দেশ 

‘‘সিঁদুর যারা মুছতে এসছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনও ভাবেই নত হতে দেব না। প্রথমে ঘরে ঢুকে মেরেছি। এ বার সরাসরি বুকে মেরেছি’’ : নরেন্দ্র মোদি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ২২ শে এপ্রিল পাহেলগাঁও হামলা! এরপর ৭ মে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুলোকে লক্ষ্য করে প্রত্যাঘাত তারপর দশ মে সংঘর্ষ বিরতি ঘোষণা। আর এই সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওই দেশের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদির বন্ধু ডোনাল্ড ট্রাম্প। এরপর বিজেপি দলের পক্ষ থেকে দেশজুড়ে তেরঙ্গা যাত্রা বের করার পরিকল্পনা নেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিভিন্ন রাজ্যে যাচ্ছেন তেরঙ্গা যাত্রার সাফল্য এবং পাকিস্তানকে প্রত্যাঘাতের কথা প্রচার করার জন্য। এরকমই একপ্রচার সভায় আজ নরেন্দ্র মোদী রয়েছেন রাজস্থানের বিকানেরে।সেখানে এক জনসভা কে সম্বোধন করে তিনি বললেন, পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখল গোটা বিশ্ব!

বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে এক জনসভা থেকে ১০৩টি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই কথাপ্রসঙ্গে উঠে আসে পহেলগাঁও হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর কথাও। মোদী বলেন, ‘‘যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে!’’ বিকানেরের জনসভা থেকে পহেলগাঁও হামলার পর পাকিস্তানের মাটিতে কী ভাবে প্রত্যাঘাত হানা হয়েছিল, সেই প্রসঙ্গেও বিস্তারিত বিবরণ দেন মোদী। পাশাপাশি, স্পষ্ট বার্তা দিয়ে বুঝিয়ে দেন, সন্ত্রাসবাদকে কোনও ভাবেই রেয়াত করা হবে না। পহেলগাঁওয়ে হামলার পর ‘অপারেশন সিঁদুর’ই তার প্রমাণ, এমনটাই দাবি প্রধানমন্ত্রীর।

Advertisement

মোদী বলেন, ‘‘সিঁদুর যারা মুছতে এসছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনও ভাবেই নত হতে দেব না। প্রথমে ঘরে ঢুকে মেরেছি। এ বার সরাসরি বুকে মেরেছি।’’ শুধু তা-ই নয়, তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, সামনাসামনি লড়াই হলে কোনও দিনই জিতবে না পাকিস্তান। মোদী বলেন, ‘‘আমার শরীরে এখন রক্ত নয়, সিঁদুর বইছে। এটা প্রতিশোধের খেলা নয়, এটা ন্যায়ের নতুন রূপ। যার নাম অপারেশন সিঁদুর। যারা নিজেদের অস্ত্রে গর্ব করত, আজ তারা হতাশায় ভুগছে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