কলকাতা 

Bengal Weather Update: বাংলাদেশের ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা!

বাংলার জনরব ডেস্ক : বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলীপুর আবহাওয়া দফতর। শুধু বুধবার নয়, এই সপ্তাহে পুরোটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার আগামী সপ্তাহের শুরুর দিকেও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া দফতর (Weather Office) বলছে,, এই মুহূর্তে রাজ্যের ওপর ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। তার জেরেই বৃষ্টি হবে। মূলত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির আভাস দেওয়া হলেও, বাদ যাবে না উত্তরবঙ্গও। এই মুহূর্তে উত্তর বাংলাদেশের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন (Weather Update) হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার রাতে খানিক বৃষ্টি…

আরও পড়ুন
কলকাতা 

মধ্য কলকাতায় এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ,গ্রেফতার অভিযুক্ত

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার সন্ধ্যায় মধ্য কলকাতার লেলিন সরণি এলাকায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে পথচলতি এক যুবক বলে অভিযোগ। ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ (Kolkata Police)। অভিযুক্ত টিটাগড়ের বাসিন্দা বলে জানা গেছে। কী কারণে সে এমনটা করল, কোনও নেশা করে ছিল কিনা বা ওই তরুণীর সঙ্গে যুবকের পূর্বপরিচয় ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তালতলায় (Taltala)। তরুণীর অভিযোগ, লেলিন সরণী এলাকা দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময়ই বুঝতে পারেন ওই যুবক তাঁর পিছু নিয়েছে। কিছুক্ষণ পরেই তাঁর ওপর কার্যত ‘হামলা’ করে সে। পুলিশে তরুণী জানিয়েছেন, ওই…

আরও পড়ুন
দেশ 

পাকিস্তানকে দেশবিরোধী তথ্য পাচার করেছি জেরায় স্বীকার করলেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা

বাংলার জনরব ডেস্ক : ‘পাকিস্তানকে আমি দেশবিরোধী তথ্য পাচার করেছি।‘ জেরায় স্বীকার করলেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। হরিয়ানার হিসারের বাসিন্দা ট্রাভেল উইথ জো-এর ভ্রমণ ভ্লগার জ্যোতি তদন্তকারী অফিসারদের সামনে পাকিস্তানের হয়ে চরবৃত্তির কথা স্বীকার করে নিয়েছেন বলে সূত্রের দাবি। পাকিস্তানি নিরাপত্তা অফিসার ও ইতালীয় অফিসারদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল বলে জেরায় তিনি জানিয়েছেন। এবিপি নিউজ সূত্রে জানা গিয়েছে, জ্যোতি ওরফে জ্যোতিরানির ‘স্বীকারোক্তি’ ইঙ্গিত দিচ্ছে যে, তিনি পাকিস্তানের চরবাহিনী নির্দেশমতো কাজ করতেন। পাকিস্তান হাইকমিশনের অফিসার দানিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে তদন্তকারীদের জানিয়েছেন জ্যোতি। এক রেকর্ড করা বিবৃতিতে বলেছেন, ট্রাভেল উইথ জো…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার আকাশে এক ঝাঁক ড্রোন, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী

এবার কলকাতার আকাশে দেখা গেল ড্রোন। একটা নয়, একেবারে ৮ থেকে ১০ টি। প্রায় ৪৫ মিনিট ধরে কলকাতার প্রাণকেন্দ্রের আকাশে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। ভবানীপুর, ময়দান, রবীন্দ্র সদন এলাকার ওপর দিয়ে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। আকাশে দেখা মেলে ৮ – ১০ টি ড্রোনের। সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ওড়ে ড্রোনগুলি। মহেশতলা এলাকার দিক থেকে উড়ে আসে ড্রোনগুলি। হেস্টিংস হয়ে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশে ওড়ে ড্রোনগুলি। উড়ন্ত ড্রোনকে প্রথম দেখেন কলকাতা পুলিশের আধিকারিকরা। লালবাজার কন্ট্রোল রুমকে ড্রোনের বিষয়ে জানানো হয়। ওই অঞ্চলের সমস্ত থানাকে…

আরও পড়ুন
জেলা 

বড়ো হওয়ার স্বপ্ন ও মজার অংক নিয়ে বেস আন নূর মডেল স্কুলে আনন্দ-পাঠ

নিজস্ব সংবাদদাতা,১৯ মে, প্রাণসাগর: গণিত যখন ছাত্র-ছাত্রীদের কাছে ভীতির কারণ, তখন তা মজাদার হয়ে উঠতে পারে কী করে তা নিয়ে এক আনন্দ-পাঠের আসর বসেছিল দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বেস আন নূর মডেল স্কুলে (বয়েজ ইউনিট)। এতে অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ। আনন্দ পাঠের অন্তর্গত বিষয় ছিল একদিকে যেমন মজার গণিত অন্যদিকে তেমন বড় হওয়ার স্বপ্ন। এদিন আনন্দ পাঠের এই আসর পরিচালনায় ছিলেন বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা, ছিলেন শিক্ষা প্রশাসকও। বড় হওয়ার স্বপ্ন দেখা নিয়ে নিজেদের জীবনের কথাও তাঁরা মজার ছলে তুলে ধরেন। ছাত্রদের সঙ্গে মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন এবং…

