কলকাতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে এখনই আগাম জামিন দিল না কলকাতা হাই কোর্ট। হাই কোর্ট জানিয়েছে, আগামী সোমবার সুমিতকে আর্থিক লেনদেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে। অভিষেকের আপ্তসহায়ক সুমিতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এফআইআর হয়েছে। তাঁকে খুঁজছে সিআইডি। যদিও খোঁজ মেলেনি সুমিতের। আগাম জামিন এবং রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন সুমিতের আইনজীবী। সুমিতের আগাম জামিন এবং রক্ষাকবচ সংক্রান্ত মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, ‘‘অভিযোগ উঠেছে, জালিয়াতির পরে আপনার কাছে টাকা গিয়েছে। সাক্ষী এবং অন্য অভিযুক্তেরাও তাই বলছেন। একটি দুষ্কৃতী চক্রের মদত দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি, জাল দলিল…

আরও পড়ুন
কলকাতা 

তারাতলা বিপর্যয়ে গুদামের মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করল পুলিশ

তারাতলা বিপর্যয়ে গুদামের মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে তারাতলা এলাকারই একটি আবাসন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ শম্ভুনাথের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। রাতেই গুদামের সুপারভাইজ়ার-সহ প্রায় ন’জনকে আটক করে তারাতলা থানায় জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। তার পর শম্ভু-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা হলেন পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, সুপারভাইজ়ার সৈয়দ মহম্মদ গুলজ়ার, গুদামে কর্মী জোগান দেওয়া (লেবার সাপ্লায়ার) দিবাকর ভান্ডারী এবং পুরসভায় গুদামের কাঠামোর নকশা (বিল্ডিং প্ল্যান) পাশ করাতে সাহায্য করা (ব্রোকার) আবদুল হামিদ। বৃহস্পতিবার সকালেও তারাতলায়…

আরও পড়ুন
কলকাতা 

দুপুর হতেই কলকাতার আকাশ মেঘে ঢাকা পড়ল, চলছে প্রবল বৃষ্টি

দুপুর হতেই কলকাতার আকাশ মেঘে ঢাকা পড়ল। ঘনঘন বাজও পড়তে শুরু করে। তার পরই শুরু হয় বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি এবং ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। মাঝে দু’-এক দিন রেহাই মিললেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সপ্তাহান্ত পর্যন্ত। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির কমলা সতর্কতা…

আরও পড়ুন
জেলা 

ভারী বৃষ্টির জেরে ফের ধস নামল উত্তরবঙ্গে ,১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ !

ভারী বৃষ্টির জেরে ফের ধস নামল উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির নিকটবর্তী সেবক করোনেশন সেতুর সামনে ধস নামে। যে রাস্তার উপরে ধস নামে, সেটি আবার ১০ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত। ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন বহু পর্যটক। দ্রুত ধস সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে প্রশাসন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দার্জিলিং পাহাড় এবং সমতলে টানা বৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে দেখা যায় করোনেশন সেতুর সামনে সেবক কালীমন্দিরের কাছে ধস নেমেছে। পাহাড় থেকে বিশাল আকৃতির পাথর নেমে আসায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে সিকিম…

আরও পড়ুন
কলকাতা 

‘কাউকে ছাড়া হবে না’, বিল্ডিং প্ল্যানে ফিরহাদের সহ পুর আধিকারিকদের সই দেখিয়ে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

জানুয়ারি মাসের ১৭ তারিখ তারাতলার গোডাউন প্ল্যানে অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। তাতে সই রয়েছে তৎকালীন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। এছাড়াও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদেরও সই রয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর হুঁশিয়ারি, “টাকা নিতে নিতে সিটি অফ জয় কলকাতাকে মৃত্যুপুরী বানিয়েছে তৃণমূল সরকার। এটা আপনাদের পাপের ফল। একাধিক দুর্ঘটনা থেকে কোনও শিক্ষা নেননি। এখানে প্রাক্তন মেয়রের সই আছে। কাউকে ছাড়া হবে না।” তারাতলায় নির্মীয়মাণ গোডাউন (Taratala Factory Collapse) ভেঙে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন ২০ জন। এ দিন বিধানসভায় তাঁদের আর্থিক…

