কলকাতা 

আলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস আয়কর ভবন

বিশেষ প্রতিনিধি : কলকাতার হৃদয়স্থলে, ৩ গভর্নমেন্ট প্লেস (পশ্চিম)-এ অবস্থিত ঐতিহাসিক আয়কর ভবন এক মহিমান্বিত আলোকসজ্জার মাধ্যমে ইতিহাস ও সৌন্দর্যের অপূর্ব মেল বন্ধনে সেজে উঠল। আলোকমালায় সজ্জিত এই ঐতিহাসিক ভবনেই উদ্বোধন হল। যা শুধুমাত্র একটি ভবনের আলোকায়ন নয়, বরং ভারতের অন্যতম প্রাচীন প্রশাসনিক সৌধের সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থাপত্যিক মহিমাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অমর প্রয়াস। ১৮৯০-৯১ সালে ইম্পেরিয়াল সেক্রেটারিয়েট হিসেবে নির্মিত এই ভবন বহুকাল ধরে কলকাতার সাংস্কৃতিক ও প্রশাসনিক ঐতিহ্যের এক অমোঘ প্রতীক হিসেবে বিশেষ স্থান অধিকার করে আছে। চৌরঙ্গীর আয়কর ভবন প্রতিষ্ঠার পূর্বে এই সৌধই ছিল পশ্চিমবঙ্গের আয়কর…

আরও পড়ুন
জেলা 

এসএসকেএমের চিকিৎসকের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বিভিন্ন জেলায় চেম্বার, শেষে পুলিশের জালে জালি চিকিৎসা

বিশেষ প্রতিনিধি : রাজ্যের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এসএসকেএম এর বিশেষজ্ঞ চিকিৎসক বলে পরিচয় দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চেম্বার খুলে চিকিৎসা করছিলেন ভুয়ো এই চিকিৎসক। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে গ্রেফতার করা হয় ওই ভুয়ো চিকিৎসককে। ধৃতের আসল নাম অনুপম বোস। আদতে হাতুড়ে চিকিৎসক , অথচ কলকাতার এস এস কে এম হাসপাতালের চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তিনি এলাকায় জমিয়ে চেম্বার করছিলেন। একটি ওষুধের দোকানে চেম্বার করে চিকিৎসা করতেন এই ভুয়ো ডাক্তার। জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে এক বন্ধু মারফত আসল চিকিৎসক ইন্দ্রনীল বোস খবর…

আরও পড়ুন
কলকাতা 

শুক্র ও শনিবার দুদিন ধরে ঝড় বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দফতর

বিশেষ প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সপ্তাহে ২৭ মে, মঙ্গলবার মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদরা। এদিকে নিম্নচাপের প্রভাবে ২৮ মে, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে। শুধু বঙ্গোপসাগর নয়, আরব সাগরেও…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরক্ত মোহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে চলেছেন!

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে যদি ঠিকভাবে কাজ করতে না পারেন, তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি। অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চপর্যায়ের এক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে…

আরও পড়ুন
দেশ 

কপিল সিব্বল, অভিষেক মনুসিংভি, রাজীব ধাওয়ানদের সওয়ালে ওয়াকফ আইন নিয়ে ব্যাকফুটে কেন্দ্র! শুনানি শেষ রায়দান কবে?

আজ বৃহস্পতিবার নিয়ে টানা তিন দিন ধরে সুপ্রিম কোর্টে শুনানি হয় সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার। মঙ্গলবার এবং বুধবার দীর্ঘ সময় ধরে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ মামলাটি শুনেছে। মঙ্গলবার মামলাকারী পক্ষের বক্তব্য শোনা হয়েছে। বুধবার আদালত শুনেছে কেন্দ্রীয় সরকারের বক্তব্য। মামলাকারী আইনজীবীদের বেশ কিছু বক্তব্যের বিরোধিতাও উঠে এসেছে সলিসিটর জেনারেলের সওয়ালে।  বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ এই মামলা শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি জানিয়ে দেন এই বিল প্রকৃত অর্থে স্থগিতাদেশ হবে কি হবে না সেটা নিয়েই বিচার করা হবে। প্রধান বিচারপতির মুখে এই কথ শুনে সঙ্গে সঙ্গে আপত্তি…

আরও পড়ুন
দেশ 

‘‘ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে, একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করা’’ : প্রধান বিচারপতি

