অল্পের জন্য রক্ষা পেল অসম দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস, উত্তরপ্রদেশে নাশকতার ছক
বাংলার জনরব ডেস্ক : অল্পের জন্য রক্ষা পেল অসম দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার সন্ধ্যায় দিল্লি থেকে অসমের ডিব্রুগড়ের উদ্দেশে যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস। উত্তরপ্রদেশের হরদোই জেলায় ডালেনগর এবং উমরতলি স্টেশনের মাঝে রেললাইনের উপর বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো পড়ে থাকতে দেখেন ট্রেনের চালক। মঙ্গলবার পুলিশকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। রেললাইনে কাঠের টুকরো পড়ে থাকতে দেখেই আপৎকালীন ব্রেক (ইমার্জেন্সি ব্রেক) কষেন রাজধানীর চালক। লাইন থেকে বাধা সরিয়ে প্রায় ১০ মিনিট পরে ফের এগোতে থাকে ট্রেনটি। চালক গোটা বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান। ওই লাইন দিয়েই আসছিল লখনউগামী…
আরও পড়ুন