কলকাতা 

যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়!

বাংলার জনরব ডেস্ক : যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার কলকাতা হাই কোর্টের প্রশ্নের প্রেক্ষিতে এমনটাই জানাল রাজ্য। রাজ্যের বিজেপি সরকারের তরফে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে কারও উপস্থিতি বাধ্যতামূলক নয়। সরকারি কর্মচারীদের কেউ উপস্থিত না-হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না বলেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের দফতর থেকে ১৪ জুন একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। ওই নির্দেশিকায় বলা হয়েছিল, রাজ্য সরকারের সমস্ত স্তরের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড (চুক্তির মাধ্যমে অন্য সংস্থার যে কর্মীরা সরকারের কাজ করেন) কর্মী এবং সাম্মানিকের বিনিময়ে যাঁরা কাজ করেন,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘ভুলে যাবেন না, আপনাদের বন্ধু বলতে শুধু আমরাই’! ইরানের সঙ্গে চুক্তির পর নেতানিয়াহুকে কার্যত হুশিয়ারি দিয়ে বললেন ভান্স

আমেরিকা-ইরান যুদ্ধবিরতি সমঝোতাপত্র সইয়ের পরেই বৃহস্পতিবার বিরোধিতার সুর ভেসে এসেছিল তেল আভিভ থেকে। শুক্রবার তার জবাব দিল ওয়াশিংটন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে হুঁশিয়ারি দিয়ে বললেন, “ভুলে যাবেন না, বিশ্বে আপনাদের একমাত্র শক্তিশালী মিত্ররাষ্ট্র আমরাই। আমি যদি ইসরায়েল মন্ত্রিসভার সদস্য হতাম, তা হলে হয়ত আমি সেই একমাত্র শক্তিশালী মিত্রকে আক্রমণ করতাম না, যে পুরো পৃথিবীতে এখনও আমার পাশে রয়েছে।” নেতানিয়াহুর সরকার আমেরিকা-ইরান শান্তিচুক্তির কিছু শর্ত সম্পর্কে বারবার ভুল উপস্থাপনা করে তার বিরোধিতা করছে বলে অভিযোগ তুলে ভান্স বলেন, ‘‘এই মুহূর্তে গোটা বিশ্বে ডোনাল্ড ট্রাম্পই…

আরও পড়ুন
কলকাতা 

মমতার নিরাপত্তা কমানো হয়নি তবে পছন্দের লোক পাওয়া যাবে না কুনালদের স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থার কোনোরকম ভাবেই কমানো হয়নি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন ছয় বিধায়ক। কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব, রহিম বক্সী, রুকবানুর রহমান— শুভেন্দুর সঙ্গে দেখা করতে যাওয়া এই ছয় বিধায়কই মমতাপন্থী বলে পরিচিত। মুখ্যমন্ত্রী যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা হচ্ছে, যা পাওয়া যাবে না। বুধবার রাতে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, প্রথম কলকাতার শাশ্বত, এক নজরে প্রথম ১০

বাংলার জনরব ডেস্ক : আজ ১৮ই জুন বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। পরীক্ষা নেওয়ার ২৫ দিন পর এই ফল প্রকাশিত হল। মেধাতালিকায় একেবারে প্রথমেই রয়েছেন কলকাতার শাশ্বত বন্দ্যোপাধ্যায়। এছাড়া ভিনজেলার বেশ কয়েকজন রয়েছেন মেধাতালিকায়। চলতি মাসের শেষেই শুরু হতে পারে কাউন্সেলিং। প্রথম – শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক) নালন্দা অ্যাকাডেমি দ্বিতীয় – সৌঋদ্ধ মণ্ডল (বিষ্ণুপুর) বিবেকানন্দ মিশন স্কুল, জোকা তৃতীয় – উমঙ্গ ভুট (রানিগঞ্জ) পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল চতুর্থ – রাহুল কোনার (নিউটাউন) দিল্লি পাবলিক স্কুল পঞ্চম – সর্বান ভট্টাচার্য (বীজপুর) গার্ডেন হাই স্কুল ষষ্ঠ – আরহা ভট্টাচার্য (চন্দ্রকোণা) চন্দ্রকোণা জিরাট হাইস্কুল সপ্তম…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন গোটা রাজ্যে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সময় বাদে অন্য সময়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। জেলায় জেলায় বজ্রপাতেরও সতর্কতা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে দমকা হাওয়া। কলকাতা এবং হাওড়ায় এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই জেলাতেই। এই দুই জেলা এবং দুই উপকূলীয় জেলা (পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা) বাদে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকা এবং ইরানের মধ্যে বহুপ্রতীক্ষিত শান্তিচুক্তি স্বাক্ষরিত হল

