কলকাতা 

গার্ডেনরিচে তিন আধুনিক যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রবিবার ২১ শে জুন আন্তর্জাতিক যোগা দিবসে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে আধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, “এই তো সবে শুরু।” তিনি আরও বলেন, “বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে। বাংলা থেকেই আত্মনির্ভর, সুরক্ষিত ভারতের কার্যক্রম হচ্ছে। প্রতিরক্ষায় শক্তিশালী হতে গেলে জলপথে শক্তিধর হতেই হবে।” এই মুহূর্তে যুদ্ধআবহে গোটা বিশ্বের অর্থনীতিরই অস্থির অবস্থা। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) জানিয়ে দিলেন, বাইরের খোলা বাজার থেকে নয়, ভারত এবার নিজের শক্তি, প্রযুক্তি, শ্রমের মাধ্যমে শক্তিধর হয়ে উঠবে। সাধারণত জলপথে শক্তি বাড়ানো প্রত্যেক দেশেরই প্রাধান্য থাকে। ভারতের তিন দিকে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

মমতাকে ছাড়লেন মোশারফ!

বিশেষ প্রতিনিধি : কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদে বসিয়েছিলেন উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে। এই মোশারফ হোসেন সবচেয়ে অযোগ্য অদক্ষ একজন সংগঠক সেই সংগঠকের হাতে সংখ্যালঘু সেলের মত একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদের দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যায় মমতা নয় এই দায়িত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অযোগ্য এই সংখ্যালঘু সেল এর সভাপতি এমন কিছু কাজ কর্ম করেছিলেন গত বিধানসভা নির্বাচনের আগে যার ফলে মমতাকে সংখ্যালঘু ভোট হারাতে হয়েছে। তবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট হওয়ার কারণে ফের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি হয়েছিলেন। আর আজ রবিবার ২১…

আরও পড়ুন
কলকাতা 

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়কর আবাসন, পূর্বায় বিশেষ যোগ শিবির

বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ ২১ জুন, কলকাতার আয়কর আবাসন, পূর্বায় অনুষ্ঠিত হল বিশেষ যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচি। আয়কর আবাসন, পূর্বা এবং উৎকর্ষে আরোহণের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “Yoga for Healthy Ageing” বা “সুস্থ বার্ধক্যের জন্য যোগচর্চা”। আবাসনের মাঠে কর্মী, অফিসার এবং তাঁদের পরিবারের সদস্যরাও যোগাভ্যাসে অংশ নেন। বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বয়স্কদের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি এবং জীবনযাত্রার মান উন্নয়নে নিয়মিত যোগচর্চা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। সকাল ৭টা থেকে শুরু হওয়া…

আরও পড়ুন
জেলা 

রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসায় পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস পালন

নিজস্ব প্রতিনিধি-রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসার উদ্যোগে 20 শেষ জুন পশ্চিমবঙ্গ দিবস এবং একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। পশ্চিমবঙ্গ দিবস পালন অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা কুইজ প্রতিযোগিতা করে পশ্চিমবঙ্গের উপর। এছাড়া পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন মাদ্রাসার সেক্রেটারি সাংবাদিক নৌশাদ মল্লিক শিক্ষক পান্থ মল্লিক ও বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীরা আন্তর্জাতিক যোগ দিবসে ছাত্র-ছাত্রী এবং সেক্রেটারি 77 বছর বয়সী নৌশাদ মল্লিক নানারকম যোগ ও প্রাণায়াম করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিদ্যালয়ের কর্মী ও যোগ শিক্ষক সুরজিৎ ভট্টাচার্য। ধনিয়াখালি ভিডিও অফিস এবং হসপিটালে স্টাফেরাও…

আরও পড়ুন
জেলা 

পেট্রোল পাম্পে তেল পাচ্ছে না চাষিরা !

নিজস্ব প্রতিনিধি: পেট্রোল পাম্পে হয়রানির মুখে চাষি থেকে সাধারণ মানুষ। ব্যারেল, কন্টেনার, জার, বোতল জাতীয় কোন জায়গায় তেল দিচ্ছে না পাম্পগুলি। ফলে সমস্যায় পড়তে হচ্ছে চাষীদের।পাম্প কর্তৃপক্ষ বলছে তাদের কিছু করার নেই, পেট্রোলিয়াম মন্ত্রক থেকে নির্দেশ জারি হওয়ার কারণেই খোলা জারে তারা তেল দিতে পারছে না। তবে পেট্রোলিয়াম এক্সক্লুসিভ সেফটি অর্গানাইজেশন- পেসো অনুমোদিত জার হলে সেক্ষেত্রে তেল নিতে পারবেন ক্রেতারা। দেশজুড়ে জারি হওয়া নির্দেশিকায় সবথেকে ক্ষতির মধ্যে পড়ছেন চাষিরা। কৃষিক্ষেত্রে বেশিরভাগ সময় জারে করে তেল নিয়ে যেতে হয় চাষীদের, তারপর সেই তেলের মাধ্যমে জলের মেশিনসহ কৃষিজ ও নানা মেশিন কে…

