জেলা 

সুনাগরিকবোধ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে বিটিএসআই

গালিব ইসলাম : টিন এজার ছাত্র ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস, সর্বপরি দায়িত্বশীল নাগরিকবোধ, শৃঙ্খলাবদ্ধ হিসেবে গড়ে তুলতে কাজ করে চলেছে ব্লেজিং টাইগার স্কোয়ার্ড অব ইন্ডিয়া (BTSI), জানালেন এই সংস্থার কর্ণধার মনিরুল ইসলাম সেখ। গতকাল ২১ জুন কুড়ালি হাইস্কুলে BTSI এর প্রথম পর্বের পরীক্ষায় ৬১ জন অংশগ্রহণ করে। গ্রামবাংলায় ক্রমশঃ ছাত্র ছাত্রীদের মধ্যে কুচকাওয়াজের চর্চায় আত্মনিয়োগ করতে দেখা যাচ্ছে। এটা খুব আশার দিক বলে জানালেন মনিরুল ইসলাম সেখ। তিনি জানালেন, এরফলে স্বাস্থ্যচেতনা ও কুচকাওয়াজ, শারিরীক ব্যায়াম চর্চায় আগামীদিনে সংস্থা আশাবাদী যে, এরফলে স্বাস্থ্যচেতনা ও নাগরিক দায়িত্ববোধ বাড়বে, এটা আশা করাই যায়। ছাত্র…

আরও পড়ুন
জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের “আনন্দ দান সভাকক্ষে” প্রভাতী প্রতিক্ষণ হতে শিশু শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে শারীরিক ও মানসিক বিকাশের জন্য এবং শারীরিক ভারসাম্য বজায় রাখতে আনন্দদায়ক ও সহজ যোগব্যায়াম প্রদর্শন করান সন্মানিত রাজ্যের অন্যতম ব্রতচারী নায়েক মাষ্টার অফ ট্রেনার ও বিএমসিআই এর শারীর শিক্ষক আলম জীর নেতৃত্বে প্রদর্শিত হয়। যেমন প্রাণায়াম ধ্যানের মধ্যে প্রজাপতি আসন, বৃক্ষাসন,ভূজঙ্গাসন ইত্যাদি। ছিল ফুসফুস ভালো রাখতে এবং মনোযোগ বাড়াতে “ভ্রমরী প্রায়াণাম”। সহকারী প্রধান শিক্ষিকা নার্গিস সুলতানার নেতৃত্বে নার্সারি বিভাগের শিশু…

আরও পড়ুন
কলকাতা 

দল বিরোধী ও তোলাবাজির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করলো ‘আসল তৃণমূল’

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূল কংগ্রেসকে এবার নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর বিধায়করা। নিজেদেরকে আসল তৃণমূল দাবি করে আজ সোমবার বাইশে জুন দলবিরোধী কাজকর্ম এবং তোলাবাজি করার অপরাধে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সাসপেন্ড করলো আসল তৃণমূল বলে দাবি করা, ঋতব্রত গোষ্ঠী। সোমবার বিকেলে ঋতব্রতর নেতৃত্বে নিউটাউনের নামী পাঁচতারা হোটেলে বিশেষ অধিবেশনে হাজির হলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কাউন্সিলররা। তাতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, মমতার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করল ঋতব্রতপন্থী তৃণমূল। ঘোষণা হল নতুন কমিটিও। এই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ডোনাল্ড ট্রাম্পের কথায় চলবে না ইসরাইল : নেতানিয়াহু

ডোনাল্ড ট্রাম্পের কথায় চলবে না ইসরাইল! এই হুংকার দিয়েছেন, স্বয়ং সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর এই মন্তব্যের পরেই জল্পনা ছড়িয়েছে যে, ট্রাম্প এবং নেতানিয়াহুর বন্ধুত্বে ফাটল আরও চওড়া হয়েছে। প্রসঙ্গত, আমেরিকার আপত্তি সত্ত্বেও লেবাননে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপে আমেরিকা-ইরান শান্তিচুক্তি ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ লেবাননে সংঘাত থামানোর বিষয়টিও চুক্তিতে রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার একটি সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি যা বলবেন, ইসরাইল তা-ই করবে। ট্রাম্পের কথায়, “আমাকে ওরা (ইসরাইল) খুবই সম্মান করে। আমি যেমন বলব,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার। লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা দিলেন তিনি। সোমবার ১০, ডাউনিং স্ট্রিট থেকে সাংবাদিকদের সামনে এই ঘোষণা করেছেন স্টার্মার। স্ত্রীকে পাশে নিয়ে ইস্তফার কথা ঘোষণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। জানিয়েছেন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। রাজাকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন স্টার্মার। স্টার্মার জানিয়েছেন, আগামী নির্বাচনে লেবার পার্টির নেতৃত্ব দেওয়ার উপযুক্ত তিনি নন— এ কথা তিনি সহজ ভাবেই মেনে নিয়েছেন। তাঁর কথায়, ‘‘আমার দল প্রশ্ন করছে, আমি আগামী নির্বাচনে লেবার পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য ঠিকঠাক অবস্থানে রয়েছি কি না।…

