কলকাতা 

পাকিস্তানের বিরুদ্ধে বিদেশে প্রচার অভিযানে কেন ইউসুফ পাঠানের নামে আপত্তি তৃণমূলের? ব্যাখ্যা দিলেন অভিষেক

বাংলার জনরব ডেস্ক : আন্তর্জাতিক মহলে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রমাণ পেশ করার জন্য বিশ্বের ৩৩টা দেশে যাবেন ভারতের সর্বদলীয় সাংসদ প্রতিনিধি। সেই মোতাবেক বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু দেখা গেল তিনি এই সংসদীয় দলের প্রতিনিধি হিসাবে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। এনিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। তবে সোমবার, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কারণ ব্যাখ্যা করে দিলেন। এনিয়ে অভিষেকের স্পষ্ট বক্তব্য, তৃণমূলের তরফে কোন প্রতিনিধি যাবেন, তা একমাত্র তৃণমূলই ঠিক করবে। বিজেপি তা ঠিক করার কে? ইউসুফকে এই দলে অন্তর্ভুক্ত করার আগে তৃণমূলের সঙ্গে আলোচনা…

আরও পড়ুন
জেলা 

সভাপতির পদ হারিয়েছেন এবার অনুব্রত হারালেন মিটিং ডাকার ক্ষমতা! নেপথ্যে রহস্য?

বাংলার জনরব ডেস্ক : শীর্ষ নেতৃত্বের নির্দেশে সদ্যই জেলা সভাপতির পদ হারিয়েছেন অনুব্রত মণ্ডল। এবার কেষ্ট মন্ডল এর ভাগ্যে আরো কিছু অপমান লেখা রয়েছে একদিন যে কেষ্ট মন্ডল সমগ্র বীরভূমের শেষ কথা ছিল। সেই কেষ্ট মন্ডল এখন আর বীরভূমের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির একজন সদস্য মাত্র। চেয়ারম্যান পদে আছেন আশীষ বন্দ্যোপাধ্যায়। রবিবার বসেছিল সেই কোর কমিটির বৈঠক। ৭ জনের এই কোর কমিটির বৈঠক চলাকালীন সময় অনুব্রত মণ্ডলের মোবাইলে হঠাৎ ফোন চলে আসে ডিজিটাল আনন্দবাজারের ভাষায় সেই ফোনটা ছিল স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠক চলাকালীন সময়ে দলনেত্রীর ফোনে খানিকটা অবাক হয়ে…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সারা সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বিশেষ প্রতিনিধি : রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত সারা সপ্তাহ জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। শনিবার কলকাতা এবং শহরতলির কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এক ধাক্কায় তাপমাত্রাও অনেকটা কমে গিয়েছে। পারদ নামতে পারে আরও খানিকটা। কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে রবিবারের জন্য। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। একই সতর্কতা রবিবার রয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

১৭ আন্দোলনকারী শিক্ষককে ২১ মে বিধাননগর উত্তর থানায় তলব,হাজিরা না দিলে গ্রেফতার!

বিশেষ প্রতিনিধি : গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষক এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের বিরুদ্ধে চাকরিহারাদের উপর লাঠি চালানোর অভিযোগ উঠেছে। এ বার এই ঘটনায় চাকরিহারা শিক্ষকদের একাংশের বিরুদ্ধে মামলা দায়ের করা হল বিধাননগর উত্তর থানায়। সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, সরকারি কর্মীদের কাজে বাধাদান-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। ১৭ জন শিক্ষককে নোটিস পাঠিয়ে ২১ মে থানায় হাজিরা দিতে বলেছে পুলিশ। হাজিরা না দিলে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র নির্দিষ্ট ধারায় গ্রেফতার করা হবে বলেও জানানো হয়েছে নোটিসে। বৃহস্পতিবার সকাল থেকে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা…

আরও পড়ুন
দেশ 

ইউটিউব চ্যানেলের জন্য ভিডিয়ো তুলতেই পাকিস্তানে গিয়েছিলেন মেয়ে দাবি পাক গুপ্তচরের অভিযোগে গ্রেফতার জ্যোতি মালহোত্রার বাবার

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার হিসারের মেয়ে জ্যোতি মালহোত্রা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ইউটিউবার জ্যোতি মলহোত্রের বাবা হরিশ মালহোত্রা। তাঁর দাবি, নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিয়ো তুলতেই পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। পুলিশ তাঁদের যে ফোনগুলি বাজেয়াপ্ত করেছে, সেগুলি ফেরত দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে হরিয়ানার হিসার থেকে জ্যোতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। এই পরিস্থিতিতে জ্যোতির বাবা সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “ইউটিউব চ্যানেলের জন্য ভিডিয়ো তুলতে ও…

আরও পড়ুন
দেশ 

পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে বিশ্ববাসীকে বোঝাতে ৫৯ সাংসদ ৩২ দেশে যাবেন! এক নজরে দেখে নেওয়া যাক কোন সাংসদ কার নেতৃত্বে, কোথায় যাবেন?

