কলকাতা 

বৃহস্পতিবারেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস

বাংলার জনরব ডেস্ক : বুধবার বিকেল থেকে সারারাত ধরে বৃষ্টি হওয়ার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য স্বস্তি ফিরেছে। প্রচন্ড গরমে নাজেহাল হয়ে পড়েছিল সাধারণ মানুষ সেখান থেকে খানিকটা স্বস্তি পেল। আর এই স্বস্তি যে আরো কয়েকদিন থাকবে সেটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারও বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। কোথাও কোথাও বেশ দুর্যোগের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। বৃহস্পতিবারও সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত বঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি চলবে।…

আরও পড়ুন
দেশ 

ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি,মৃত্যু ২

বাংলার জনরব ডেস্ক : ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে বিপর্যস্ত দেশের রাজধানীর বিস্তীর্ণ অংশ। প্রবল দাবদাহের পর বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয় দিল্লি এবং সংলগ্ন এলাকায়। শুরু হয় ঝড় এবং শিলাবৃষ্টিও। ঝড়ের কারণে লোধি রোড এলাকায় ভেঙে পড়ে একটি বিদ্যুতের খুঁটি। মৃত্যু হয় প্রতিবন্ধী এক ব্যক্তির। উত্তর-পূর্ব দিল্লির গোকুলপুরীতে মাথায় গাছ ভেঙে পড়ায় মৃত্যু হয় ২২ বছরের এক তরুণের। বুধবার রাত পর্যন্ত দিল্লির নানা এলাকা থেকে অন্তত ১১ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। দুর্যোগের জেরে দিল্লি বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হয়। অন্তত ১৩টি বিমান দিল্লিতে অবতরণ করতে পারেনি। সেগুলিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় খুন ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে

বাংলার জনরব ডেস্ক : আমেরিকায় গুলি চালিয়ে খুন করা হল ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইহুদি সংগ্রহশালায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই দু’জন। সেখান থেকে বেরোনোর সময় দু’জনকে খুব কাছ থেকে গুলি করেন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এই ঘটনার নেপথ্যে কে বা কারা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নিন্দা করেছে ইসরায়েল। নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সমাজমাধ্যমে তিনি লেখেন, “এই ভয়াবহ হত্যাকাণ্ড অবশ্যই ইহুদিবিদ্বেষ। এটা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। আমেরিকায় হিংসা এবং বিদ্বেষের কোনও স্থান নেই। মৃতদের পরিবারকে সমবেদনা।” সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই কর্মীদের…

আরও পড়ুন
কলকাতা 

২০১০ সালের পর ওবিসি তালিকাভুক্তদের বাদ দিয়েই নতুন ওবিসি তালিকা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বিশেষ প্রতিনিধি : কলকাতা হাইকোর্টের নির্দেশে ওবিসি শংসাপত্র বাতিল হওয়ার পর অর্থাৎ ২০১০ সাল এর পর থেকে পাওয়া ওবিসি শংসাপত্র বাতিল বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করা হয়। সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করলেও কোন স্থগিতাদেশ দেয়নি। ফলে ফলে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বর্তমান ছাত্র-ছাত্রীদের। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ থাকায় তার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। অন্যদিকে,গত বছরের জয়েন্ট এন্ট্রান্স (মেডিক্যাল-স্নাতকোত্তর) পরীক্ষায় অন্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) পরীক্ষার্থীদের নতুন প্যানেল তৈরি করতে বলল কলকাতা হাই কোর্ট। ২০২৪ সালে…

আরও পড়ুন
জেলা 

মাধ্যমিকের আগেও দাবা খেলেছি, কুইজে অংশ নিয়েছি, বেস আন-নূর স্কুলের অনলাইন সভায় বলছিল মাধ্যমিকে প্রথম আদৃত সরকার

বিশেষ প্রতিনিধি : দিনটা ছিল রবিবার। ঝড় বৃষ্টির দুর্যোগে একেবারে জবুথবু দিনাজপুরের গ্রাম প্রাণসাগর। ইলেকট্রিসিটি নেই নেট বন্ধ চারিদিকে থমথমে অন্ধকার। তারই মধ্যে নাছোড়বান্দা বেস আন-নূর মডেল স্কুলের ছাত্ররা। এইসব উজ্জ্বল উৎসাহী মুখের দিকে তাকিয়ে অনুসন্ধান সোসাইটি আয়োজন করেছিল মাধ্যমিকে প্রথম আদৃত সরকারকে নিয়ে অনলাইনে আলোচনা সভা। শুধু আদৃতই নয়, তার সঙ্গে যোগ দিয়েছিলেন তিন প্রান্তের তিন গুণী মানুষ। কলকাতা থেকে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ডঃ পার্থ কর্মকার, দিল্লি থেকে ভারতীয় কৃষি গবেষণা সংস্থার প্রিন্সিপাল সায়েন্টিস্ট অধ্যাপক মতিয়ার রহমান খান, আর ছিলেন সুদূর নিউইয়র্ক থেকে বিশিষ্ট প্রকৌশলী ও উদ্যোগপতি…

আরও পড়ুন
দেশ 

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান!