আরও পড়ুন
জেলা 

রাজ্যে বিজেপি প্রথমবার জেলা পরিষদ গঠন করল পূর্ব মেদিনীপুরে! ক্ষমতাচ্যুত হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল

বিশেষ প্রতিনিধি : রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি এই প্রথম জেলা পরিষদ দখল নিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ এবার তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিল বিজেপি। এই জেলা পরিষদের নতুন সভাধিপতি হয়েছেন বিজেপির বামদেব গুছাইত ও বাঁশুরি পণ্ডিত সহ-সভাধিপতি নির্বাচিত হয়েছেন। কয়েক দিন আগে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দেন উত্তম বারিক। পটাশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন বিধায়ক উত্তম এ বারের বিধানসভা ভোটে চণ্ডীপুর থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। জেলা পরিষদের সভাধিপতির পদ থেকেও ইস্তফা দেওয়ার সময় তিনি জানান, পদ আঁকড়ে থাকার কোনও মানে…

আরও পড়ুন
দেশ 

লখনউয়ের এক কোচিং সেন্টারে আগুন!

লখনউয়ের এক কোচিং সেন্টারে আগুন। সোমবার দুপুরে আচমকাই ওই বিল্ডিংয়ে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ওই কোচিং সেন্টারে অনেক পড়ুয়া ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। অনেকে প্রাণ বাঁচাতে কোচিং সেন্টারের দোতলা থেকে জালনা ভেঙে নীচে ঝাঁপ দেন। জানা গিয়েছে, উত্তর-পূর্ব লখনউয়ের আলিগঞ্জ এলাকায় রয়েছে ওই কোচিং সেন্টার। ওই কোচিং সেন্টারটি বিল্ডিংয়ের দোতলায়। নীচে পোষ্য জীবজন্তুর দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে পড়ুয়ারা দোতলা থেকে লাফিয়ে পড়েন। কয়েকটি ভিডিয়ো ছড়িয়েছে। সেই সব ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটি দাউ দাউ করে জ্বলছে।…

আরও পড়ুন
কলকাতা 

বিজেপি সরকারের প্রথম বাজেটে বাজিমাত কল্পতরু শুভেন্দু!

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম বাজেট কল্পতরু। কার্যত সব গোষ্ঠী কে সন্তুষ্ট করার উদ্যোগ নেয়া হয়েছে এই বাজেটে। সরকারি কর্মচারী থেকে শুরু করে সমস্ত স্তরে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগামী পহেলা অক্টোবর থেকে সরকারি কর্মচারীদের কুড়ি শতাংশ ডি এ বাড়ছে। অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এক লক্ষ শূন‍্যপদ নিয়োগ করা হবে। তাতে ৩৩ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। তার মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ, ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি…

আরও পড়ুন
কলকাতা 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো!

বাংলার জনরব ডেস্ক : দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো কলকাতার রেড রোডে। এখানে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে ছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নিজে যোগ অভ্যাস করেছেন। একাধিক আসনের অনুশীলনে তাঁকে যোগ দিতে দেখা গিয়েছে। পরে তিনি যোগ-স্থানে ঘুরে ঘুরে বাকিদের অনুশীলন দেখেন। কারও কারও ভঙ্গি শুধরেও দেন স্বতঃপ্রণোদিত হয়ে। শনিবারই দু’দিনের রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরের অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন শনিবার বিকেলে। রাতে থেকেছেন লোকভবনে। তার পর রবিবার ভোরেই পৌঁছে গিয়েছেন রেড রোডে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সেখানেই…

আরও পড়ুন
কলকাতা 

ঘন্টাখানেকের ঝড়-বৃষ্টিতে জলমগ্ন কলকাতা চাঁদনীতে ভেঙে পড়লো গাছ

ঘণ্টাখানেকের ঝড়বৃষ্টিতে রবিবার সকালে কলকাতার বেশ কিছু জায়গায় জমেছে জল। কোথাও ভেঙে পড়েছে গাছ। চাঁদনি চকের রাস্তায় একটি গাছ ভেঙে পড়ায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল যান চলাচল। গাছটি একটি বিদ্যুতের তারের উপরে ভেঙে পড়ে। সে কারণে উদ্বেগ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পুরসভা, সিইএসই-র কর্মীরা। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সরানো হয় সেটি। এমনিতে রবিবারে রাস্তায় যানবাহন খুব একটা নেই। সে কারণে যানজট তেমন তৈরি হয়নি। তবে কিছু এলাকায় জল জমে দুর্ভোগ হয়েছে মানুষজনের। পূর্বাভাস ছিল, সেই মতো রবিবার সকালে আকাশ কালো করে ঝড়বৃষ্টি হয় কলকাতা-সহ আশপাশের…

আরও পড়ুন