কলকাতা 

গভীর রাতে বুলডোজার চলল পার্ক সার্কাস স্টেশনে, হকার মুক্ত

এবার পার্কসার্কাস স্টেশনে নামল বুলডোজার। সোমবার গভীর রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার এই স্টেশনে চলল অবৈধ হকার উচ্ছেদ অভিযান (Hawker Eviction)। চলতি মাসের শুরুতেই পার্ক সার্কাস স্টেশনে অবৈধ হকার ও ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিল বলে প্রাথমিক খবর। এই অভিযান ঘিরে বিপুল সংখ্যায় পুলিশ, আরপিএফ, র‍্যাফ মোতায়েন ছিল। রাজ্যে পালাবদলের পর রেল স্টেশন এলাকাগুলিতে জবরদখল তোলার জন্য অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই হাওড়া, শিয়ালদহ, দমদম-সহ একাধিক স্টেশনে এই অভিযান চলেছে। এবার পার্ক সার্কাস স্টেশনেও চলল অভিযান। গতকাল, সোমবার রাত সাড়ে দশটার পর পার্ক সার্কাস স্টেশন চত্বর রেল পুলিশ ও র‍্যাফ ঘিরে…

আরও পড়ুন
কলকাতা 

বাংলার জনরবে প্রকাশিত খবরের জের? কনটেনারে ডিজেল কেনার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল শুভেন্দু সরকার!

বাংলার জনরব ডেস্ক : কন্টেনারে ডিজেল কিনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর নিষেধাজ্ঞা থাকল না। বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। মধ্য এশিয়ায় যুদ্ধ আবহে হরমুজ প্রনালী বন্ধ ছিল একসময়। তেল আসার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছিল। জ্বালানি সংকট যাতে না হয়, আতঙ্কে সাধারণ মানুষ যাতে বেশি তেল কিনতে না পারেন, সেজন্য কন্টেনার, পাত্রে তেল কেনা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ডিজেল সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছিল। এবার সেই নিষেধ কিছুটা শিথিল হল পশ্চিমবঙ্গে। এদিন এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে বার্তাও দিয়েছেন। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়তা, জরুরি পরিষেবার ক্ষেত্রে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

যুদ্ধ বিরতি হয়েও শেষ রক্ষা হলো না আমেরিকা ইরান ফের সংঘর্ষ!

আমেরিকার সেনাবাহিনীকে চূড়়ান্ত হুঁশিয়ারি দিয়ে দিল ইরান। বলা হল, শত্রুপক্ষের যে কোনও আগ্রাসনের পরিপ্রেক্ষিতে এ বার থেকে ‘বিধ্বংসী জবাব’ দেওয়া হবে। কোনও অজুহাতেই আর রেয়াত করা হবে না। শনিবার দক্ষিণ ইরানে আমেরিকার হামলার পর রবিবার ভোরে পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ করেছে তেহরান। রেভলিউশনারি গার্ড বাহিনী রাত ২টো থেকে ৩টের মধ্যে বোমা ফেলেছে কুয়েত এবং বাহরিনে। ওই দুই দেশে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, এখনও স্পষ্ট নয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবারই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, একটা সময়ের পর তাঁর দেশ আর সংযত থাকতে পারবে না। ইরানে যে কাজ তাঁরা…

আরও পড়ুন
কলকাতা 

দলের নাম, প্রতীক ভাঁড়িয়ে কর্মীদের বিভ্রান্ত করছে অভিযোগ করে থানায় এফ আই আর মমতার তৃণমূলের

দলের নাম, প্রতীক ভাঁড়িয়ে কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের নেতারা! এমন অভিযোগ তুলে দুই থানায় অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেসের মমতা গোষ্ঠী। তৃণমূল মমতা গোষ্ঠীর পক্ষে সাংসদ দোলা সেন কালীঘাট এবং নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। কালীঘাট তৃণমূলের তরফে ঋতব্রত ছাড়াও অরূপ রায়, জাভেদ খান, সন্দীপন সাহা, বিপ্লব মিত্রের নামোল্লেখ করে অভিযোগ জানানো হয়েছে। এই প্রসঙ্গে ঋতব্রত বলেন, “অভিযোগ যে কেউ জানাতেই পারেন। দেশে আইন এবং নির্বাচন কমিশন বলে কিছু ব্যাপার আছে। সেই আইন আর নির্বাচন কমিশনের উপর ভরসা থাকুক।” গত সোমবার (২২ জুন) নিউটাউনের একটি বিলাসবহুল…

আরও পড়ুন
কলকাতা 

আওয়ার অবলম্বনের অনবদ্য প্রয়াস !

