কলকাতা 

শুক্র ও শনিবার দুদিন ধরে ঝড় বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দফতর

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সপ্তাহে ২৭ মে, মঙ্গলবার মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদরা। এদিকে নিম্নচাপের প্রভাবে ২৮ মে, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে। শুধু বঙ্গোপসাগর নয়, আরব সাগরেও ক্রমশ নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

Advertisement

এদিকে আজ, শুক্রবার ও কাল, শনিবার বাংলা জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ-সহ উত্তরবঙ্গের তিন-চার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি আগামী কয়েকদিন কলকাতা-সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