সাহিত্য পত্রিকা ‘বিক্ষণ’ প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সংবাদদাতা, বাংলার জনরব: গত ৬ জুন ২০২৬ দমদম নাগের বাজার থিয়া এ্যাপেক্স সভাগৃহে মহা সমারোহে আনুষ্ঠানিক প্রকাশিত হলো সাহিত্যিক সুব্রত নাথ মুখোপাধ্যায় সম্পাদিত পত্রিকা ‘বীক্ষণ’ । বিশিষ্ট সঙ্গীতকার কল্যাণ সেনবরাট ও স্বনামধন্য কবি শুভ দাসগুপ্তর উপস্থিতি পত্রিকা প্রকাশ অনুষ্ঠান কে আলোকিত করেছে ।
পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে কবি সাহিত্যিক ও বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জয়ন্ত রায়, শক্তি কুন্ডু, প্রবন পাল, পরিমল চক্রবর্তী, কৃষ্ণা গুহ, সংগীত বিশারদ সুগায়িকা পূরবী ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে শিশুশিল্পী সংস্থিতার সংগীত শ্রোতাদের প্রশংসা কুড়ায়। আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী শাশ্বতী গুহ, সোমা আইচ, জয়িতা ঘোষ হালদার, প্রদীপ ভট্টাচার্য, সৌগত চক্রবর্তী, সম্মিলিতা ঘোষ, স্নেহাশীষ হালদার ও শম্পা চক্রবর্তী।
এদিন পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে সুব্রতনাথ মুখোপাধ্যায় রচিত পরিচালিত নাটক ‘খোঁজ’ উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে দেয়। অভিনয়ে ছিলেন বান্টি সরকার ও প্রমিত ঘটক।

