কলকাতা 

গ্রেফতার সার্ভে পার্কের তৃণমূল নেতা ও প্রাক্তন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী!

বাংলার জনরব ডেস্ক : তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। সার্ভে পার্কের তৃণমূল নেতা তারকেশ্বর চক্রবর্তী কলকাতার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এ ছাড়া, পুরসভার ১১ নম্বর বরোর চেয়ারম্যানও ছিলেন তারকেশ্বর। শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তারকেশ্বরের বিরুদ্ধে মোট দু’টি এফআইআর ছিল সার্ভে পার্ক থানায়। তিনি গরফা-সন্তোষপুরের কালীকুমার মজুমদার রোডের বাসিন্দা। ১০৫ নম্বর এফআইআর-এ এই তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এ ছাড়া, অবৈধ ভাবে কাজে বাধা দেওয়া, আঘাত করা, সম্পত্তির ক্ষতি, বিবস্ত্র করার উদ্দেশ্যে মহিলার বিরুদ্ধে বলপ্রয়োগ, ভয় দেখানো, চুরি…

আরও পড়ুন
কলকাতা 

প্রাচীন জ্ঞানের ভাণ্ডার উন্মোচনে পালি ও ম্যানুস্ক্রিপ্ট স্টাডি, নতুন কোর্স চালু করছে ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশন

বিশেষ প্রতিনিধি : ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও প্রাচীন জ্ঞানের মূল উৎসগুলির মধ্যে অন্যতম হল পালি ভাষা এবং প্রাচীন পাণ্ডুলিপি। বৌদ্ধ সাহিত্য, দর্শন, ইতিহাস ও সমাজজীবনের অসংখ্য মূল্যবান তথ্য আজও সংরক্ষিত রয়েছে পালি ভাষা এবং বিভিন্ন পাণ্ডুলিপির মধ্যে। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং গবেষণার নতুন দিগন্ত খুলে দিতে একাধিক বিশেষ কোর্স চালুর ঘোষণা করল ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশন। সংস্থার প্রতিষ্ঠাতা, গবেষক ও হিস্টোরিওগ্রাফার সোমালি পান্ডার উদ্যোগে বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে Applied Pali এবং Manuscript Study-এর উপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স চালু ঘোষণা করা হয়। ক্লাসরুম এবং অনলাইন…

আরও পড়ুন
জেলা 

প্রবীণদের অধিকার ও মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা শিবির আয়োজন ডিএলএসএ হুগলির

মোল্লা জসিমউদ্দিন : বৃহস্পতিবার হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (ডিএলএসএ) স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংকল্প টুডে’-এর সহযোগিতায় বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এবং নালসা প্রণীত ‘জাগৃতি’ প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দিল্লি রোডস্থিত ফুলবাড়ি রেস্টুরেন্ট কাম রিসর্টে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শ্রী অসীমানন্দ মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক এবং শিক্ষারত্ন সম্মানপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী হাসমত আলি। জেলার বিভিন্ন বৃদ্ধাবাসের আবাসিক এবং অন্যান্য প্রবীণ নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের মূল বিষয় ছিল প্রবীণদের আইনগত অধিকার, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং…

আরও পড়ুন
দেশ 

রাম মন্দিরের দানের টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার ট্রাস্টের প্রধানের ঘনিষ্ঠ ৮ জন, পদত্যাগ করলেন চম্পত রাই

বিশেষ প্রতিনিধি : প্রথম অভিযোগটা তুলেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তাঁর অভিযোগ ছিল রাম মন্দিরের দানের টাকা চুরি হয়েছে। কিন্তু অখিলেশের এই অভিযোগ আসার পর প্রথমে অস্বীকার করে, উত্তর প্রদেশ সরকার পরে এফআইআর দায়ের করা হয়। আর এই এফআইআর দায়েরের পরেই রাম মন্দিরের দানের টাকা চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাম মন্দির ট্রাস্টের ঘনিষ্ঠ আটজনকে। এই ঘটনা সামনে আসার পর ট্রাস্টের প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন চম্পট রাই। সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবারই ইস্তফা দিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের এই দুই শীর্ষকর্তা। রাম মন্দিরে চুরির ঘটনার তদন্ত রিপোর্ট…

আরও পড়ুন
জেলা 

সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কুরুচি কর মন্তব্য করার দায়ে গ্রেফতার তমলুকের যুবক

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পুলিশ। ধৃতের নাম শেখ আব্দুল। বয়স ৪০ বছর। স্থানীয় সূত্রে খবর, ধৃত আব্দুলের বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুক থানার ধলহরা এলাকায়। কর্মসূত্রে এত দিন ওই যুবক গুজরাতের অহমদাবাদে থাকতেন। পুলিশের দাবি, কয়েক দিন আগে শেখ সাহিল নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে মুখ্যমন্ত্রী সম্পর্কে লাগাতার আপত্তিকর মন্তব্য করা হচ্ছিল। বিষয়টি পুলিশের নজরে আসে। তার পর গত ১৯ জুন তমলুক থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অন্য নামে ফেসবুক প্রোফাইল…