অবশেষে আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হল। বুধবার সমঝোতাপত্রে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। দুই দেশের আধিকারিকেরা জানিয়েছেন, সমঝোতাপত্রে ডিজিটাল স্বাক্ষর করেছেন দুই প্রেসিডেন্ট।আমেরিকার তরফে জানানো হয়েছে, জি৭ সম্মেলনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে নৈশভোজ করছিলেন ট্রাম্প। সেখানে তিনি সমঝোতাপত্রের নথিতেও সম্মতিসূচক স্বাক্ষর করেন। চুক্তি হওয়ার বিষয়টি জানিয়েছে তেহরানও। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই সে দেশের সরকারি সংবাদসংস্থা আইআরএনএ-কে বলেছেন, “দুই দেশের মধ্যে মধ্যস্থতা করা পাকিস্তান সমঝোতাপত্রের যে খসড়া পাঠিয়েছিল, তা চূড়ান্ত হয়েছে। দুই প্রেসিডেন্ট (ট্রাম্প এবং পেজেশকিয়ান) তাতে স্বাক্ষর করেছেন। তা…

আরও পড়ুন
কলকাতা 

বিধানসভার বিরোধী দলনেতা পদ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট,২৮ জুলাই পরবর্তী শুনানি

বিধানসভার বিরোধী দলনেতার পদ সংক্রান্ত মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই থাকছেন বিরোধী দলনেতার পদে। স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্তই আপাতত বহাল থাকছে। স্পিকারের সিদ্ধান্তের উপর বৃহস্পতিবার কোনও হস্তক্ষেপ করল না আদালত। হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাও জানিয়েছেন, আগামী ২৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিধানসভা ভোটে ভরাডুবির পরে তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন দেখা দিয়েছে। ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন তৃণমূলের অধিকাংশ বিধায়ক। দলীয় নেতৃত্বের তরফে পরিষদীয় দলনেতা হিসাবে বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা…

আরও পড়ুন
কলকাতা 

বৈধ হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে, এখনই উচ্ছেদ নয় নির্দেশ হাইকোর্টের

বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনি, গুমা, বনগা, দুর্গানগর, মথুরাপুর, যাদবপুর-সহ যতগুলি স্টেশনসংলগ্ন এলাকায় রেলের উচ্ছেদের নোটিস নিয়ে মামলা হয়েছে, জুন মাস পর্যন্ত সেখানে নতুন করে আগের নোটিস কার্যকর করা যাবে না। বুধবার রেলের জমিতে জবরদখল উচ্ছেদ সংক্রান্ত ২৫ টি মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এই মামলায় আদালতের বক্তব্য, আপাতত উচ্ছেদ করা যাবে না। জমির অবস্থান ও রেকর্ড দেখা ছাড়াও আগামী দিনে প্রতিটি মামলার ক্ষেত্রে কেন নোটিস জারি হয়েছে, তার ব্যাখ্যা দেবে রেল। এর মধ্যে যাঁদের কোনও সময়ে রেল বসার অনুমতি দিয়েছিল (বৈধ হকার) এমন ক্ষেত্রে আগামী দিনে রেল তাদের…

আরও পড়ুন
দেশ 

অভিষেকের উপর থেকে রক্ষাকবচ তুলে নিল আদালত!

পাঁচ বছর আগে আকাশ বিজয়বর্গীয়ের করা একটি মানহানির মামলায় জারি করা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ তুলে নিল মধ্যপ্রদেশ হাই কোর্ট। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবার আদালতে এই মামলার শুনানিতে আবেদনকারীর পক্ষে কোনও আইনজীবী উপস্থিত না-থাকায় এবং মামলার সওয়াল না-হওয়ায়, সিঙ্গল বেঞ্চ অভিষেকের অন্তর্বর্তিকালীন আইনি সুরক্ষার মেয়াদ আর বাড়ায়নি এবং স্থগিতাদেশ তুলে নেয়। অভিযোগ, ২০২০ সালের নভেম্বর মাসে ডায়মন্ড হারবারের একটি রাজনৈতিক জনসভা থেকে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে মধ‍্যপ্রদেশের তৎকালীন বিজেপি বিধায়ক আকাশের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিষেক। বিজেপির পক্ষ থেকে তাঁকে ‘ভাইপো’ সম্বোধন করা নিয়ে…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বসিরহাটে সমুদ্র অ্যাকাডেমির কবি প্রণাম

সংবাদদাতা বাংলার জনরব: গত ১৩.০৬.২৬ পড়ন্তবেলা থেকে রাত পর্যন্ত এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসিরহাট সাঁইপালা সুভাষ পল্লিতে স্থানীয় “সমূদ্র অ্যাকাডেমি”র তরফে উদযাপিত হলো রবীন্দ্র নজরুল জয়ন্তী। বসিরহাট পি.সি.এম বিদ্যালয় সংলগ্ন প্রাচী ভবনে আলোচনা, গান, কবিতা, গীতি আলেখ্য ও শ্রুতি নাটকে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার এক ঝাঁক কবি সাহিত্যিকের পাশাপাশি বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট ঔপন্যাসিক ড. সিরাজুল ইসলাম ঢালী, বিশিষ্ট কবি আলমগীর রাহমান, সুপরিচিত কথাশিল্পী সেখ আব্দুল মান্নান ও ড: রবিউল ইসলাম । সমুদ্র অ্যাকাডেমির সম্পাদিকা বিশিষ্ট কবি ও সংগীত শিল্পী তুহিনা হক এবং…

আরও পড়ুন