কলকাতা 

Bengal Weather update:গরম থেকে স্বস্তি! কলকাতা সহ জেলার প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর

বাংলার জনরব ডেস্ক : প্রচন্ড গরমে দক্ষিণবঙ্গের মানুষ যখন হাঁসফাঁস করছে ঠিক তখনই ঝড় বৃষ্টির পূর্বাভাস শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না। এই ঝড়বৃষ্টির ফলে রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ জুড়ে আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব…

আরও পড়ুন
কলকাতা 

রবীন্দ্র জন্মবার্ষিকীতে পরিবেশিত ‘অন্য রবীন্দ্রনাথ’ গীতিআলেখ্য 

বিশেষ প্রতিনিধি : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী এবং সঙ্গীত গুরু জ্ঞান প্রকাশ ঘোষের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচারে অনুষ্ঠিত হল এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার। আনন্দী কমিউনিকেশন সেন্টার এবং রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ২৩ টি গান সম্বলিত গীতিআলেখ্য ‘অন্য রবীন্দ্রনাথ’ পরিবেশিত হয় সঙ্গীত শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্যের ভাবনা,গ্রন্থনা ও পরিচালনায়। সংগীত পরিবেশন করেন ইন্দ্রানী ভট্টাচার্য, অভীক মল্লিক, শ্রীধারা গুপ্ত, শেলী বিশ্বাস ভট্টাচার্য,ডক্টর সুরজিৎ রায়, অদিতি গুপ্ত প্রমুখ বিশিষ্ট সংগীতশিল্পী এবং সুব্রত মুখোপাধ্যায়, প্রেমাংশু সেন,অমিতরঞ্জন রায়, গৌতম রায়ের মতো গুণী যন্ত্রসঙ্গীতশিল্পীরা।ভাষ্যপাঠ করেন অন্তরা দাস ও…

আরও পড়ুন
কলকাতা 

রাখে হরি তো মারে কে! আত্মহত্যার উদ্দেশ্যে লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দম্পতির, কোনওক্রমে উদ্ধার করলেন কর্মীরা!

বিশেষ প্রতিনিধি : গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়ে দুই দম্পতিকে বাঁচালো লঞ্চ কর্মীরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে সালকিয়া থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল লঞ্চটি সেই লঞ্চের যাত্রী ছিলেন এক দম্পতি। লঞ্চটি মাঝগঙ্গায় পৌঁছানার সঙ্গে সঙ্গে ওই দম্পতি ঝাপ দেয় পরে লঞ্চকর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয় ওই দম্পতিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একমাত্র কন্যার মৃত্যুর পর থেকে অবসাদে ভুগছিলেন স্বামী-স্ত্রী। তার জেরেই এই চরম পদক্ষেপ করার চেষ্টা করেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সালকিয়া বাধাঘাট থেকে ভূতল পরিবহণ বিভাগের লঞ্চে ওঠেন ওই দম্পতি। কলকাতার আহিরিটোলায় যাবেন বলে জানিয়েছিলেন…

আরও পড়ুন
কলকাতা 

“দুর্নীতির আগুন পুড়ছে ভবিষ্যৎ—শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে তৃণমূল বিজেপির অনুসারী” : হাসিবুল ইসলাম

বিশেষ প্রতিনিধি : বিকাশ ভবনে গতকাল শিক্ষকদের মারধরের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে ২৫,৭৩৫ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, এসএসসি-কে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করতে হবে। আমরা ন্যায়ালয়ের রায়কে শ্রদ্ধা জানাই, তবে শুধু অযোগ্যদের বাদ না দিয়ে যে ভাবে যোগ্য অযোগ্য সবারই চাকরি বাতিল করেছে তা অত্যন্ত দুঃখজনক। গতকাল চাকরিহারা শিক্ষকদের আন্দোলন চলাকালীন বিকাশ ভবনের কর্মীরা আটকে পড়েন। তাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এবং শেষপর্যন্ত লাঠিচার্জের ঘটনা ঘটে। পুলিশের দাবি অনুযায়ী, শেষ পর্যন্ত শান্তি বজায় রাখার চেষ্টা চালিয়ে গেলেও পরিস্থিতি…

আরও পড়ুন
জেলা 

নবাব আব্দুস সাত্তার এন্ড ওয়াছেল মোল্লা ট্রাস্টের গাড়ি পার্কিং এর নয়া উদ্যোগের উদ্বোধন হলো 

মতিয়ার রহমান : দারুল উলুম কুচিয়া আকড়া সিনিয়র মাদ্রাসা, আকড়া হাই মাদ্রাসা ,আকড়া গার্লস হাই মাদ্রাসা, আকরা হাই মাদ্রাসা অবৈতনিক বিদ্যালয়, হোস্টেল, জামে মসজিদ সহ সুবিশাল বাজার নির্মিত হয়েছে নবাব আব্দুস সাত্তার এন্ড ওয়াছেল মোল্লা ট্রাস্টের জমির উপর। দীর্ঘ ১০০ বছর ধরে ট্রাস্ট আকড়া অঞ্চলের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের পড়াশোনার মানোন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ চালিয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দীর্ঘদিন ধরে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা বাজারে আগত সাধারণ মানুষ যানজটের সমস্যায় ভুগছে। এই জটিল সমস্যার হাত থেকে মুক্তির জন্য ফুটপাত দখল করে বসে থাকা ব্যক্তিদের উচ্ছেদ করে যাতে সাইকেল এবং…