আরও পড়ুন
জেলা 

সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন

বিশেষ প্রতিনিধি : জঙ্গলে মধু ভাঙতে গিয়ে বা নদীতে কাঁকড়া ধরতে গিয়ে অনেকেই বাঘের পেটে চলে যান। এই সব বাঘে খাওয়া পুরুষদের স্ত্রী রা বিধবা হয়ে চরম অভাব অনটনে দিন কাটান। তাই এই সব পরিবারের পাশে দাঁড়ালো ‘উৎকর্ষে আরোহণ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও কলকাতার সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির সদস্যরা। এইসব স্বামীহারা স্ত্রী ও তাদের ছেলে মেয়েদের হাতে পরিধান সামগ্রী, শিক্ষা উপকরণ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় দ্রব্য তুলে দেওয়া হয় এই দুই সংস্থার পক্ষ থেকে। স্থানীয় বিদ্যালয়ের দুই শতাধিক নার্সারি শিক্ষার্থী এবং সমসংখ্যক বিধবা নারী এই সহায়তা গ্রহণ করেন, যা…

আরও পড়ুন
কলকাতা 

সুপার নিউমেরারি পদে নিয়োগ নয়, সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বাংলার জনরব ডেস্ক : গত ৭ মে উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্য পদে নিয়োগ মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু যে রায় দিয়েছিল সেই রায়কেই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ বিচারপতি বসু ওই শূন্য পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে যে স্থগিতাদেশ দিয়েছিলেন তা বহাল রয়ে গেল। মঙ্গলবার এর শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর কোন স্থগিতাদেশ দেয়নি। ফলে বিচারপতি বিশ্বজিৎ বসু যে রায় দিয়েছিলেন উচ্চ প্রাথমিকের অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমেরারি নিয়ে তা বহাল রয়ে গেল। আজ মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের…

আরও পড়ুন
কলকাতা দেশ 

সর্বদলীয় সংসদীয় দলে প্রতিনিধি পাঠানোর জন্য মমতাকে ফোন কেন্দ্রীয় মন্ত্রী, তারপরে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত তৃণমূলের? কে যাচ্ছেন?

বাংলার জনরব ডেস্ক : দলনেত্রীকে না জানানোর ফলে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের থেকে ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজুজু মমতা বন্দ্যোপাধ্যায় কে ফোন করে পাকিস্তানের সন্ত্রাস এবং অপারেশন সিঁদুর নিয়ে বিশ্ববাসীকে অবহিত করতে কেন্দ্র সরকার যে সর্বদলীয় সংসদীয় দল পাঠানো সিদ্ধান্ত নিয়েছে সেই দলে তৃণমূলের প্রতিনিধি রাখা হোক। তৃণমূল নেত্রীকে এই অনুরোধ করার পরেই তিনি ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই প্রতিনিধি দলে নেওয়ার জন্য জানিয়ে দিয়েছেন। দলকে না-জানিয়ে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে সংসদীয় দলে…

আরও পড়ুন
দেশ 

বান্ধবীকে মুগ্ধ করতে নগ্ন হয়ে ডাকাতি! বিস্মিত বেঙ্গালুরুর তদন্তকারীরা

বান্ধবীকে চমকে দিতে নগ্ন হয়ে মোবাইলের দোকানে ডাকাতি! যুবকের কাণ্ডে হইচই বেঙ্গালুরুতে। ঘটনাটি গত ৯ মে বেঙ্গালুরুর বোম্মানহল্লি এলাকার একটি দোকানে ঘটেছে। সম্প্রতি সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। সমাজমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে ঘটনাটি নিয়ে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ মে রাতে বোম্মানহল্লি এলাকার একটি মোবাইলের দোকানে ঢোকেন অভিযুক্ত যুবক। দোকানের দেওয়ালে দু’ফুট চওড়া গর্ত করে ভিতরে ঢোকেন তিনি। কিন্তু তার আগে পরনের জামাকাপড় বাইরে খুলে রেখে যান। সম্পূর্ণ নগ্ন অবস্থায় ডাকাতি করেন। নিয়ে পালিয়ে যান ২৫ লক্ষ টাকার মোবাইল। দোকানের সিসি ক্যামেরায় তাঁর সেই…

আরও পড়ুন
দেশ 

ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, আগামীকাল ফের শুনানি! আইনজীবীরা কী বললেন? প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে সংশোধিত ওয়াকফ আইনের উপর শুনানি। শুনানির প্রথম পর্বে ই কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয় পূর্বে যে তিনটি বিষয়ের উপর কেন্দ্র হলফনামা জমা দিয়েছে, সেই বিষয়গুলির উপরেই মামলাকে সীমিত রাখার। যদিও তাতে আপত্তি জানান মামলাকারী পক্ষের আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ঘভিরা। এরপরেই প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি এজি মাসিহের বেঞ্চ জানায়, ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে যে সব আবেদন জমা পড়েছে আদালতে, তা শোনা হবে। তার পরেই আদালত…

আরও পড়ুন