বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন
বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের “আনন্দ দান সভাকক্ষে” প্রভাতী প্রতিক্ষণ হতে শিশু শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে শারীরিক ও মানসিক বিকাশের জন্য এবং শারীরিক ভারসাম্য বজায় রাখতে আনন্দদায়ক ও সহজ যোগব্যায়াম প্রদর্শন করান সন্মানিত রাজ্যের অন্যতম ব্রতচারী নায়েক মাষ্টার অফ ট্রেনার ও বিএমসিআই এর শারীর শিক্ষক আলম জীর নেতৃত্বে প্রদর্শিত হয়। যেমন প্রাণায়াম ধ্যানের মধ্যে প্রজাপতি আসন,
বৃক্ষাসন,ভূজঙ্গাসন ইত্যাদি।
ছিল ফুসফুস ভালো রাখতে এবং মনোযোগ বাড়াতে “ভ্রমরী প্রায়াণাম”।
সহকারী প্রধান শিক্ষিকা নার্গিস সুলতানার নেতৃত্বে নার্সারি বিভাগের শিশু শিক্ষার্থীদের নিয়ে গাছের মতো দাঁড়িয়ে গল্প বলা, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চলা ও সিংহের মতো গর্জন প্রদর্শিত করেন। এতে করে শিক্ষার্থীরা দারুণ হাসি খুশিতে- আনন্দ উপভোগ করতে থাকে।
শিক্ষিকা নার্গিস নাহার সুলতানা মাইন্ডফুলনেস বাড়াতে প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে ধৈর্য্য ও মানসিক প্রশান্তি বাড়াতে পাঁচ মিনিটের মিউজিক্যাল মেডটেশন করত হালকা ও শান্ত মিউজিকের সুরে চোখ বন্ধ করে শোনার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করেন।
সাথে সাথে যোগব্যায়াম ভিত্তিক কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরিচালনা করেন শিক্ষিকা জুহি পারভীন এবং রুপা খাতুন। অংশগ্রহণকারী সফল ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন বিএমসিআই এর প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা। পুরস্কার প্রাপক যথাক্রমে- সোহানী পারভীন, ইহান সাহাজী, মারিয়া চাঁদনী, আনাস হক, সাহাজিম জামান, আলিয়া পারভীন, আয়ান মন্ডল, সোহনা সুলতানা, রুমানা পারভীন, নাজির মন্ডল, তাহির মন্ডল, জুবায়ের রহমান, শারমিন সুলতানা, সামিউল মন্ডল, ও ফারিয়া পারভীন। সঞ্চালনায় ছিলেন জাবিদ হোসেন এবং মৌসুমি বিশ্বাস। ব্যাবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক সেখ আহাসান আলি। অনুষ্ঠানে উপস্থিত সকল অভিভাবক- অভিভাবিকাগণ ও স্থানীয় দর্শনার্থীদের মধ্যে সাড়া পড়ে। স্কুলের পঠন-পাঠন, আচার- আচরণ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূয়সী প্রসংশা করেন।