আরও পড়ুন
কলকাতা 

জলবায়ু পরিবর্তন রুখতে ভুস্থানিক প্রযুক্তির উপর গুরুত্ব 

বিশেষ প্রতিনিধি : সারা বিশ্ব জুড়ে বন্যা, খরা, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের মতো চরম জলবায়ু পরিবর্তন আমাদের পরিবেশ,অর্থনীতি ও জীবনের স্থিতিশীলতাকে অনেকটাই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন ও একটি সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে গেলে ভূস্থানিক প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা। বিদ্যাসাগর কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও ইন্টিগ্রেটেড ইনস্টিটিউট ফর এডভান্সড রিসার্চ এন্ড ইনফরমেশানের সহযোগিতায় কলকাতায় এ বিষয়ে দু দিনের আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যাসাগর কলেজের জিওগ্রাফি বিভাগের প্রধান অধ্যাপিকা ঝিকমিক কর বলেন, এই ভূস্থানিক প্রযুক্তি বা জিওস্প্যাসিয়াল…

আরও পড়ুন
কলকাতা 

‘বাধ্য হয়েই বলপ্রয়োগ’ বিকাশ ভবন কাণ্ডের ব্যাখ্যা দিলেন এডিজি দক্ষিণবঙ্গ

বিশেষ প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী চাকরি হারা হয়েছেন।এই সব চাকরিহারাদের তাণ্ডবে (SSC Teachers Protest) বিকাশ ভবনে আটকে পড়েন পাঁচশোরও বেশি সরকারি কর্মী। তাদেরকে উদ্ধার করতে গেলে পুলিশের উপর হামলা চালায় আন্দোলনকারীরা তা সত্ত্বেও সাত ঘন্টা ধরে সংযমের পরিচয় দিয়েছে পুলিশ। বিকাশ ভবনে কর্মরত সরকারি কর্মীদের শেষ পর্যন্ত বের করার জন্য লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে এটা বলা হচ্ছে ন্যূনতম। বিকাশ ভবনের গতকালের ঘটনা নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করে লাঠিচার্জের ঘটনার ব্যাখ্যা দিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার বলেন, “চাকরিহারারা বিকাশ…

আরও পড়ুন
দেশ 

সোফিয়া কুরেশিকে নিয়ে কুমন্তব্য করার দায়ে বিজেপি নেতাকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করার দাবিতে মোদির দ্বারস্থ পরিবার!

বাংলার জনরব ডেস্ক : কর্নেল সোফিয়া কুরেশিকে কটাক্ষ করার জন্য অবিলম্বে মধ্যপ্রদেশের বিজেপি নেতাকে মন্ত্রিসভা থেকে অপসারিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দারস্ত হলেন কর্নেল সোফিয়া করেছি পরিবার। অপারেশন সিঁদুরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কর্নেল কুরেশির ভাই বান্টি সুলেমান বলেন, সোফিয়া গোটা দেশের কন্যা। তাঁকে নিয়ে এমন মন্তব্য আসলে ক্ষমার অযোগ্য। উল্লেখ্য, কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলে কটাক্ষ করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। নির্ভুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা…

আরও পড়ুন
জেলা 

চার বছর পর মেয়ের সঙ্গে দেখা জেলবন্দী মায়ের আবেগে ভাসলো আসনসোলের সংশোধনাগার!

স্বামীকে খুনের দায়ে জেল খাটছেন স্ত্রী। ছোট্ট মেয়ে বড় হচ্ছে ঠাকুরমার কোলে। পরিবারের লোকজন মাঝেমধ্যে সংশোধনাগারে গিয়েছেন মহিলার সঙ্গে দেখা করতে। কিন্তু প্রায় সাড়ে চার বছর মেয়েকে চোখের দেখা দেখেননি মা। সংশোধনাগার কর্তৃপক্ষের সৌজন্যে শেষমেশ কিছু ক্ষণের জন্য নাবালিকা মেয়েকে দেখার সুযোগ পেলেন আসামি। কান্নায় ভেঙে পড়লেন দু’জনেই। মা-মেয়ের কান্নায় আবেগতাড়িত হয়ে পড়েন করাগারের রক্ষী থেকে আমলারা। চোখ ভেজে তাঁদেরও। শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল আসানসোল সংশোধনাগার। কয়েক বছর আগে আসানসোলের সালানপুরের খুন হন এক যুবক। স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার হন স্ত্রী। তার পর থেকে আসানসোল সংশোধনাগার তাঁর ঠিকানা। পুত্রকে…

আরও পড়ুন
কলকাতা 

DA Case Exclusive : চার সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার ২৫% মিটিয়ে দিতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের

বিশেষ প্রতিনিধি : রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ দিয়ে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের । রাজ্য সরকারী কর্মীদের স্বস্তির নির্দেশ দিল শীর্ষ আদালত। দীর্ঘ প্রতীক্ষার পর ১৮ বার শুনানি স্থগিত হয়ে যাওয়ার পর, শুক্রবার DA মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্ট। অবশেষে খুব অল্প সময়ের জন্যই শুনানি হয়। তার মধ্যে প্রথমে আদালত রাজ্যকে বলে, ৫০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দিয়ে দিন। কিন্তু তারপর রাজ্যের অনুনয়েই সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ এখনই দিয়ে দিতে হবে। এক্ষেত্রে, ২০০৯-এর পয়লা জুলাই থেকে বকেয়া মহার্ঘভাতা পাওয়া যাবে। ৪ সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া…

আরও পড়ুন