বিশেষ প্রতিনিধি : দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথের তীব্র ধুলো ঝড়ের কবলে পরে এর ফলে ওই বিমানের সামনের অংশ বা ‘নাক’ ভেঙে গিয়েছে শিলাবৃষ্টির কারণে। তবে যাত্রীরা নিরাপদ। বিমানটিকে নিরাপদেই শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করিয়েছেন পাইলট। বুধবার বিকেলে আচমকা বদলে যায় দিল্লির আবহাওয়া। তীব্র গরমের মাঝে ধুলোঝড় ওঠে। সঙ্গে শুরু হয় মুষলধারে শিলাবৃষ্টি। দিল্লির উপকণ্ঠে নয়ডা, গাজ়িয়াবাদের মতো এলাকাতেও শিলাবৃষ্টি হয়েছে। এই সব এলাকার দৃশ্যমানতা অনেকটা কমে গিয়েছিল। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরের নানা প্রান্তে। পূর্ব দিল্লির যমুনাবিহার, ভজনপুরা, গোকলপুরীর মতো এলাকায় ধুলোর উঁচু ঘূর্ণি পাক খেতে দেখা যায়। অনেক গাছও…

আরও পড়ুন
কলকাতা 

নব্বই পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস

বিশেষ প্রতিনিধি : বাংলার লোক সঙ্গীতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন বাউল সম্রাট শ্রী পূর্ণ চন্দ্র দাস। বীরভূমের ছোট্ট পরিবার থেকে উঠে এসে স্বয়ং রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছিলেন বাউল সম্রাট হিসাবে স্বীকৃতি। ২০১৩ সালে পান পদ্মশ্রী পুরস্কার। দেশ-বিদেশের একাধিক সম্মাননা পেয়েছেন। ৯২ বছর বয়সে আজও ভারতীয় লোক সঙ্গীত বাউল গানের সেই মহিমা নতুন প্রজন্মের কাছে তুলে ধরে চলেছেন। এই মহান সঙ্গীত শিল্পীকে সম্বর্ধনা জানালো হল আয়কর বিভাগের রেভিনিউ অফিসিয়ালস ওমেন অ্যাসোসিয়েশন বা রোয়ার(ROWA) পক্ষ থেকে। কলকাতার আয়কর ভবনে ‘লোক তরঙ’এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়ার চেয়ারপারসন অর্চনা কুমার, প্রিন্সিপাল চিফ কমিশনার, ওয়েস্ট…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বরাক ভাষা দিবস উদযাপন

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা: ১৯৬১ সালের ১৯ মে বাংলা ভাষার স্বাধিকার রক্ষার লড়াই করতে এক মহিলা সহ যে ১১ জন শহীদ হয়েছেন তাদে শ্রদ্ধা জানিয়ে বরাক ভাষা দিবস পালন করল কলকাতার বাংলা ভাষা মঞ্চ। কলকাতার ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এ কে বসাক অডিটোরিয়ামে ১৯ মে সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ, ঐকতান গবেষণা পত্র ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যৌথ উদ্যোগে ভারতে বাংলা ভাষা দিবস ১৯শে মে পালিত হল। বরাকের ভাষা আন্দোলন ১৯শে মে-র শিক্ষা ও আমাদের ভাষা আন্দোলন– বিষয়ে আলোচনা চক্র, সঙ্গীত ও কবি সম্মেলনের বিশাল সে আয়োজনে নন্দিত ছিল এ ভাষা…

আরও পড়ুন
প্রচ্ছদ 

ওয়াকফ সম্পত্তি মৌলিক অধিকার নয়,ওয়াকফ বোর্ড ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টে দাবি কেন্দ্রের! নয়া ওয়াকফ আইনের পক্ষে আর কি কি দাবি করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। জানতে হলে ক্লিক করুন

বুধবার দুপুর ১২টা নাগাদ মামলার ফের শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চে। বুধবার সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারের বক্তব্য শুনলো আদালত। কেন্দ্রের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আগামীকাল বৃহস্পতিবার পুনরায় এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। আজ এই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলা কারি আইনজীবীদের বক্তব্য খন্ডন করে কি কি বলেছেন তা সংক্ষেপে তুলে ধরা হলো। মামলাকারীরা সকলের প্রতিনিধিত্ব করছেন না, দাবি কেন্দ্রের  প্রথমে বক্তব্য রাখতে উঠে সলিসিটর জেনারেল তুষার…

আরও পড়ুন
জেলা 

VoterList : ‘সর্ষের মধ্যে ভূত আছে’ ভোটার লিস্ট নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : আর কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টে জল মেশানোর চেষ্টা হচ্ছে বলে বুধবার উত্তরবঙ্গের এক সভায় মন্তব্য করেছেন। এ ব্যাপারে জেলাশাসক-সহ ভোটার লিস্টের কাজের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, “ভোটার লিস্ট নিয়ে ডিএম-সহ সকলকে বলব, নিজেরা বসে কাজ দেখুন। সকলে খারাপ বলছি না, তবে সর্ষের মধ্যে ভূত আছে। এটা নজর দিতে হবে।” প্রসঙ্গত, বাংলার ভোটার লিস্টে বহিরাগতদের নাম ঢোকানো হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেছিলেন, খোদ নির্বাচন কমিশনের একাংশকে…

আরও পড়ুন