আরও পড়ুন
জেলা 

মোদির মুখে ‘ক্যালকাটা কিলিং-নোয়াখালি দাঙ্গা’, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তিতে শ্যামাপ্রসাদের অবদান স্মরণ

ভারতের এক অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের অন্তর্ভূক্তি ঘটেছিল রক্তাক্ত ইতিহাসের মধ্যে দিয়ে। সেই রক্তে লেখা ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালি দাঙ্গা’। রক্তাক্ত হয়ে হিন্দু বাঙালিকে রক্ষা করার নায়ক ছিলেন গোপাল পাঠা। পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ১৯৪৬ সালের সেই ইতিহাসের কথা মনে রাখেননি প্রায় কেউই। কারণ, ইচ্ছে করে এসব অধ্যায় বঙ্গবাসীর কাছে গোপন রাখা হয়েছিল সরকারি মদতে। আজ, রাজ্যের প্রথম পশ্চিমবঙ্গ দিবস পালন করতে এসে এভাবেই বিগত সরকারগুলিকে তুলোধোনা করে শ্যামাপ্রসাদের অবদানের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার, তারকেশ্বরের অনুষ্ঠানে তাঁর ভাষণের অধিকাংশ জুড়ে…

আরও পড়ুন
কলকাতা 

সই জাল কাণ্ডে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডি

এ বার বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডি। শনিবার সকালে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থার দুই সদস্যের একটি প্রতিনিধি দল ভবানীপুরে শোভনদেবের বাড়িতে যায়। সূত্রের খবর, এক ঘণ্টার বেশি সময় তাঁরা ওই বাড়িতে ছিলেন। বিধানসভায় সই জাল কাণ্ডে প্রবীণ নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শোভনদেবের সঙ্গে কথা বলে বেরিয়ে যান সিআইডি আধিকারিকেরা। শোভনদেব জানিয়েছেন, যে কোনও ধরনের তদন্তে সহযোগিতা করতে তিনি প্রস্তুত। তবে যাঁরা এই ঘটনায় অভিযোগ জানিয়েছে, তাঁদেরও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। শোভনদেবের কথায়, ‘‘আমি তদন্তে ২০০ শতাংশের বেশি সহযোগিতা করব। তবে যাঁরা এই অভিযোগ করেছেন, তাঁদেরও…

আরও পড়ুন
কলকাতা 

আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি আইপিএস বিনীত, ইন্দিরা, অভিষেক

আরজি কর-কাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব করে সিবিআই। তাঁর সঙ্গেই তলব করা হয় আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তকে। শুক্রবার সিবিআইয়ের দফতরে হাজিরা দেন তিন জনই। সিবিআই সূত্রে খবর, তিন জনের বয়ান রেকর্ড করা হয়েছে। প্রসঙ্গত, তিন জনকেই সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছিল। ২০২৪ সালের অগস্ট মাসে আরজি করে যখন চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তখন ইন্দিরা ছিলেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল)। অভিষেক ছিলেন কলকাতা পুলিশের ডিসি (নর্থ)। নতুন সরকার ক্ষমতায় এসে কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই তিন জনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করে। আরজি কর-কাণ্ডের সময় তাঁদের…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিল পুলিশ। জানিয়েছে, তদন্তের স্বার্থে আপাতত ওই তিনটি অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বা লেনদেন বন্ধ করা হোক। ওই তিনটি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল বিধায়কের করা এফআইআরের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে পুলিশ। তৃণমূলের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রাখার অনুরোধ জানিয়ে অরূপ বিশ্বাস যে বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন, সে খবর বৃহস্পতিবার প্রকাশ্যে আসে। অরূপ দলের কোষাধ্যক্ষ ছিলেন। ৫ জুন সাংগঠনিক রদবদলে তাঁর বদলে রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করা হয়। কিন্তু ব্যাঙ্কের নিয়ম মেনে এখনও তাঁকে ‘সিগনেটরি’ বা…

আরও পড়ুন
প্রচ্ছদ 

প্রবল বৃষ্টিতে শহর কলকাতা জলমগ্ন!

সক্রিয় হয়ে গিয়েছে মৌসুমি বায়ু। বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা। আষাঢ়ের প্রথম দিবসে বৃষ্টি না হলেও প্রথম সপ্তাহেই তার দেখা মিলল। শুক্রবার সকাল থেকে ঘন কালো মেঘে ঢাকল শহরের আকাশ। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিও হয়েছে। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই শহরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। ইএম বাইপাস, মা ফ্লাইওভারে যানজটের কারণে গাড়ির গতি খুব মন্থর। এরই মধ্যে, কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত হয়েছেন ২ জন গ্রাউন্ড স্টাফ। ফ্লাইট থেকে মালপত্র নামানোর সময় বিমানবন্দরের ভেতরেই বজ্রপাতে আহত হন ওই ২…

আরও পড়ুন