আন্তর্জাতিক 

‘বাণিজ্যচুক্তি নিয়ে কাজ করছি আমরা’, মোদীর সঙ্গে বৈঠকের পর জানালেন ট্রাম্প

দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি রূপায়ণের লক্ষ্যে কাজ করছে ভারত এবং আমেরিকা। বুধবার ফ্রান্সের এভিয়ঁ-লে-বঁ শহরে জি-৭ শীর্ষসম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পার্শ্ববৈঠকের পরে এ কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বাণিজ্যচুক্তির শর্ত নিয়ে দর কষাকষির ক্ষেত্রে মোদী অত্যন্ত দক্ষ বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণা, ‘‘নরেন্দ্র মোদীর ভারতে যদি হামলা হয়। তা হলে নয়াদিল্লির পাশে দাঁড়াবে আমেরিকা। যদি কেউ সেই মানুষটিকে (মোদী) আক্রমণ করে, আমরা সেখানে থাকব।’’ মোদীর দর কষাকষির দক্ষতার তারিফ করে ট্রাম্প বলেন, “তিনি দেখতে সবচেয়ে সুন্দর মানুষ। যেন একজন দেবদূত। কিন্তু আসলে তিনি খুবই কঠিন। তিনি একজন…

আরও পড়ুন
প্রচ্ছদ 

বিরোধী দলনেতা মামলার শুনানি শেষ রায়দান স্থগিত, বিচারপতির পর্যবেক্ষণে ঋতব্রত ও স্পিকার অস্বস্তিতে!

বিশেষ প্রতিনিধি : বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে বিধানসভার স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার শুনানি আজ বুধবার শেষ হয়েছে। শুনানির শেষ দিনে ফের হাইকোর্ট কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দেন বিধানসভার স্পিকারের কাছে। তবে এদিন রায়দান হয়নি পরে হবে বলে জানা গেছে। বুধবার শুনানির প্রথমেই তৃণমূলের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাল অধিবেশন শুরু হচ্ছে। কোনও ভোটের বিষয় হলে কে সিদ্ধান্ত নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতব্রত? মমতা কারণ তিনি পলিটিক্যাল পার্টি। এরপর স্পিকারকে কার্যত প্রশ্নবানে বিদ্ধ করেন বিচারপতি। বিচারপতি বলেন, ‘এখনও পর্যন্ত আদালত উত্তর পেল না,…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ!

পুরী থেকে গ্রেফতার তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ। রাজ্য ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে সুশান্তের বিরুদ্ধে। তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। এর আগে তাঁর গাড়ির চালককেও ওড়িশা বর্ডার থেকে গ্রেফতার করা হয়েছিল। ১০৮ নম্বর ওয়ার্ড অর্থাৎ কসবা এলাকার কাউন্সিলর সুশান্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এফআইআর দায়ের করা হয়। তারপর থেকেই পলাতক ছিলেন এই তৃণমূল নেতা।তাঁকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে পুরী থেকে গ্রেফতার করা হল তাঁকে। কী করে জালে পড়লেন সুশান্ত? জানা গিয়েছে, পুরীতে অন্য একটি সিম ব্যবহার করছিলেন এই তৃণমূল নেতা।…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী!

কলকাতা থেকে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার পুরনো একটি মামলার সূত্রে তাঁকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে যে, ভোট-পরবর্তী হিংসার মামলাতেই দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়নকে গ্রেফতার করা হয়েছে। ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট-পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে উদয়নের বিরুদ্ধে। ভোট-পরবর্তী হিংসা ছাড়াও তাঁর বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে। পুলিশের অন্য একটি সূত্রের দাবি, প্রতারণা সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে উদয়নকে। ওই সূত্রের দাবি, ফুলবাগান থানায় নিয়ে…

আরও পড়ুন
জেলা 

ফলতায় অশান্তি সৃষ্টির দায়ে জাহাঙ্গীরের স্ত্রী সহ দোষীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ধারায় মামলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার ফলতায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে যারা আক্রমণ করতে গিয়েছিল তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ ওই এলাকার জনকল্যাণ শিবির পরিদর্শন করার পর পুলিশ এবং প্রশাসনকে এই নির্দেশ দেন। প্রসঙ্গত, মঙ্গলবার ফলতার ধৃত তৃণমূল নেতা ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান এক দল লোকজন। জাহাঙ্গিরের স্ত্রীর নেতৃত্বে তাঁরা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন বলে অভিযোগ। তবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বুধবার ফলতায় জলকল্যাণ শিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখান থেকেই তিনি মঙ্গলবারের ঘটনার কথা উল্লেখ করেন।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

