আন্তর্জাতিক 

আমেরিকায় কারখানার না করলে আইফোনের পর samsung মোবাইলেও কড়াশুল্কের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

বাংলার জনরব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ভারতের বিরুদ্ধে প্রচার করেই চলেছেন। গত সপ্তাহে অ্যাপেল সংস্থার মালিককে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে তার কোম্পানি যেভাবে ভারতে কারখানা করেছে আইফোন তৈরি করার জন্য তা তিনি পছন্দ করছেন না। মার্কিন প্রেসিডেন্ট অ্যাপেল সংস্থার মালিক কুককে বলেছিলেন, “আমি শুনছি আপনি ভারতে জিনিস তৈরি করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস তৈরি করুন…। আমি টিমকে বলেছি, আমরা আপনাদের সঙ্গে ভালই ব্যবহার করছি। বছরের পর বছর ধরে আপনারা চিনে যে উৎপাদনকেন্দ্র তৈরি করেছেন, তা আমরা সহ্য করেছি। কিন্তু আপনারা ভারতে যে কারখানা তৈরি…

আরও পড়ুন
দেশ 

৮ দিন আগে বর্ষা এলো দেশে! কেরলে বর্ষার প্রবেশ! বাংলায় কবে?

বাংলার জনরব ডেস্ক : নির্ধারিত সময়ের আট দিন আগেই কেরলে বর্ষা প্রবেশ করে গেল। আজ শনিবার কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে দিল্লির মৌসম ভবন জানিয়েছে। হাওয়া অফিস বলছে, গত ১৬ বছরে এত তাড়াতাড়ি দেশে বর্ষার আগমন হয়নি। ১৬ বছরের পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে। সাধারণত কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে ১ জুন। সেটাই দেশে আনুষ্ঠানিক ভাবে বর্ষার আগমনের সময়। এ বছর তার চেয়ে আট দিন আগে বর্ষা প্রবেশ করল। শেষ বার এত আগে কেরলে বর্ষা ঢুকেছিল ২০০৯ সালে। ১৬ বছর আগের কথা। ২০২৪ সালেও স্বাভাবিকের চেয়ে সামান্য আগে কেরলে বর্ষা ঢুকেছিল।…

আরও পড়ুন
দেশ 

স্ত্রীর পরকীয়া ধরতে হোটেলের ফুটেজ চেয়েছিলেন সেনাকর্তা, না বলে দিল আদালত! নেপথ্যে রহস্য?

বাংলার জনরব ডেস্ক : স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন এবং কোন এক হোটেলে রাত কাটিয়েছেন সেই হোটেলের সিসিটিভি ফুটেছে আদালতে আবেদন করেছিলেন সেনাবাহিনীর এক মেজর। কিন্তু সেনা কর্তার সেই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোট। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, দুই সাবালক নাগরিকের গোপনীয়তার অধিকার রয়েছে। তাই হোটেল বুকিংয়ের তথ্য কিংবা সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ তৃতীয় কোনও পক্ষ দেখতে চাইতে পারে না। বিচারক বৈভবপ্রতাপ সিংহ এ-ও জানান যে, মামলায় অভিযুক্ত স্ত্রী এবং তাঁর প্রেমিকের নামোল্লেখ নেই। কিন্তু তাঁদেরও আদালতে বক্তব্য জানানোর অধিকার রয়েছে। দুই প্রাপ্তবয়স্কের অনুমতি ছাড়া হোটেলের সিসি ক্যামেরার…

আরও পড়ুন
দেশ 

সুপ্রিম কোর্টের গঠনতন্ত্রের সংস্কারের আবেদন করলেন বিদায়ী বিচারপতি এ এস ওকা

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র পরিবর্তনের আবেদন রেখে অবসর নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস ওকা। গতকাল শুক্রবার তিনি সুপ্রিম কোর্ট থেকে অবসর নেন বিচারপতি হিসাবে। আর এদিন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর বিদায় সংবর্ধনার অনুষ্ঠান করা হয়। সেই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে তিনি শীর্ষ আদালতের গঠনতন্ত্র সংস্কারের কথা বলেন একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন বর্তমান প্রধান বিচারপতি বি.আর গাবই এর সময় নিঃসন্দেহে এই ব্যবস্থা বদলাতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য নভেম্বর মাসের ২৩ তারিখে প্রধান বিচারপতির পথ থেকে অবসর নেবেন বি আর গাভই। বিচারপতি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ ট্রাম্প প্রশাসনের! কেন অভিযোগ? রহস্য?

বাংলার জনরব ডেস্ক : ভারতের বিদেশ মন্ত্রী এখন আমেরিকার সফরে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিদেশমন্ত্রীর পোস্ট থেকে জানা যাচ্ছে তিনি সেখানকার বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করছেন দুই দেশের বাণিজ্য চুক্তিকে সম্প্রসারিত করার লক্ষ্যে। ঠিক এই আলোচনা চলাকালীন সময়ে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে আমেরিকা। আর এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে শোরগোল। ডোনাল্ড ট্রাম্প সরকারের দাবি, ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের পণ্যে আমেরিকা আমদানি শুল্ক বসানোর জবাব হিসাবে ভারত যে কিছু পণ্যে পাল্টা শুল্ক বসানোর যুক্তি দিয়েছে, তার কোনও ভিত্তি নেই। তবে সেই সঙ্গেই এ বিষয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনার…

