কলকাতা 

বিজেপি সরকারের প্রথম বাজেটে বাজিমাত কল্পতরু শুভেন্দু!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম বাজেট কল্পতরু। কার্যত সব গোষ্ঠী কে সন্তুষ্ট করার উদ্যোগ নেয়া হয়েছে এই বাজেটে। সরকারি কর্মচারী থেকে শুরু করে সমস্ত স্তরে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগামী পহেলা অক্টোবর থেকে সরকারি কর্মচারীদের কুড়ি শতাংশ ডি এ বাড়ছে। অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

এক লক্ষ শূন‍্যপদ নিয়োগ করা হবে। তাতে ৩৩ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। তার মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ, ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে ৫ বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী ২ বছরের জন্য বহাল থাকবে।

রাজ্যে মোট ঋণ রয়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকার। ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন।

রাজ্যে চালু থাকা সকল সামাজিক সুরক্ষাপ্রকল্প অব্যাহত থাকবে। ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে।”

রাজ্য বাজেট পেশ করা শুরু করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বললেন, “আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