“আমেরিকা না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না। আমি না থাকলে ওরা থাকতই না, কারণ অন্য কোনও প্রেসিডেন্ট যে কাজ করতে রাজি ছিলেন না, সেই কাজ আমি করেছি” : ট্রাম্প

আমেরিকা-ইরান শান্তিচুক্তি নিয়ে সোমবার ইসরায়েল বিবৃতি দিয়েছিল— ‘ট্রাম্পের কথা মানতে বাধ্য নই’। এবার পালটা ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ‘আমি পাশে না থাকলে, ইজরায়েলের অস্তিত্বই থাকত না।” ট্রাম্পের এই বক্তব্যের পর ইরান আমেরিকা শান্তি চুক্তির নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতপার্থক্য প্রকাশ্যে চলে এল। জি৭ শীর্ষ সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাশে বসে ট্রাম্প বলেন, “আমেরিকা না থাকলে ইজরায়েলের অস্তিত্ব থাকত না। আমি না থাকলে ওরা থাকতই না, কারণ অন্য কোনও প্রেসিডেন্ট যে কাজ করতে রাজি ছিলেন না, সেই কাজ আমি করেছি।” যোগ করেন, “অনেক…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি ঘোষণার পরও লেবাননে  ইসরাইলি হামলা চলছে, মৃত ৪, শান্তির পথে বাধা?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি ঘোষণার পরও লেবাননে  ইসরাইলি হামলা চলছে। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ইরান ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বলেছে, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না করলে ইসরাইলকে কঠোর জবাব দেবে ইরান। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ গভর্নরেটে একাধিক ইসরাইলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় বার্তাসংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (১৬ জুন) মাইফাদুন এলাকায় দুটি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সমঝোতা চুক্তির আগে ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা চুক্তি স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত দুই মাসব্যাপী মার্কিন নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন কূটনীতিক। মঙ্গলবার (১৬ জুন) ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বলেন, অবরোধ প্রত্যাহার ছিল তেহরানের অন্যতম প্রধান দাবি। তার ভাষায়, ‘অবরোধ প্রত্যাহারের বিষয়টি আমরা শুরু থেকেই জোর দিয়েছিলাম। এখন তা শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই অবরোধ তুলে নেওয়া হয়েছে।’ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ জানান, তিনি ইরানের ওপর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা বানচাল করল এফবিআই,গ্রেফতার ৫

হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টকে কেন্দ্র করে ভয়াবহ হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এ ঘটনায় চারটি অঙ্গরাজ্য থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। প্রসিকিউটরদের অভিযোগ, হামলার পরিকল্পনায় বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে আশপাশের ভবনগুলোতে আঘাত হানা এবং পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা ছিল। আতঙ্কে ছুটতে থাকা জনতাকে স্নাইপার দলের দিকে ঠেলে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। এরপর দ্বিতীয় ধাপে হামলাকারীদের একটি দল হোয়াইট হাউসের ফটকে হামলা চালানোর কথা ছিল। গ্রেফতার হওয়া পাঁচজন হলেন—ওহাইওর ১৯ বছর বয়সী টাইসেন…

আরও পড়ুন
কলকাতা 

স্বচ্ছতা অভিযানে অংশ নিয়ে ঝাঁটা হাতে বাগবাজারে গঙ্গার ঘাট পরিষ্কার করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল ও তাপস রায়

রাজ্যের গঙ্গার ঘাটগুলিকে দূষণমুক্ত করতে উদ্যোগী রাজ্য সরকার। সেই স্বচ্ছতা অভিযানের কর্মসূচি হিসাবে বুধবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু পৌঁছে গেলেন কলকাতার বাগবাজারে গঙ্গার ঘাটে। তাঁর সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়। বাগবাজার ঘাটে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু প্রথমে বৃক্ষরোপণ করেন। তার পর সেখানে মন্দিরে বিগ্রহে মাল্যদান করেন। পুজো করেন। গঙ্গার ঘাট পরিদর্শন করেন। তার পর ঝাঁটা হাতে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়েন। এই কাজে একে একে হাত লাগান অগ্নিমিত্রা এবং তাপসও। গঙ্গা এবং গঙ্গার ঘাটগুলিকে আবর্জনা এবং দূষণমূক্ত রাখতে বছরভর এই ধরনের কর্মসূচি চলবে বলে…

আরও পড়ুন