আরও পড়ুন
কলকাতা দেশ 

যাঁদের উত্তরপত্র বা ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে, তাঁরা এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না জানিয়ে দিল শীর্ষ আদালত

বাংলার জনরব ডেস্ক : যাঁদের উত্তরপত্র বা ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে, তাঁরা স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিহারা শিক্ষকদের একাংশ নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন। শুক্রবার তাঁদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না যে নির্দেশ দিয়েছিলেন, তাতে হস্তক্ষেপ করা হবে না। উত্তরপত্রে কারচুপি থাকলে পরীক্ষায় বসতে পারবেন না এই শিক্ষকেরা। পাবেন না বেতনও। এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে গত ৩ এপ্রিল রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বিদেশি পড়ুয়াদের ক্যাম্পাসে রাখতে হলে ৬ দফা শর্ত মানতে হবে, এই শর্ত বেআইনি জানিয়ে দিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

বাংলার জনরব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে কড়া ভাষায় সমালোচনা করলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শুক্রবার প্রতিক্রিয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সিদ্ধান্ত ‘বেআইনি’। এর ফলে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ, গবেষণার প্রকল্পগুলি ধাক্কা খেতে পারে বলে জানিয়েছেন তাঁরা। ট্রাম্প প্রশাসন পাল্টা শর্ত চাপিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপরে। জানিয়েছে, ওই ছয় শর্ত মেনে ৭২ ঘণ্টার মধ্যে বিদেশি পড়ুয়াদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিলে তারা আবার নতুন শিক্ষাবর্ষে বিদেশি পড়ুয়াদের ভর্তি নিতে পারবে। ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিসিটর প্রোগ্রাম’-এর শংসাপত্র প্রত্যাহার করা হবে না। বৃহস্পতিবার, ২২ মে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে এই শংসাপত্র প্রত্যাহারের কথা জানিয়েছে আমেরিকার নিরাপত্তা সচিব ক্রিস্টি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিতর্কের মাঝে, আদালতের বড় সিদ্ধান্তে চাপে ডোনাল্ড ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চিনা কমিউনিস্ট পার্টির অনুপ্রবেশ ঘটেছে অতএব ওখানে কোন বিদেশি ছাত্র আর পড়তে পারবে না এই হিটলারি কানুন জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। আর এ নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের আবহে ডোনাল্ড ট্রাম্পের পুরনো সিদ্ধান্তে হস্তক্ষেপ করল আমেরিকার একটি আদালত। কোনও কারণ ছাড়াই বিদেশি ছাত্রদের ভিসা বাতিল করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছিল, তার ভিত্তিতে দায়ের হওয়া একটি মামলায় আদালত জানাল, এ ভাবে ভিসা বাতিল করা যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সিদ্ধান্ত সাময়িক ভাবে আটকে দিল আদালত। বৃহস্পতিবার ওকল্যান্ডের জেলা আদালতের বিচারক জেফরি এস হোয়াইট একটি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় চিনা কমিউনিস্ট পার্টি দখল করেছে, বিদেশি পড়ুয়াদের ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন

বাংলার জনরব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর ফের বড়সড় আঘাত হানল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিদেশি পড়ুয়াদের জন্য হার্ভার্ডের দরজা বন্ধ করে দিল আমেরিকা। সেদেশের প্রশাসনের কথায়, হার্ভার্ডের বিরুদ্ধে তদন্ত করছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিয়োরিটি। সেই তদন্তকারীদের নির্দেশেই নাকি বিদেশি পড়ুয়াদের হার্ভার্ডে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে আপাতত যেসব পড়ুয়া হার্ভার্ডে পড়াশোনা করছেন তাঁদের অন্যত্র চলে যেতে হবে। প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়–সহ্য হয়নি ইসরায়েল-বান্ধব ডোনাল্ড ট্রাম্পের। ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে প্রশাসন বেশ কিছু কঠোর…

আরও পড়ুন
কলকাতা 

আয়কর বিভাগের কর্মীদের জন্যে চক্ষু চিকিৎসা শিবির 

বিশেষ প্রতিনিধি : কেন্দ্রীয় সরকারী সংস্থা আয়কর বিভাগ বরাবরই অফিসের অধস্তন কর্মচারীদের জন্যে নানা সমাজসেবা মুলক কাজ করে থাকে। এবার কলকাতায় আয়কর বিভাগের প্রিন্সিপ্যাল চিফ কমিশনার পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়ন এবং রেভিনিউ অফিসিয়ালস ওমেন অ্যাসোসিয়েশন বা রোয়ার(ROWA) উদ্যোগে আয়কর ভবনের অধস্তন কর্মচারীদের জন্যে অনুষ্ঠীত হল বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চিকিৎসা শিবির। শিবিরের উদ্বোধন করেন রোয়ার চেয়ারপারসন শ্রীমতী অর্চনা কুমার। উপস্থিত ছিলেন আয়কর বিভাগের চিফ কমিশনার শ্রীমতী এস্থর লাল রুতকিমি, ভা.রা.সে; ও প্রিন্সিপ্যাল কমিশনার শ্রীমতী পারমিতা এম বিশ্বাস, ভা.রা.সে এবং দপ্তরের সিনিয়র অফিসার ও কর্মচারীরা। অর্চনা কুমার বলেন, অফিসারদের পাশাপাশি আয়কর বিভাগের কাজকর্ম…

আরও পড়ুন