আরও পড়ুন
কলকাতা 

তারাতলায় ভেঙে পড়া গুদামের নকশায় কী সত্যিই অনিয়ম হয়েছিল? ফিরহাদ হাকিম কী বেআইনি নির্মাণের অনুমতি দিয়েছিলেন! একটি বিশ্লেষণ

বিশেষ প্রতিনিধি : তারাতলা কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করেছিলেন। অভিযোগ করেছিলেন তারাতলায় ভেঙে পড়া গুদামের নকশা ত্রুটিপূর্ণ বলে। বৃহস্পতিবার বিধানসভায় একটি নথি দেখিয়ে তিনি দাবি করেন, ত্রুটিপূর্ণ নকশায় ছাড়পত্র দিয়েছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম নিজেই। ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমিক প্রকাশিত হয়েছে,তাতে দেখা যাচ্ছে, মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির (এমবিসি) বৈঠকে গৃহীত প্রস্তাবে বিতর্কিত ওই কাঠামোর নকশায় কোনও রকম নির্মাণবিধি ভঙ্গ করা হয়নি বলে জানানো হয়েছিল। একই সঙ্গে বলা হয়েছিল, এই নকশা অনুমোদনের আগে বিল্ডিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অথবা মেয়রের সই বাধ্যতামূলক। ফিরহাদ নিজেই…

আরও পড়ুন
কলকাতা 

ছুটির দিনেও উচ্চপদস্থ কর্তাদের সাহায্য করতে পালা করে অফিস যেতে হবে কর্মীদের!

বিশেষ প্রতিনিধি : রাজ্য সরকারের সব দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজন মতো শনি, রবি বা অন্যান্য সরকারি ছুটির দিনেও আসতে হয় অফিসে। তাঁদের সহায়তার জন্য এ বার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের (পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট) বিভিন্ন সেলের (শাখা) কর্মীদেরও পালা করে ছুটির দিনগুলিতে অফিসে আসতে হবে। বৃহস্পতিবার দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের নির্দেশিকা জানাচ্ছে, উচ্চপদস্থ আধিকারিকেরা শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনেও সরকারি কাজ পরিচালনা করেন। সেই কারণে দফতরের বিভিন্ন শাখাকেও প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে হতে পারে। তাই দফতরের…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার শহরতলীতে নির্মীয়মান বেসরকারি বাণিজ্যিক বহুতলের কাজ পাঁচ মাস বন্ধ থাকবে, চলবে তদন্ত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

গার্ডেনরিচ, তারাতলার মতো একের পর এক বিপর্যয় থেকে শিক্ষা। আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার নির্মীয়মাণ বেসরকারি বাণিজ্যিক বহুতলের স্বাস্থ্যপরীক্ষায় নজর শুভেন্দু সরকারের। অডিট কমিটির স্বাস্থ্যপরীক্ষার জন্য আপাতত ১ মাস বন্ধ জি+৫ নির্মাণ। নকশা বড়সড় ত্রুটি পেলে বাতিল হতে পারে বহুতলের অনুমোদন। শুক্রবার পিডব্লুডি টেন্টে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন কোন জায়গায় অডিট কমিটির স্ক্যানারে, তা এদিন জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, একমাস কলকাতা পুর এলাকা, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, পূজালি, বারুইপুর, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং বালিতে বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ থাকবে।…

আরও পড়ুন
প্রচ্ছদ 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এ মহরম উপলক্ষে অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : উত্তর  ২৪ পরগনা বেড়াচাঁপা অঞ্চলে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে আজ বৃহস্পতিবার পবিত্র মহরম উপলক্ষে এক বিশেষ বক্তৃতা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইনস্টিটিউটের “ভাবনা সভাকক্ষে” অনুষ্ঠিত এই আয়োজনে অংশগ্রহণ করে মোট ছয়টি প্রাইমারি স্কুলের নির্বাচিত শিশু শিক্ষার্থীরা‌। মহরমের ওপর বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল অত্যন্ত আকর্ষণীয়। তাদের বক্তৃতার বিষয় ছিল- মহরমের প্রকৃত ইতিহাস, শিক্ষা এবং আমাদের করনিয়। এছাড়াও ছিল আশুরার দিনের ঘটনা, ইমাম হোসেনের ত্যাগ ও আমাদের প্রতিজ্ঞা। পবিত্র কুরআন থেকে কেরাত পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কেরাত পাঠ করে সেখ মোঃ…

আরও পড়ুন
কলকাতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে এখনই আগাম জামিন দিল না কলকাতা হাই কোর্ট। হাই কোর্ট জানিয়েছে, আগামী সোমবার সুমিতকে আর্থিক লেনদেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে। অভিষেকের আপ্তসহায়ক সুমিতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এফআইআর হয়েছে। তাঁকে খুঁজছে সিআইডি। যদিও খোঁজ মেলেনি সুমিতের। আগাম জামিন এবং রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন সুমিতের আইনজীবী। সুমিতের আগাম জামিন এবং রক্ষাকবচ সংক্রান্ত মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, ‘‘অভিযোগ উঠেছে, জালিয়াতির পরে আপনার কাছে টাকা গিয়েছে। সাক্ষী এবং অন্য অভিযুক্তেরাও তাই বলছেন। একটি দুষ্কৃতী চক্রের মদত দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি, জাল দলিল…

আরও পড়ুন