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তান ভারতের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদদ দিচ্ছে একথা বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়ার জন্য ৫৯ জন সাংসদ কে নিয়ে সাতটি কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে সব দলের প্রতিনিধি রাখার চেষ্টা করা হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে একমাত্র প্রতিনিধি রয়েছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান এবং বাংলা থেকে রয়েছেন দুজন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এছাড়া কংগ্রেস সহ এমনকি মিমের আসাদ উদ্দিন ওয়াইসিও এই কমিটির সঙ্গে রয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন কমিটির কে নেতৃত্ব দিচ্ছেন কোন সাংসদ কোথায় যাচ্ছেন? আগামী ২৩ মে থেকে যাত্রা শুরু করবে কেন্দ্রের…

আরও পড়ুন
দেশ 

হায়দ্রাবাদের চারমিনারের সামনে ভয়াবহ আগুন শিশু সহ মৃত ৮

বাংলার জনরব ডেস্ক : হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত শিশু-সহ মোট আটজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। রবিবার সকালে পুরনো হায়দরাবাদ শহরে চারমিনারের কাছে ‘গুলজ়ার হাউস’ নামের বহুতল বাড়িটিতে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলকে। বেশ কয়েক জনকে নিরাপদে বাড়ির বাইরে বার করে আনা গেলেও এখনও ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েক জন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজে…

আরও পড়ুন
কলকাতা 

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে নাটক করে শীর্ষ আদালতের রায় বদলানো যাবে না, প্রতিক্রিয়া হাকিমের, পাল্টা প্রতিক্রিয়া চাকরিহারাদের

বিশেষ প্রতিনিধি : দেশের শীর্ষ আদালত চাকরিহারাদের নিয়ে যে রায় প্রদান করেছে তা কার্যকর করা হবে আন্দোলন করে কিংবা নাটক করে টিভিতে মুখ দেখিয়ে শীর্ষ আদালতের রায়কে কার্যকর থেকে সরানো যাবে না। রাজ্য সরকার শীর্ষ আদালতের রায়কে কার্যকার করতে বদ্ধপরিকর। সেই সেই কাজটা তারা করবে, শনিবার এমনই মন্তব্য করেছেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের আশ্বাস দিয়েছিলেন। তাঁর উপর ভরসা রাখলেই সমস্যার সমাধান হয়ে যেত। অনেকেই তা করেছেন। কিন্তু কিছু মানুষ এখনও আন্দোলন করে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের রায় বিকাশ ভবনের…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশে মুসলিম প্রতিষ্ঠান ধ্বংসের রাজ্য সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে এসডিপিআই 

বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া তীব্রভাবে নিন্দা জানাচ্ছে উত্তরপ্রদেশ সরকারের বৈষম্যমূলক অভিযানের, যেখানে শ্রাবস্তী (১১০টি মাদ্রাসা), সিদ্ধার্থনগর (৯টি মসজিদ), এবং মহারাজগঞ্জ (২৯টি মাদ্রাসা) সহ ভারত-নেপাল সীমান্তবর্তী জেলাগুলিতে ২২৫টিরও বেশি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ৬টি ঈদগাহ ভেঙে ফেলা হয়েছে। “অবৈধ দখলদারি দূর” এবং “সুরক্ষা জোরদার” করার অজুহাতে পরিচালিত এই অভিযানে শিকার হয়েছে মূলত মুসলিম ধর্মীয় ও শিক্ষাগত প্রতিষ্ঠানগুলিক, যা একটি স্পষ্ট সাম্প্রদায়িক পক্ষপাতের ইঙ্গিত বহন করে। যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন “বুলডোজার ন্যায়বিচার” সংবিধানের ২৫ এবং ৩০ অনুচ্ছেদকে লঙ্ঘন করে, যা ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘু শিক্ষার অধিকারকে সুরক্ষা প্রদান…

আরও পড়ুন
দেশ 

পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং অপারেশন সিঁদুর বার্তা দিতে বিভিন্ন দেশে যাবেন ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল, নেতৃত্বে কারা? এক নজরে দেখে নিন! কী ব্যাখ্যা দেবেন?

বিশেষ প্রতিনিধি : পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে বিশ্ববাসীকে অবহিত করার জন্য শেষ পর্যন্ত সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। সাতজনের এই সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সব দলেরই একজন করে সাংসদ। মোট সাতটি দল গঠিত হয়েছে। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং রাষ্ট্রপুঞ্জসহ বিভিন্ন জায়গায় এই প্রতিনিধি দল যাবেন। পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং অপারেশন সিঁদুর নিয়ে ব্যাখ্যা দেবেন বলে জানা গেছে। শনিবার এই সাত প্রতিনিধি দলের নেতাদের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় মন্ত্রকের বিবৃতি সমাজমাধ্যমে প্রকাশ করেন মন্ত্রী কিরেন রিজিজু। সাতটি প্রতিনিধিদলের নেতাদের তালিকায়…

আরও পড়ুন