নিজস্ব প্রতিনিধি: হুগলির স্বেচ্ছাসেবী সংস্থা “আওয়ার অবলম্বন”সম্প্রতি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার নয়াগ্রাম চাঁদাবিলা, সিংপুর ,ইসলামপুর, প্রভৃতি গ্রামে দুস্থদের মধ্যে অব্যবহৃত জামাকাপড় দান করে।। বস্ত্র দান অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন শেখ মুজিবর রহমান ( সম্পাদক) সলিল সিংহ রায় ,খোকা দাস ও পার্থসারথি বন্দ্যোপাধ্যায়। মূল অনুষ্ঠানটি হয় বিনপুর আনুষ্ঠানিক হলে। স্থানীয় মানুষজনের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।

আরও পড়ুন
দেশ 

থানার কন্ট্রোল রুমে পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুম্বন মহিলা কনস্টবলের! ভিডিও ভাইরাল হতেই যা ঘটলো!

থানার মধ্যেই পুরুষ সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ হলেন মহিলা কনস্টেবল। কম্পিউটারের সামনে বসে থাকা এক পুলিশকর্মীকে পিছন থেকে গলা জড়িয়ে ধরে একাধিক বার চুম্বনের অভিযোগ উঠেছে মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে। থানার ভিতরে থাকা সিসিটিভিতে ধরা পড়েছে যুগলের সেই প্রণয়ের দৃশ্যটি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি উত্তরপ্রদেশের জালাউনের। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই থানায় কর্মরত পুরুষ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, জালাউনের পুলিশ সুপার বিনয় কুমার সিংহ বৃহস্পতিবার ওরাই থানায় কর্মরত কনস্টেবল অরবিন্দ পটেলকে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন। তাঁর অপরাধ ছিল যে ২৪ জুন, বুধবার রাতে…

আরও পড়ুন
দেশ 

শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার TET প্রশ্নপত্র ফাঁস মহারাষ্ট্রে, স্থগিত পরীক্ষা

বাংলার জনরব ডেস্ক : ফের প্রশ্নপত্র ফাঁস। বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টেটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করল সরকার। রবিবার ওই রাজ্যে TET হওয়ার কথা ছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টা আগে ঠাণে থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ। তাতেই পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত। গোপন সূত্রে খবর পেয়ে ঠাণের একটি জায়গায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র উদ্ধার হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে ধৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত। প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর…

আরও পড়ুন
কলকাতা 

সারা বছর ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী পালনের উদ্যোগ রাজ্য সরকারের

রাজ‍্য রাজনীতি তথা প্রশাসনিক মহলে এক নজিরবিহীন ও অতীব তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করল শুভেন্দু অধিকারীর সরকার। রাজ‍্যের সমস্ত জেলা, ব্লক এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ‍্যালয় সহ নানা এডুকেশনাল ইনস্টিটিউটগুলিতে বছরভর সাড়ম্বরে উদযাপিত হতে চলেছে ডঃ শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী (Syama Prasad Mookerjee 125th Birth Anniversary)। নবান্নের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে এই মর্মে একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। নবান্ন (Nabanna) সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৩ জুন রাজ‍্য মন্ত্রিসভার (Cabinet Decision No 27) বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার ওপর ভিত্তি করেই ২৩ জুন তথ্য ও সংস্কৃতি বিভাগের অতিরিক্ত মুখ্য…

আরও পড়ুন
দেশ 

রাম মন্দিরের চুরি যাওয়া ৮০ লক্ষ টাকা উদ্ধার, গ্রেফতার ৮

অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir Scam) অনুদানের অর্থ নয়ছয় এবং মারাত্মক আর্থিক দুর্নীতির অভিযোগে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার এই বিতর্ক এক নজিরবিহীন মোড় নেয়, যখন মন্দির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আটজনকে পুলিশ গ্রেফতার করে এবং তাদের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৮০ লক্ষ টাকা নগদ। এই চরম কেলেঙ্কারির (Ram Mandir Trust Scam) আবহেই নৈতিক দায় স্বীকার করে রাম মন্দির ট্রাস্টের দুই শীর্ষ ও প্রভাবশালী সদস্য নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। গোটা ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, যখন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে দায়ের করা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘর্ষবিরতির চুক্তি, শান্তি ফিরবে?

ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘর্ষবিরতির চুক্তি সম্পন্ন হল আমেরিকার মধ্যস্থতায়। চুক্তি অনুযায়ী, লেবাননের ভূখণ্ড থেকে সেনা সরিয়ে নেবে ইসরায়েল। আর তারপর ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে লেবাননের সেনা। কিন্তু শান্তি কি ফিরবে? সংশয় থেকেই যাচ্ছে। কেননা হেজবুল্লাহ জানিয়েছে, তারা চুক্তির বাস্তবায়নে কোনও রকম সহায়তা করবে না। সেই সঙ্গেই গৃহযুদ্ধের হুঁশিয়ারিও দিতে দেখা গিয়েছে তাদের। লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াদ ও ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার শুক্রবার ওয়াশিংটনে চুক্তি স্বাক্ষর করেন। এরপরই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দাবি করেন, এই যাত্রা যতই কঠিন হোক না কেন, তা গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ”এটা শুরুর শুরু। এখনও…

আরও পড়ুন