইন মেনে তদন্ত…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকার সঙ্গে ইরানের খুব শীঘ্রই শান্তি চুক্তি!

আমেরিকার সঙ্গে ইরানের সেই সংক্রান্ত সমঝোতা আর কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হওয়ার পথে। এমনটাই জানালেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে সংঘাতের নেপথ্যে অন্যতম কারণ তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে এখনই আলোচনা হবে না ওয়াশিংটনের সঙ্গে। তা হবে আলোচনার দ্বিতীয় পর্বে। মউ স্বাক্ষরের পরে ইরান হরমুজ় খুলে দিলেও যুদ্ধের আগে যেমন ছিল, তেমনটা আর হবে না। এমনটাই জানিয়েছেন আরাঘচি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছিলেন, পশ্চিম এশিয়ায় সংঘাত শেষ করতে চুক্তি প্রায় চূড়ান্ত। সে সময় তা মানেনি ইরান। এ বার আরাঘচিও একই সুরে কথা বললেন।  

আরও পড়ুন
কলকাতা 

পুরনিয়োগে মদন ঘুষ নিয়ে চাকরি দিয়েছেন অভিযোগ খতিয়ে দেখছে ইডি

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে শনিবার সকাল থেকে কলকাতা ও শহরতলির মোট সাতটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়ি এবং দফতরে তল্লাশি চলছে। কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর, মদনের বিরুদ্ধে একাধিক পুরসভায় বেআইনি ভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। তার পরিবর্তে তিনি ঘুষও নিয়েছেন বলেও অভিযোগ। সেই তদন্তের সূত্রেই শনিবারের তল্লাশি অভিযান। ইডি সূত্রে দাবি, পুরনিয়োগ দুর্নীতিতে মদনের ভূমিকা খতিয়ে দেখাই শনিবারের অভিযানের মূল উদ্দেশ্য। কামারহাটি-সহ একাধিক পুরসভায় বিভিন্ন পদে বেআইনি ভাবে অযোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছিলেন মদন। অভিযোগ, তার জন্য ঘুষ নিয়েছিলেন কখনও নগদ টাকায়, কখনও…

আরও পড়ুন
কলকাতা 

মদন মিত্রের বাড়িতে ইডি!

পুরসভায় নিয়োগ দুর্নীতি-কাণ্ডের তদন্ত করতে শনিবার সকাল থেকে সক্রিয় ইডি। কলকাতা ও শহরতলির মোট সাতটি জায়গায় তারা হানা দিয়েছে। একটি দল গিয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও। মদনের ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতে সকাল থেকে তল্লাশি চলছে বলে সূত্রের খবর। মদন কোন বাড়িতে আছেন, তা এখনও স্পষ্ট নয়। মদনের বাড়ি ছাড়াও ইডি-র একটি দল গিয়েছে বেহালার দিকে। এ ছাড়া, দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা, বেলেঘাটায় গিয়েছে ইডি। একাধিক পুরসভায় দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। বিধানসভা নির্বাচনের আগেও এই সূত্রে তাদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। সূত্রের খবর, কামারহাটি পুরসভায় নিয়োগ সংক্রান্ত কিছু…

আরও পড়ুন
কলকাতা 

আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভোররাতে পুলিশ হানা

বিশেষ প্রতিনিধি : অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আপ্ত সহায়কের খোঁজে শালবনী থানার পুলিশ ভোট তিনটেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে পৌঁছে যায়। সূত্রের খবর, সুমিতের মোবাইলের শেষ ‘টাওয়ার লোকেশন’ ছিল অভিষেকের বাড়িতেই। সেই সূত্র ধরে রাত ৩টে নাগাদ পুলিশ কালীঘাটের পটুয়াপাড়ায় পৌঁছে যায়। ডাকাডাকিতে কেউ সাড়া না দিলে ভাঙা হয় বাড়ির বাইরের দরজার তালা। তবে সুমিতের খোঁজ মেলেনি। সকাল ৮টার পর পুলিশ বেরিয়ে যায় অভিষেকের বাড়ি থেকে। জমি দুর্নীতির মামলায় কিছু দিন আগে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে। অন্য দিকে, আর্থিক তছরুপের একটি মামলায় সুমিতকে…

আরও পড়ুন
কলকাতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফের সিআইডি! চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার বিকেলে সিআইডির একটি দল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে পৌঁছায়। ডায়মন্ড হারবার এর এই সাংসদ ওই সময় বাড়িতে ছিলেন না। বিশেষ সূত্রে জানা গেছে, অভিষেকের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তের সূত্র ধরেই শুক্রবার কালীঘাটের বাড়িতে যায় সিআইডি। সূত্রের খবর ভোটপ্রচারে উস্কানিমূলক মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। পরে সেই মামলার তদন্তভার হাতে নেয় সিআইডি। তার সূত্র ধরে অভিষেককে নোটিস ধরাতে শুক্রবার তাঁর বাড়িতে যায় তারা। তবে জানা গিয়েছে, তিনি কালীঘাটের বাড়িতে নেই। দুপুর ৩টে ৫০ মিনিট নাগাদ অভিষেক বাড়ি থেকে…

আরও পড়ুন
কলকাতা 

শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ভাবে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণের সাত জেলায় চলতে পারে ঝড়ের তাণ্ডব। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে দক্ষিণের বাকি জেলাগুলিতে শুক্রবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর…

আরও পড়ুন
কলকাতা 

নির্বাচনী প্রচারে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় মমতার বিরুদ্ধে এফআইআর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ বার এফআইআর দায়ের করল হেয়ার স্ট্রিট থানা। বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে পদক্ষেপ করেছে পুলিশ। ঘৃণা ছড়ানো, উস্কানি, ভয় দেখানো এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় এফআইআর করা হয়েছে। ভোটের প্রচারপর্বে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করেছিলেন মমতা। দাবি করেছিলেন, একটি সম্প্রদায় জোট বাঁধলে ১২টা বাজিয়ে দেবে। তা এড়াতে হলে বিজেপির অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক চলছিলই। নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের…

আরও পড়ুন