আরও পড়ুন
জেলা 

৮৫ বছর বয়সে বিদায় নিলেন প্ৰখ্যাত শিল্পী ও বিদগ্ধ পন্ডিত আব্দুল হাই মিস্ত্রি

এস এম শামসুদ্দিন : হাওড়া জেলার উনসানি গ্রামের তথা হাওড়া জেলার প্ৰখ্যাত শিল্পী ও ইসলামী শাস্ত্রের বিদগ্ধ পন্ডিত আব্দুল হাই মিস্ত্রি গতকাল সকালে উনসানি গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জানাজার নামাজ আসর বাদ অনুষ্ঠিত হয়, উনসানি গ্রামের তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁর মরাদেহ সমাহিত করা হয়। বাংলার প্ৰখ্যাত আলেম ও পাঁশকুডা দারুল উলুম মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক কাসেমি সাহেব তাঁর আত্মার শান্তির জন্য দুআ করেন এবং অগাধ পাণ্ডিত্যের কথা বলতে গিয়ে বলেন আব্দুল হাই মিস্ত্রি সাহেব ছিলেন একজন চলমান লাইব্রেরি, আমি আমার লেখা একধিক বই লেখার সময়ে কোনও তথ্য…

আরও পড়ুন
কলকাতা 

অদিতি মুন্সিকে আগাম জামিন, স্বামীর রক্ষাকবচ বাতিল করল কলকাতা হাইকোর্ট

তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট। কিন্তু তাঁর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, দু’জনকেই তদন্তে সহযোগিতা করতে হবে। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন রাজারহাট-গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তাঁর স্বামী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন সঙ্গীতশিল্পী অদিতি। তাঁর স্বামী দেবরাজ বিধাননগর পুরসভার প্রভাবশালী কাউন্সিলর বলেই পরিচিত। বিগত ৫ বছরে ওই দম্পতির আয়ের সঙ্গে…

আরও পড়ুন
কলকাতা 

তারাতলায় ভেঙে পড়া গুদামের ভিতর থেকে আসছে মানুষের আর্তনাদ! মৃত ১৮,আটকে ১২-১৮

তারাতলায় ভেঙে পড়া গুদামের ভিতর আটকে রয়েছেন এখনও বেশ কয়েক জন। তাঁরা সংখ্যায় কত, তা এখনও স্পষ্ট নয়। তবে গুদামের লোহা এবং কংক্রিটের কাঠামোর নীচ থেকে এখনও মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সেনা। উদ্ধারকাজে হাত লাগিয়েছে তারা। আগে থেকেই ঘটনাস্থলে রয়েছেন দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল বা এনডিআরএফ-এর সদস্যেরা। বিকেল পৌনে ৫টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছোন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্ধারকাজে গতি আনতে একাধিক ক্রেন নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে। ৫০ টন পর্যন্ত ওজন তুলতে পারে, এমন হাইড্রোলিক ক্রেনও নিয়ে যাওয়া হয়েছে। ওই ক্রেনের সাহায্যে ভেঙে পড়া কাঠামোটিকে আটকে রাখা…

আরও পড়ুন
কলকাতা 

তারাতলায় ভেঙে পড়লো নির্মীয়মান গুদাম, এ পর্যন্ত উদ্ধার ১৪, কত জন এখনও আটকে ?

তারাতলায় ভেঙে পড়া নির্মীয়মাণ গুদাম থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ১৪ জনকে। তাঁদের গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে পৌঁছেছেন। তারাতলার ঘটনার খবর পেয়ে তিনি বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক বাতিল করে দিয়েছেন। ক্রেন দিয়ে ভেঙে পড়া লোহার বিম তোলার চেষ্টা চলছে। তার নীচেই আটকে আছেন শ্রমিকেরা। ঠিক কত জন আটকে আছেন, তা এখনও স্পষ্ট নয়। লোহার বিমে লেগে আছে রক্তমাংস। কলকাতা পুরসভার পুরকমিশনার স্মিতা পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, পুলিশের ডিসি-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

মেঘ বৃষ্টিতে মুখর ত্রিনেত্রার সাহিত্য আড্ডা 

সংবাদদাতা, বাংলার জনরব: গত ২০ জুন ২০২৬ শনিবার সন্ধ্যায় ত্রিনেত্রা সাহিত্য পত্রিকার মাসিক বৈঠক অনুষ্ঠিত হয় গড়িয়া দেশ গৌরব পাঠাগারে। পাঠাগারের গ্রন্থাগারিক মধুমিতা ভট্টাচার্যর ঐকান্তিক সহযোগিতায় ত্রিনেত্রা সাহিত্য পত্রিকার মাসিক বৈঠকটি কথা,গান, কবিতা ও গল্পে মুখর হয়ে ওঠে। উদ্যোক্তাদের তরফে এদিনের বৈঠকের বিষয় নির্ধারণ করা হয়েছিল ‘মেঘ বৃষ্টি ‘। বিষয়কে কেন্দ্র করেই উপস্থিত কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী তাঁদের নিজ নিজ অংশগ্রহণ সীমাবদ্ধ রেখেছিলেন। পূর্ব নির্ধারিত প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবারের এদিনের আড্ডায় যেমন উপস্থিত হয়েছিলেন সংগঠনের সদস্যরা তেমনি ছিলেন বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথিও। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যিক শিব শংকর বক্সী,…

আরও পড়ুন