সরকারি চাকরির পরীক্ষা দিতে যাওয়ার জন্য বিশেষ ট্রেন না থাকায় বিক্ষোভ পরীক্ষার্থীদের! বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ পাটলিপুত্র স্টেশনে
সরকারি চাকরির পরীক্ষার জন্য পর্যাপ্ত ট্রেনের বন্দোবস্ত করেনি প্রশাসন! এমন অভিযোগ তুলে বিহারের পাটলিপুত্র স্টেশনে ভাঙচুর চালালেন চাকরিপ্রার্থীদের একাংশ। শনিবার রাতের পর সোমবার ভোরেও এই ভাঙচুরের ঘটনা ঘটে। পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করেছিল প্রশাসন। পাটলিপুত্র স্টেশনে ঢুকলে সেই ট্রেন লক্ষ্য করেও ঢিল ছোড়া হয়। শেষমেশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, জিআরপি এবং রেলরক্ষী বাহিনী (আরপিএফ)। বিহার পুলিশের জন্য কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলছে। বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী কনস্টেবল পদের জন্য আবেদন জানিয়েছেন। চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের আয়োজন করেছিল পূর্ব মধ্য রেলওয়ের দানাপুর ডিভিশন। পাটলিপুত্র রেলস্টেশনটিও এই ডিভিশনের…
আরও পড়ুন