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্ট ফের তীব্র ভাষায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ধমক দিল।বৃহস্পতিবার তামিলনাড়ুর একটি সরকারি সংস্থার সদর দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চের মন্তব্য, ‘‘ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করা।’’ ‘তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন’ (তাসম্যাক)-এর বিরুদ্ধে ওঠা প্রায় এক হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার সম্প্রতি ইডির হাতে তুলে দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। এর পরেই সংস্থাটির দফতরে হানা দেয় তদন্তকারী সংস্থা। এর বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ…

আরও পড়ুন
দেশ 

‘‘সিঁদুর যারা মুছতে এসছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনও ভাবেই নত হতে দেব না। প্রথমে ঘরে ঢুকে মেরেছি। এ বার সরাসরি বুকে মেরেছি’’ : নরেন্দ্র মোদি

বাংলার জনরব ডেস্ক : ২২ শে এপ্রিল পাহেলগাঁও হামলা! এরপর ৭ মে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুলোকে লক্ষ্য করে প্রত্যাঘাত তারপর দশ মে সংঘর্ষ বিরতি ঘোষণা। আর এই সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওই দেশের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদির বন্ধু ডোনাল্ড ট্রাম্প। এরপর বিজেপি দলের পক্ষ থেকে দেশজুড়ে তেরঙ্গা যাত্রা বের করার পরিকল্পনা নেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিভিন্ন রাজ্যে যাচ্ছেন তেরঙ্গা যাত্রার সাফল্য এবং পাকিস্তানকে প্রত্যাঘাতের কথা প্রচার করার জন্য। এরকমই একপ্রচার সভায় আজ নরেন্দ্র মোদী রয়েছেন রাজস্থানের বিকানেরে।সেখানে এক জনসভা কে সম্বোধন করে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত-পাকিস্তানের মীমাংসা তিনি করেছেন ফের দাবি করলেন ট্রাম্প, মোদির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট

বাংলার জনরব ডেস্ক : ভারত-পাকিস্তানের সাম্প্রতিক বিরোধের মীমাংসা করেছেন বুধবার ফের এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁরই মধ্যস্থতায় ‘বাণিজ্যের মাধ্যমে’ ভারত-পাক বিরোধের অবসান ঘটেছে। বুধবার ওভাল অফিসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প বলেন, ‘‘আমরা পাকিস্তান এবং ভারতের মধ্যে চলা সাম্প্রতিক বিরোধের মীমাংসা করেছি। পুরো বিষয়টির সমাধান করেছি আমরাই। আমার বিশ্বাস, বাণিজ্যের মাধ্যমেই এটি সম্ভব হয়েছে।’’ সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। কী ভাবে এই ‘মীমাংসা’য় পৌঁছোনো সম্ভব হল? সেই ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর যুক্তি, এর নেপথ্যে রয়েছে ‘বাণিজ্য চুক্তি’। ভারত…

আরও পড়ুন
কলকাতা জেলা 

আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন আলিপুরদুয়ার জেলায় জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রশাসনিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি একটি জনসভাও করবেন আলিপুরদুয়ার প‍্যারেড গ্রাউন্ড ময়দানে। বৃহস্পতিবার সকালে সভাস্থল ঘুরে দেখেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক দীপক বর্মণ। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্য নেতারাও। রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ তো বটেই, বিভিন্ন রাজ্যের জন্য একাধিক প্রকল্পের সূচনা করবেন। তবে প্রশাসনিক সভাটি কোথায় হবে, তা স্পষ্ট নয়। বিষয়টি প্রধানমন্ত্রীর সচিবালয় দেখছে বলে বিজেপি সূত্রে খবর। তবে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতিতে কোনও…

আরও পড়ুন
দেশ 

পাক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ থাকলেও জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল না জ্যোতির দাবি হরিয়ানা পুলিশের

বাংলার জনরব ডেস্ক : আগামী ২৫ শে মে পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে হবে ‘পাক গুপ্তচর’ জ্যোতি মলহোত্রাকে । হরিয়ানার হিসার পুলিশ জানিয়েছে, পাক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ থাকলেও সরাসরি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল না জ্যোতির। তদন্তে এখনও পর্যন্ত সে রকম কোনও প্রমাণ পাওয়া যায়নি। বুধবার হিসার পুলিশ জানিয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা (পিআইও)-র গোয়েন্দাদের সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল, তবে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে, কিংবা কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাঁর যোগসূত্রের কোনও প্রমাণ পাওয়া যায়নি। হিসারের পুলিশ সুপার বলেন, ‘‘কয়েক জন পাক এজেন্টের সঙ্গে জেনেশুনেই যোগাযোগ রেখেছিলেন জ্যোতি। তবে জ্যোতির সশস্ত্র বাহিনী বা তাদের পরিকল্পনা…

আরও পড়ুন